তপন চৌধুরী একজন বাংলাদেশী গায়ক, গীতিকার, সুরকার এবং সঙ্গীত পরিচালক।‘ঢাকা ৮৬’ ছবিতে শাকিলা জাফরের সাথে দ্বৈত কণ্ঠে “পাথরের পৃথিবীতে কাঁচের হৃদয়” তার গাওয়া একটি জনপ্রিয় গান। তিনি সোল্স ব্যান্ডের সাবেক সদস্য। সত্তরের দশকের শেষভাগ থেকে তিনি সঙ্গীতের সঙ্গে সম্পৃক্ত। ১৯৭৯ সালে তিনি জনপ্রিয় ব্যান্ড দল ‘সোলস’-এর সঙ্গে যুক্ত হন। ‘মন শুধু মন ছুঁয়েছে’ তার জনপ্রিয় গানগুলোর মধ্যে অন্যতম।
সঙ্গীত জীবন
১৯৭৯ সালে বাংলাদেশ টেলিভিশনে ‘মন শুধু মন ছুঁয়েছে’ গানটি পরিবেশন করার পর সেটি ব্যাপক জনপ্রিয়তা পায়। পরবর্তীতে ১৯৮১ সালে সোলস তাদের প্রথম অ্যালবামেও গানটি প্রকাশ করে। ১৯৮৪ অথবা ১৯৮৫ সালে তার নিজ নামে তার প্রথম একক অ্যালবাম ‘তপন চৌধুরী’ মুক্তি পায়। সোলস-এর সাথে ২২ বছর কাজ করার পর তিনি একক সঙ্গীতশিল্পী হিসেবে কাজ শুরু করেন।তিনি প্রায় ৩০০টি চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন।১৯৯০-এর দশকের পর তিনি বেশ কয়েক বছর সঙ্গীত জীবন থেকে দূরে সরে যান তবে ২০১৭ সালে পুনরায় ‘ফিরে এলাম’ একক অ্যালবাম প্রকাশ করেন। “ভাত দে” সিনেমায় তিনি প্রথম প্লে ব্যাক করে।
উল্লেখযোগ্য গান
তার অন্য জনপ্রিয় গানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো—‘আমি সবকিছু ছাড়তে পারি’, ‘তুমি আমার প্রথম সকাল’, ‘আকাশের সব তারা ঝরে যাবে’, ‘আজ তুমি দূর বহু দূর’, ‘মন শুধু মন ছুঁয়েছে’, ‘কী কারণে কান্দ রে মন’, ‘মাটির ইঞ্জিন এই দেহটা পুইড়া হইল কালা’, ‘মনে বড় আশা ছিল যাব মদিনায়’, ‘রাত কেটে যায় একা নিরালায়’, ‘যতবার দীপ জ্বালি জানি না সে দীপ কেন নিভে যায়’ ও ‘আমি দেবদাস হতে পারব না’ ,‘মন শুধু মন ছুঁয়েছে’, ‘তুমি আমার প্রথম সকাল’, ‘পলাশ ফুটেছে শিমুল ফুটেছে’, ‘এই রুপালি চাঁদে’, ‘মনে করো তুমি আমি’, ‘পাথরের পৃথিবীতে কাচের হৃদয়’, ‘আজ ফিরে না গেলেই কি নয়’, ‘আকাশের সব তারা ঝরে যাবে’, ‘আমি কি বেঁচে আছি’ এ রকম অনেক শ্রোতৃপ্রিয় গানের জন্য তিনি বেঁচে থাকবেন।
অ্যালবাম
- তপন চৌধুরী
- অরাজিতা
- তুমি নীল আকাশ
- অনুশোচনাস্মৃতির চিহ্ন
- আমার পৃথিবী
- শত বরষার জল
