শ্যামসুন্দর বৈষ্ণব । বাংলাদেশী গায়ক

শ্যামসুন্দর বৈষ্ণব ছিলেন চট্টগ্রামের কথ্য ভাষায় রচিত আঞ্চলিক গানের একজন বিখ্যাত গায়ক।

 

 

শ্যামসুন্দর বৈষ্ণব । বাংলাদেশী গায়ক

জন্ম ও শিক্ষাজীবন

শ্যামসুন্দর বৈষ্ণব ১৯২৭ সালে চট্টগ্রামের হাটহাজারী থানার ফতেয়াবাদস্থ নন্দীরহাট এলাকায় সম্ভ্রান্ত এক পরিবারে জন্মগ্রহণ করেন। খুব অল্প বয়সে তার বাবা পরলোক গমন করায় পরিবারের হাল ধরার লক্ষে চাকরিতে নিয়োজিত হওয়ায় শিক্ষাজীবনে তিনি বেশিদূর যেতে পারেননি।

 

YaifwwriN4BzRFCyqbslL4 শ্যামসুন্দর বৈষ্ণব । বাংলাদেশী গায়ক
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

সংগীতজীবন

শ্যামসুন্দরের পিতা জয়দাশ বৈষ্ণব ছিলেন আধ্যাত্মিক গানের একনিষ্ঠ সাধক।তার হাত ধরেই শ্যামসুন্দর সংগীতাঙ্গনে প্রবেশ করেন।১১ বছর বয়সে বাবাকে হারিয়ে মঞ্চে গান গাওয়ার পাশাপাশি নাটকের অভিনয় করতেন। পরবর্তীতে এ অভিনয় শৈলীকে তিনি গানে উপস্থাপন করে লোকগানের এক নতুনধারা সৃষ্টি করেন।

পেশাগত জীবনে চট্রগ্রামের আর্ট প্রেসে ১৯৪৭ থেকে ১৯৬৩ খ্রিষ্টাব্দ পর্যন্ত কর্মরত ছিলেন।পরে ১৯৬৩ সালে চট্টগ্রামের প্রবীণ গীতিকার ও সুরকার সৈয়দ মহিউদ্দিন (প্রকাশ মহি আল ভান্ডারী) এর কথা ও সুরে দুটি আঞ্চলিক গান পরিবেশনের মাধ্যমে বাংলাদেশ বেতারের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে সঙ্গীত জীবনে পর্দাপণ করেন।

১৯৭৫ সালে বাংলাদেশ টেলিভিশনের কণ্ঠশিল্পী হিসেবে তালিকাভূক্ত হবার যোগ্যতা অর্জন করেন।

 

শ্যামসুন্দরের কিছু জনপ্রিয় গান

  • ও জেডা ফইরার বাপ
  • ভানুরে ও ভানু
  • ও বাস কন্ডাকাটার
  • চল আঁরা ধাই
  • আঁর বাইক্য টেয়াঁ দে
  • আঁর বউঅরে আঁই কিলাইউম
  • ভাইসাব দুম্বি আইয়েন লেলে ফুঁৎ কইছে
  • ও বেয়াইনরে কেনতে আইলেন আঙ্গোঁ বাইত
  • আন্নের বাই দাগনভূইঞা
  • দেশে গেলে কইয়েনগো ভাইজান চাটিগাঁয়ে চাকরি একখান হাইছি

মৃত্যু

শ্যামসুন্দর ২০০০ সালের ৪ ডিসেম্বর মৃত্যুবরন করেন।

 

 

পদক ও সম্মান

শ্যামসুন্দর জীবদ্দশায় অনেক পুরস্কারে ভূষিত হয়েছিলেন। তন্মধ্যে উল্লেখযোগ্য হল- বাংলাদেশ বেতার গুণীজন সংবর্ধনা, রয়েল ক্লাব অব মেট্রোপলিটন, মুক্তিযুদ্ধের বিজয়মেলা, শহীদ নতুন চন্দ্র সিংহ স্মৃতি পরিষদ, বাংলাদেশ উদীচী, চট্টগ্রাম শিল্পী সংস্থা, ধ্রুব পরিষদ, বীর চট্টগ্রাম মঞ্চ, অবসর সাংস্কৃতিক গোষ্ঠী, আলাউদ্দিন ললিতকলা একাডেমি, ত্রিতরঙ্গ, ফতেপুর রুদ্র পল্লীবাসী, হাটহাজারী কণ্ঠ, সম্মিলিত বর্ষবরণ। মৃত্যুর পর ২০০৮ খ্রিষ্টাব্দে তাকে রাষ্ট্রীয়ভাবে একুশে পদক পুরস্কারে ভূষিত করা হয়।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


জনপ্রিয় খবর

জনপ্রিয় বিভাগ

সম্পাদক ও প্রকাশক : সুফি ফারুক ইবনে আবুবকর।

আমাদের সম্পর্কে

সঙ্গীত গুরুকুল, GOLN হলো সংগীতপ্রেমীদের জন্য একটি অনলাইন জ্ঞান ও তথ্যভান্ডার। এখানে থাকছে গানের কথা ও বাণী, শিল্পী ও সংগীত ব্যক্তিত্বের তথ্য, গানের ধরন, সংগীত শিক্ষা, ইতিহাস, রিভিউ এবং সংগীতজগতের সাম্প্রতিক নানা বিষয়। সংগীতকে জানা, শেখা ও ভালোবাসার একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

ইমেইল করুন:

Press Release: pr@bn.musicgoln.com

Complaint: complaint@bn.musicgoln.com

Contact: +8801775895618

© ২০২৬ সঙ্গীত গুরুকুল, GOLN। সর্বস্বত্ব সংরক্ষিত।