লেখক: একাডেমিক ডেস্ক, সঙ্গীত গুরুকুল, GOLN

ওস্তাদ মুনশী রইসউদ্দিন

ওস্তাদ মুনশী রইসউদ্দিন [ ১৯০১-১৯৭৩ ] Ostad Munshi Raisuddin

ওস্তাদ মুনশী রইসউদ্দিন – বাংলাভূমির এক বিদগ্ধ সংগীতগুণীজন। ব্রিটিশ শাসনামলে যশোর জেলার মাগুরা মহকুমার (বর্তমানে জেলা) নাকোল গ্রামে ১৯০১ খ্রিষ্টাব্দের ১০ জানুয়ারি মতে ১৩০৮ বঙ্গাব্দের ২৩ পৌষ শুক্রবার এক ধার্মিক মুসলিম পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। পিতা মুন্সি আব্বাসউদ্দিন ছিলেন অত্যন্ত কড়া মেজাজের মানুষ। সংগীতের প্রতি কোনো রকম অনুরাগ ছিল না তাঁর কোনো দিনও। কিন্তু ধর্মের […]
জাগ গান কি

জাগ গান – ‘জাগ গান’ বা ‘রঙ্গপুরের জাগের গান’ [ Jaag Gaan, Music Genre ]

জাগ গান কি? এই বিষয়টি সহজ কথায় বলতে গেলে – বাংলাদেশের উত্তরবঙ্গের রংপুর অঞ্চলে প্রচলিত একশ্রেণির পল্লীগানের নাম হচ্ছে ‘জাগ গান’ বা ‘রঙ্গপুরের জাগের গান’। সংগীত-গবেষকদের মতে, রাত্রি জেগে এই গান গাওয়া হয় বলে এর নামকরণ হয়েছে জাগ গান। সংগীতের মাধ্যমে লৌকিক আখ্যায়িকা পরিবেশন করাই জাগ গানের উদ্দেশ্য। উত্তরবঙ্গে প্রচলিত জাগ গান সম্পর্কে কোনো কোনো […]
জগজিৎ সিং ও চিত্রা সিং

সুনতে হ্যায়, কি মিল যাতি হ্যায়, হার চিজ দুয়া সে । একদিন তোমায় চেয়ে দেখবো খোদার কাছে ! [ গজল ] Sunte hain ke mil jaati hai [ Ghazal ]

নতে হ্যায়, কি মিল যাতি হ্যায়, হার চিজ দুয়া সে …. একদিন তোমায় চেয়ে দেখবো খোদার কাছে ! “শুনেছি খোদার কাছে চাইলে সব পাওয়া যায়। তাই একদিন তোমাকে চেয়ে দেখতে চাই।” কি সাধারন একটা কথা, কিন্তু কি অসাধারণ তার অনুভূতি, গভিরতা! এটি একটি গজলের লাইন। সত্তরের দশকে লং প্লে রেকর্ডে রিলিজ হয়েছিলো। রিলিজ হতেই চারদিকে […]
কৃষ্ণচন্দ্র দে

পন্ডিত কৃষ্ণচন্দ্র দের জন্মদিনে শ্রদ্ধা । ২৪ আগষ্ট

পন্ডিত কৃষ্ণচন্দ্র দের জন্মদিনে শ্রদ্ধা। কৃষ্ণচন্দ্র দে জন্মগ্রহণ করেন ২৪শে আগস্ট,১৮৯৩ এবং মৃত্যুবরণ করেন ২৮শে নভেম্বর,১৯৬২। কৃষ্ণচন্দ্র দে ছিলেন বাংলা সঙ্গীতের একজন আদি ও প্রবাদ পুরুষ, কিংবদন্তী কণ্ঠশিল্পী, সিনেমা ও থিয়েটার অভিনেতা, থিয়েটার প্রযোজক, সঙ্গীত পরিচালক ও দক্ষ সংগীত শিক্ষক। তিনি মুম্বাইয়ের সঙ্গীতজগতে সঙ্গীতাচার্য ‘কে.সি.দে’ নামেও সুপরিচিত। বাংলার অপর এক কিংবদন্তী শচীনদেব বর্মণের প্রথম সঙ্গীত […]
কবিগান

কবিগানের শিল্পী । কবিগান সিরিজ

কবিগানের সঙ্গে যুক্ত শিল্পী বা কবিগানের শিল্পীদের মোটামুটি দুই ভাগে বিভক্ত করা যায়: কণ্ঠশিল্পী এবং যন্ত্রশিল্পী। কণ্ঠশিল্পীদের নাম দোহার এবং যন্ত্রশিল্পীদের মধ্যে রয়েছে ঢুলি, জুরিদার, কাসিবাদক, বংশীবাদক, সরোদবাদক, বেহালাবাদক, হারমোনিয়ামবাদক প্রভৃতি। কবিগানের শিল্পীদের মধ্যে  মূল শিল্পীর নাম কবিয়াল বা সরকার। কবিয়াল বা সরকার একাধারে সঙ্গীতরচয়িতা, কণ্ঠশিল্পী, যন্ত্রশিল্পী— সকল কিছু। অনেক সময়ে এক শ্রেণির সংগীতরচয়িতা কবিয়ালদের […]
কবিগান

কবিগানের স্তবক ও সুর । কবিগান সিরিজ

মালশি থেকে লহর কবি পর্যন্ত কবিগানের গঠন সব অঞ্চলে প্রায় এক রকম। কিন্তু গানগুলোর স্তবক-নাম বা তুক-নামগুলো এক-এক অঞ্চলে এক-এক রকম। এর মধ্যে কলকাতা এবং ময়মনসিংহ অঞ্চলে তুকনামের সংখ্যা কম। কিন্তু উভয় অঞ্চলের তুকনাম ও তুকের বিন্যাস আলাদা। অন্যদিকে দক্ষিণবঙ্গ (বৃহত্তর যশোর, খুলনা, বরিশাল ও ফরিদপুর) এবং ঢাকা অঞ্চলের তুকনামের সংখ্যা বেশি। এই দুই অঞ্চলের […]
পাঁচালি গান

পাঁচালি গান

পাঁচালি গান নিয়ে আজকের আলোচনা। কবিগান পরিবেশন কালের প্রায় অর্ধেকটা অংশ জুড়েই কবিয়ালগণ পয়ার, ত্রিপদী প্রভৃতি ছন্দবন্ধে তর্কবিতর্ক করে থাকেন। ছন্দিত এই বিতর্কের অপর নাম পাঁচালি গান। উনিশ শতকে ‘পাচালি’ নামে আলাদা এক ধরনের গান ছিলো। ধুয়া গানের মতো গান এবং ছড়ার মাধ্যমে তখন কাহিনি বর্ণনা করা হতো। সে সময়ে দাশরথি রায়ের পাঁচালি এর উদাহরণ।   […]
কবি বা লহর-কবি গান

কবি বা লহর কবি গান

কবি বা লহর কবি গান [ Kabi or Lahar – Kavigan, Kobi Gaan, Kobi Lorai or Kabigan ] নিয়ে আজকের আলোচনা। এই শ্রেণির গান থেকে কবিগানের নামকরণ। কেউ বলেন লহর কবি গান নাকি এক সময়ে এটি কবিগানের মূল অংশ ছিলো বলে এই শ্রেণির গানের নাম কবি। তবে সেটা সঠিক করে বলা মুশকিল। সাধারণত সমকালীন বা […]
সখীসংবাদ - কবিগান

সখীসংবাদ বা সখী সংবাদ গান

সখীসংবাদ বা সখী সংবাদ [ Shokhi Shongbad of Kavigan, Kobi Gaan, Kobi Lorai or Kabigan ] নিয়ে আজকের আলোচনা। কবিগানের অন্যতম প্রধান অংশ সখীসংবাদ এর গঠন কাঠামো মালশি গানের অনুরূপ। কবিগানের এই অংশ থেকে কবিগানের সঙ্গীত প্রতিযোগিতা শুরু হয়। এক দল আসরে এসে এই ধরনের একটি গান পরিবেশন করলে অন্য দলকে আসরে এসে তার জবাব […]
মালশি গান

মালশি গান

মালশি গান কবিগানের আর এক ধরনের সূচনা সঙ্গীত। ডাক গানের পর মালশি গান পরিবেশিত হয়। উনিশ শতকের শেষ নাগাদ কবিগানের ভবানীবিষয় এবং বিজয়া নামের গানগুলো ক্রমে মালশি নামে পরিচিত হয়ে ওঠে। ‘মালশি’ শব্দটি মালব বা মালবশ্রী শব্দের অপভ্রংশ হওয়া সম্ভব। তাই এমন অনুমান করা চলে যে, উনিশ শতকের কোনো এক পর্যায়ে এই শ্রেণির গান ব্যাপকভাবে […]

জনপ্রিয় খবর

আমাদের সম্পর্কে

সঙ্গীত গুরুকুল, GOLN হলো সংগীতপ্রেমীদের জন্য একটি অনলাইন জ্ঞান ও তথ্যভান্ডার। এখানে থাকছে গানের কথা ও বাণী, শিল্পী ও সংগীত ব্যক্তিত্বের তথ্য, গানের ধরন, সংগীত শিক্ষা, ইতিহাস, রিভিউ এবং সংগীতজগতের সাম্প্রতিক নানা বিষয়। সংগীতকে জানা, শেখা ও ভালোবাসার একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

ইমেইল করুন:

Press Release: pr@bn.musicgoln.com

Complaint: complaint@bn.musicgoln.com

Contact: +8801775895618

© ২০২৬ সঙ্গীত গুরুকুল, GOLN। সর্বস্বত্ব সংরক্ষিত।