“সোনা বন্ধু তুই আমারে” গানটি খুবই জনপ্রিয় একটি গান । গানটি শুনেনি এমন বাঙ্গালী খুব কমই আছে । গানটি লিখেছনে বাউল সম্রাট ওস্তাদ শাহ্ আব্দুল করিম ।
সোনা বন্ধু তুই আমারে [ Sona Bondhu Tui Amare ]
গীতিকারঃ শাহ্ আব্দুল করিম
সোনা বন্ধু তুই আমারে [ Sona Bondhu Tui Amare ]
সোনা-বন্ধু তুই আমারে
সোনা-বন্ধু তুই আমারে করলি রে দিওয়ানা
মনেতো মানে না দিলে তো বুঝে না
সোনা বন্ধুর এমনই গুন
জল দিলে নিভে না আগুন
সোনা বন্ধুর এমনই গুন
জল দিলে নিভে না আগুন
কি দিয়ে নিভাবো আগুন
আমায় একটু বলোনা
মনেতো মানে না দিলে তো বুঝে না
সোনা বন্ধু তুই আমারে করলি রে দিওয়ানা
মনেতো মানে না দিলে তো বুঝে না
সোনা বন্ধুর মুখের হাসি
যেন পূর্ণিমা শ্বশী
সোনা বন্ধুর মুখের হাসি
যেন পূর্ণিমা শ্বশী
হাসিতে হইয়িলাম পাগল ঘরে থাকতে দিলানা
মনেতো মানে না দিলে তো বুঝে না
সোনা বন্ধু তুই আমারে করলি রে দিওয়ানা
মনেতো মানে না দিলে তো বুঝে না
সোনা বন্ধুর প্রেমের তরী।
শাহ্ আব্দুল করিমঃ
সোনা বন্ধু তুই আমারে গীতিকার শাহ আবদুল করিম একজন বাংলাদেশী কিংবদন্তী সঙ্গীতশিল্পী, সুরকার, গীতিকার ও সঙ্গীত শিক্ষক। তিনি বাউল সঙ্গীতকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। কর্মজীবনে তিনি পাঁচশো-এর উপরে সংগীত রচনা করেছেন। বাংলা সঙ্গীতে তাঁকে “বাউল সম্রাট” হিসাবে সম্বোধন করা হয়। শাহ আবদুল করিম ইব্রাহিম আলী ও নাইওরজানের ঘরে ১৯১৬ সালের ১৫ ফেব্রুয়ারি সিলেটের সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি খুব ছোটবেলায় তার গুরু বাউল শাহ ইব্রাহিম মাস্তান বকশ থেকে সঙ্গীতের প্রাথমিক শিক্ষা নেন।