আমি জানি গো বন্ধুয়ার [ Ami Jani Go Bondhuar ]

“আমি জানি গো বন্ধুয়ার পিরিতে কত জ্বালা” গানটি লিখেছেন আব্দুল মালেক সরকার এবং গানটি গেয়েছেন জান্নাতুল রিমা । 

 

 

আমি জানি গো বন্ধুয়ার পিরিতে কত জ্বালা [ Ami Jani Go Bondhuar ]

প্রথম রেকর্ডের কন্ঠশিল্পীঃ জান্নাতুল রিমা ।

আমি জানি গো বন্ধুয়ার পিরিতে কত জ্বালা [ Ami Jani Go Bondhuar ]

তোমরা আমায় কি বুঝাইবা

আমার অন্তর পুঁইড়া কয়লা

আমি-জানি গো

বন্ধুয়ার পিরিতের কত জ্বালা-

এই জগতে প্রেম করিয়া

কে রইয়াছে ভালা

উপরন্ত দেখতে ভালা

আমার অন্তর পুঁইড়া কয়লা

আমি-জানি গো বন্ধুয়ার

পিরিতের কত জ্বালা-

যুগের পর যুগ রইলাম

বন্ধু গেঁথে নামের মালা

নেয়না মালা দেয়না গলায়

করে ছলাকলা

আমি-জানি গো বন্ধুয়ার

পিরিতের কত জ্বালা-

দুঃখের পরে সুখ রয়

বন্ধু জ্বালার পরে ভালা

কয় মালেকে কয় আসবেন কবে

বন্ধু চিকন কালা

আমি জানি গো

বন্ধুয়ার পিরিতের কত জ্বালা..

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

জনপ্রিয় খবর

জনপ্রিয় বিভাগ

সম্পাদক ও প্রকাশক : সুফি ফারুক ইবনে আবুবকর।

আমাদের সম্পর্কে

সঙ্গীত গুরুকুল, GOLN হলো সংগীতপ্রেমীদের জন্য একটি অনলাইন জ্ঞান ও তথ্যভান্ডার। এখানে থাকছে গানের কথা ও বাণী, শিল্পী ও সংগীত ব্যক্তিত্বের তথ্য, গানের ধরন, সংগীত শিক্ষা, ইতিহাস, রিভিউ এবং সংগীতজগতের সাম্প্রতিক নানা বিষয়। সংগীতকে জানা, শেখা ও ভালোবাসার একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

ইমেইল করুন:

Press Release: pr@bn.musicgoln.com

Complaint: complaint@bn.musicgoln.com

Contact: +8801775895618

© ২০২৬ সঙ্গীত গুরুকুল, GOLN। সর্বস্বত্ব সংরক্ষিত।