সঙ্গীত গুরুকুল ডেস্ক
প্রকাশ: ১২ই মার্চ ২০২২, ২:২৭ পিএম
“সেই কৃষ্ণচূড়ার গাছ” গানটি গেয়েছেন বাংলাদেশের একজন জনপ্রিয় সংগীতশিল্পী বাদশা বুলবুল । তিনি মূলত আধুনিক এবং ফোক গান গেয়ে থাকেন।
সেই কৃষ্ণচূড়ার গাছ [ Sei Krishnochurar Gach ]
প্রথম রেকর্ডের কণ্ঠশিল্পীঃ বাদশা বুলবুল
বাদশা বুলবুলঃ
বাদশা বুলবুল মূলত আধুনিক এবং ফোক গান গেয়ে থাকেন। বাদশা বুলবুল এর জন্ম ১৯৬৪ সালের ২০ ফেব্রুয়ারি পাবনা জেলায়। তার মা মনোয়ারা বেগম নিজেও একজন সঙ্গীতশিল্পী, তিনি ভাওয়াইয়া, মুর্শিদি, পল্লিগীতি এবং লোকগীতি গেয়ে থাকেন। ১৯৭৯ এবং ১৯৮০ সালে তিনি জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা অর্জন করেছেন।১৯৮১ সালে স্টেজ শো এর মাধ্যমে তার সংগীত জীবন শুরু হয়। আধুনিক বাংলা গানের অন্যতম জনপ্রিয় সঙ্গীতশিল্পী বাদশা বুলবুল। আধুনিক গানের পাশাপাশি তিনি ফোক গানে যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছেন। বেড়ে উঠেছেন সংস্কৃতিমনা পরিবার থেকে। তার মা ছিলেন প্রখ্যাত লালনগীতি, পল্লীগীতি, ভাওয়াইয়া ও মুর্শীদি গানের জন্য বিখ্যাত। মা থেকেই গানের হাতেখড়ি পেয়েছেন।
খুব ছোটবেলাতেই গান গাওয়া শুরু করেন বাদশা বুলবুল। কখন কিভাবে গান গাওয়া শুরু করলেন এমন প্রশ্নের জবাবে বাদশা বুলবুল বলেন, আমার মা মনোয়ারা বেগম গান গাইতেন। তিনি লোকসঙ্গীত করতেন।
মন্তব্য