“তোমার লাগি হাছন রাজা” গানটি বাংলা বাউল এবং লোকসঙ্গীতের এক অতি পরিচিত রত্ন। এটি মূলত সুফি ও বাউলধর্মী প্রেমের গীতি, যেখানে প্রেমিকের অন্তরের গভীর আবেগ, ভালোবাসা এবং ভক্তি ফুটে উঠেছে।
তোমার লাগি হাছন রাজা
এগো মওলা, তোমার লাগি হাছন রাজা বাউলা
ভাবতে ভাবতে হাছন রাজা হইল এমন আউলা
দিনে রাইতে উঠে মনে, প্রেমানলের শওলা
আর কত সহিব প্রাণে, তুই বন্ধের জ্বালা
সোনার রং অঙ্গ আমার, হইয়াছে রে কালা
অন্তরে বাহিরে আমার জ্বলিয়ে রহিল কয়লা
লোকে বলে হাছন রাজা হইল রে আজুলা
হাতে তলি দিয়া গিল্লা, করেরে কট মুল্লা
আজুলা হইয়া হাছন রাজায় বলে আল্লা
বারে বারে বলে, লাইলাহা ইল্লাল্লা
নাচে নাচে হাছন রাজা হইয়া ফানা ফিল্লা
সব ধরনের প্রচলিত ও অপ্রচলিত বাংলা গানের কথা সংগ্রহ করে সঙ্গীতপ্রেমীদের জন্য প্রকাশে কাজ করছে ‘লিরিক ডেস্ক’। আপনার কাঙ্ক্ষিত গানটি আমাদের ওয়েবসাইটে না পেলে জানান; আমরা তা সংগ্রহ করে দ্রুত আপলোড করে দেব।







![তোমার লাগি হাছন রাজা [ Tomar Lagi Hason Rajay ] 1 তোমার লাগি হাছন রাজা [ Tomar Lagi Hason Rajay ]](https://bn.musicgoln.com/wp-content/uploads/2024/02/হাছন-রাজা.webp)
![তোমার লাগি হাছন রাজা [ Tomar Lagi Hason Rajay ] 2 Google news](https://bn.musicgoln.com/wp-content/uploads/2023/03/Google_news_logo.png)
![পেয়ার ভারে দো শারমিলি [ Pyar Bhare Do Sharmile ] 4 পেয়ার ভারে দো শারমিলি [ Pyar Bhare Do Sharmile ]](https://bn.musicgoln.com/wp-content/uploads/2024/02/Pyar-Bhare-Do-Sharmile-1024x576.webp)
![নিটোল পায়ে [ Nitol Paye ] 5 নিটোল পায়ে [ Nitol Paye ]](https://bn.musicgoln.com/wp-content/uploads/2024/02/নিটোল-পায়ে-1024x576.webp)





