তুমি কি দেখেছ কভু [ Tumi Ki Dekhecho Kovu ]

তুমি কি দেখেছ কভু [ Tumi Ki Dekhecho Kovu ]
লেবেলঃ স্টুডিও গুরুকুল [ Studio Gurukul ]
প্রযোজনাঃ সঙ্গীত গুরুকুল [ Music Gurukul ]
কাভারঃ নাজমুন শিরিন [ Nazmun Shireen ]

 

তুমি কি দেখেছ কভু

তুমি কি দেখেছ কভু
জীবনের পরাজয়?
দুঃখের দহনে, করুন রোদনে,
তিলে তিলে তার ক্ষয়।

আমি তো দেখেছি কত যে স্বপ্ন
মুকুলেই ঝরে যায়।
শুকনো পাতার মর্মরে বাজে
কত সুর বেদনায়।

আকাশে বাতাসে নিষ্ফল আশা
হাহাকার হয়ে রয়।

প্রতিদিন কত খবর আসে যে
কাগজের পাতা ভরে,
জীবন পাতার অনেক খবর
রয়ে যায় অগোচরে।

কেউ তো জানে না প্রাণের আকুতি
বারে বারে সে কি চায়।
স্বার্থের টানে প্রিয়জন কেন
দূরে সরে চলে যায়।

ধরণীর বুকে পাশাপাশি তবু
কেউ বুঝি কারো নয়।

 

Google news
গুগল নিউজে আমাদের ফলো করুন

 

আব্দুল জব্বার :

আব্দুল জব্বার ( ১০ ফেব্রুয়ারি, ১৯৩৮ – ৩০ আগস্ট, ২০১৭) একজন বাংলাদেশি সঙ্গীত শিল্পী। তিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালীন স্বাধীন বাংলা বেতার কেন্দ্র হতে প্রচারিত সালাম সালাম হাজার সালাম, জয় বাংলা বাংলার জয় সহ অনেক উদ্বুদ্ধকরণ গানের গায়ক হিসেবে পরিচিতি লাভ করেন।

তার গাওয়া তুমি কি দেখেছ কভু জীবনের পরাজয়, সালাম সালাম হাজার সালাম ও জয় বাংলা বাংলার জয় গান তিনটি ২০০৬ সালে মার্চ মাস জুড়ে অনুষ্ঠিত বিবিসি বাংলার শ্রোতাদের বিচারে সর্বকালের শ্রেষ্ঠ ২০টি বাংলা গানের তালিকায় স্থান করে নেয়। এছাড়া তিনি বাংলাদেশ সরকার প্রদত্ত দুটি সর্বোচ্চ বেসামরিক পুরস্কার একুশে পদক (১৯৮০) ও স্বাধীনতা পুরস্কারে (১৯৯৬) ভূষিত হন।

 

তুমি কি দেখেছ কভু

 

Leave a Comment