আমায় নহে গো ভালোবাসো মোর গান [ Amay Nahe Go Bhalobaso Mor Gaan ]
লেবেল: স্টুডিও গুরুকুল [ Studio Gurukul ]
প্রযোজনা: সঙ্গীত গুরুকুল [ Music Gurukul ]
কাভার: শ্রাবণী পাইক [ Sraboni Paik ]
আমায় নহে গো ভালোবাসো মোর গান
আমায় নহে গো
ভালবাস শুধু ভালবাস মোর গান
আমায় নহে গো
ভালবাস শুধু ভালবাস মোর গান
বনের পাখিরে কে চিনে রাখে
বনের পাখিরে কে চিনে রাখে
গান হলে অবসান
ভালবাস মোর গান
চাঁদেরে কে চায়, জোছনা সবাই যাচে
গীত শেষে বীণা পড়ে থাকে ধূলি মাঝে
চাঁদেরে কে চায়, কে চায়, কে চায়
চাঁদেরে কে চায়, জোছনা সবাই যাচে
গীত শেষে বীণা পড়ে থাকে ধূলি মাঝে
তুমি বুঝিবে না, বুঝিবে না, বুঝিবে না
তুমি বুঝিবে না, বুঝিবে না
আলো দিতে কত পোড়ে
কত প্রদীপের প্রাণ
ভালবাস মোর গান
যে কাঁটা-লতার আঁখিজল, হায়
ফুল হয়ে ওঠে ফুটে
ফুল নিয়ে তার দিয়েছ কি কিছু
ফুল নিয়ে তার দিয়েছ কি কিছু
শূন্য পত্র-পুটে
ফুল হয়ে ওঠে ফুটে
সবাই তৃষ্ণা মিটায় নদীর জলে
কী তৃষা জাগে
সে নদীর হিয়া-তলে
বেদনার মহাসাগরের কাছে কর
কর সন্ধান
ভালবাস মোর গান
আমায় নহে গো
ভালবাস শুধু ভালবাস মোর গান
![আমায় নহে গো ভালোবাসো মোর গান [ Amay Nahe Go Bhalobaso Mor Gaan ] 2 Google news](https://bn.musicgoln.com/wp-content/uploads/2023/03/Google_news_logo.png)
কাজী নজরুল ইসলাম ঃ
কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬; ১১ জ্যৈষ্ঠ ১৩০৬ – ১২ ভাদ্র ১৩৮৩ বঙ্গাব্দ) বিংশ শতাব্দীর প্রধান বাঙালি কবি ও সঙ্গীতকার। তার মাত্র ২৩ বছরের সাহিত্যিক জীবনে সৃষ্টির যে প্রাচুর্য তা তুলনারহিত। সাহিত্যের নানা শাখায় বিচরণ করলেও তার প্রধান পরিচয় তিনি কবি।
তার জীবন শুরু হয়েছিল অকিঞ্চিতকর পরিবেশে। স্কুলের গণ্ডি পার হওয়ার আগেই ১৯১৭ খ্রিষ্টাব্দে তিনি ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন। মুসলিম পরিবারের সন্তান এবং শৈশবে ইসলামী শিক্ষায় দীক্ষিত হয়েও তিনি বড় হয়েছিলেন একটি ধর্মনিরপেক্ষ সত্তা নিয়ে। একই সঙ্গে তার মধ্যে বিকশিত হয়েছিল একটি বিদ্রোহী সত্তা। ১৯২২ খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার তাকে রাজ্যদ্রোহিতার অপরাধে কারাবন্দী করেছিল। তিনি ব্রিটিশ সাম্রাজ্যের অধীন অবিভক্ত ভারতের বিদ্রোহী কবি হিসেবে পরিচিত হয়েছিলেন।
যে নজরুল সুগঠিত দেহ, অপরিমেয় স্বাস্থ্য ও প্রাণখোলা হাসির জন্য বিখ্যাত ছিলেন, ১৯৪২ খ্রিষ্টাব্দে তিনি মারাত্মকভাবে স্নায়বিক অসুস্থতায় আক্রান্ত হয়ে পড়লে আকস্মিকভাবে তার সকল সক্রিয়তার অবসান হয়। ফলে ১৯৭৬ খ্রিষ্টাব্দে মৃত্যু অবধি সুদীর্ঘ ৩৪ বছর তাকে সাহিত্যকর্ম থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকতে হয়। বাংলাদেশ সরকারের প্রযোজনায় ১৯৭২ খ্রিষ্টাব্দে তাকে সপরিবারে কলকাতা থেকে ঢাকা স্থানান্তর করা হয়। ১৯৭৬ সালে তাকে বাংলাদেশের জাতীয়তা প্রদান করা হয়। এখানেই তিনি মৃত্যুবরণ করেন।
![আমায় নহে গো ভালোবাসো মোর গান [ Amay Nahe Go Bhalobaso Mor Gaan ] 3 আমায় নহে গো ভালোবাসো](https://bn.musicgoln.com/wp-content/uploads/2022/10/কাজী-নজরুল-ইসলাম-300x169.png)
![আমায় নহে গো ভালোবাসো মোর গান [ Amay Nahe Go Bhalobaso Mor Gaan ] 1 আমায় নহে গো ভালোবাসো](https://bn.musicgoln.com/wp-content/uploads/2024/02/আমায়-নহে-গো-ভালোবাসো.webp)