আজ আবার সেই পথে দেখা হয়ে গেল – পুলক বন্দোপাধ্যায়, মান্না দে

আজ আবার সেই পথে দেখা হয়ে গেল – গানটি লিখেছেন গীতিকার পুলক বন্দোপাধ্যায়। গানটি সুর করেছেন এবং কণ্ঠ্য দিয়েছেন মান্না দে। গানটি এখনো অনেক শ্রোতা বারবার শুনে থাকেন।

 

আজ আবার সেই পথে দেখা হয়ে গেল

আজ আবার সেই পথে দেখা হয়ে গেল
কত সুর কত গান মনে পড়ে গেল
বলো ভালো আছো তো… বলো ভালো আছো তো ।।

ক’দিন আগে এমন হলে
ক’টা দিন আরো বেশী পেতাম
আরো আকাশ আরো বাতাস
লিখে দিত তোমার নাম
শুধু আমি নয় ওরা সবাই
ডেকে ডেকে বলে বলে যেতো
বলো ভালো আছো তো… বলো ভালো আছো তো ।।

জানি তোমায় আপন ভাবার
কোন অধিকার নেই যে এবার
এ ও জানি দেখা হওয়াই
কত বড় ভাগ্য আমার
শুধু বলো আজ আমায় ভুলে
সুখী তুমি হয়েছো কত
বলো ভালো আছো তো… বলো ভালো আছো তো ।।

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

জনপ্রিয় খবর

জনপ্রিয় বিভাগ

আমাদের সম্পর্কে

সঙ্গীত গুরুকুল, GOLN হলো সংগীতপ্রেমীদের জন্য একটি অনলাইন জ্ঞান ও তথ্যভান্ডার। এখানে থাকছে গানের কথা ও বাণী, শিল্পী ও সংগীত ব্যক্তিত্বের তথ্য, গানের ধরন, সংগীত শিক্ষা, ইতিহাস, রিভিউ এবং সংগীতজগতের সাম্প্রতিক নানা বিষয়। সংগীতকে জানা, শেখা ও ভালোবাসার একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

ইমেইল করুন:

Press Release: pr@bn.musicgoln.com

Complaint: complaint@bn.musicgoln.com

Contact: +8801775895618

© ২০২৬ সঙ্গীত গুরুকুল, GOLN। সর্বস্বত্ব সংরক্ষিত।