রাগ মাড় । হিন্দুস্থানি শাস্ত্রীয় সঙ্গীত

রাগ মাড় উত্তর ভারতীয় সঙ্গীত পদ্ধতিতে বিলাবল ঠাটের অন্তর্গত রাগ বিশেষ। প্রকৃতি চঞ্চল। এর চলন বক্র। অবরোহণে ঋষভ দুর্বল ও বক্রভাবে ব্যবহৃত হয়। ঋষভ ছাড়াও এই রাগে ধৈবতও দুর্বলভাবে ব্যবহৃত হয়। বিভিন্ন পণ্ডিতরা মনে করেন যে, রাজপুতনার লোক সুর থেকে এই রাগের সৃষ্টি হয়েছিল।

রাগ মাড়

অধিকাংশের মতে এর বাদীস্বর : ষড়্‌জ ও সমবাদী স্বর : পঞ্চম।

কিন্তু এছাড়াও আরো তিনটি মত পাওয়া যায়। যেমন-
বাদীস্বর : ষড়্‌জ ও সমবাদী স্বর : মধ্যম।
বাদীস্বর : মধ্যম ও সমবাদী স্বর : ষড়্‌জ।
বাদীস্বর : পঞ্চম ও সমবাদী স্বর : গান্ধার।

কোনো কোনো দুর্গার মতো ঔড়ব-সম্পূর্ণ হিসাবে দেখানো হয়।

 

আরোহণ: স গ র ম গ প ম ধ প ন ধ র্স
অবরোহণ : র্স ধ ন প ধ ম প গ র গ ম স
ঠাট : বিলাবল
জাতি : সম্পূর্ণ-সম্পূর্ণ।
বাদীস্বর : ষড়্‌জ
সমবাদী স্বর : পঞ্চম
অঙ্গ : পূর্বাঙ্গ।

 

 

সময় : সর্বকালিক (মতান্তরে রাত্রি তৃতীয় প্রহর বা রা্ত্রির যে কোনো সময়)।
পকড় : স, ন ধ, ম, প গ, ম স

 

YaifwwriN4BzRFCyqbslL4 রাগ মাড় । হিন্দুস্থানি শাস্ত্রীয় সঙ্গীত

 

তথ্যসূত্র:
সঙ্গীত পরিচিতি (উত্তরভাগ)। শ্রীনীলরতন বন্দ্যোপাধ্যায়। ৫ই ভাদ্র’ ‘৮০। ২১ আগষ্ট ‘৭৩

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

জনপ্রিয় খবর

জনপ্রিয় বিভাগ

সম্পাদক ও প্রকাশক : সুফি ফারুক ইবনে আবুবকর।

আমাদের সম্পর্কে

সঙ্গীত গুরুকুল, GOLN হলো সংগীতপ্রেমীদের জন্য একটি অনলাইন জ্ঞান ও তথ্যভান্ডার। এখানে থাকছে গানের কথা ও বাণী, শিল্পী ও সংগীত ব্যক্তিত্বের তথ্য, গানের ধরন, সংগীত শিক্ষা, ইতিহাস, রিভিউ এবং সংগীতজগতের সাম্প্রতিক নানা বিষয়। সংগীতকে জানা, শেখা ও ভালোবাসার একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

ইমেইল করুন:

Press Release: pr@bn.musicgoln.com

Complaint: complaint@bn.musicgoln.com

Contact: +8801775895618

© ২০২৬ সঙ্গীত গুরুকুল, GOLN। সর্বস্বত্ব সংরক্ষিত।