ময়মনসিংহের মেয়েলি গীত

ময়মনসিংহের মেয়েলি গীত

 লেখক: খান মাহবুব (সম্পাদক)  Category: অনুবাদ, অন্যভাষার সাহিত্য  Publisher: বাংলাপ্রকাশ  প্রকাশিত: 01/01/2018  ISBN: 9789844291324  পাতাসমূহ: 136  ট্যাগগুলি: বাংলা একাডেমি More Details
 বিবরণ:

ময়মনসিংহের মেয়েলি গীত বইটি লেখক খান মাহবুব এর লেকখা একটা বই। ‘ময়মনসিংহের মেয়েলি গীত’ আমাদের গ্রামবাংলার মায়েদের নিজস্ব বুদ্ধিবৃত্তিক সম্পদ। মনের আনন্দেই তাঁরা তাৎক্ষণিকভাবে রচনা করেন এসব গান। বিভিন্ন সামাজিক ও ধর্মীয় আচার-অনুষ্ঠান উপলক্ষ করে রচিত হওয়া এই গানে সময়ের ও সমাজের ছাপ যেন ফুটে ওঠে, তেমনি ধরা পড়ে নারীর সুখ-দুঃখ ও হাসি-কান্নার কথা। সংগীতের আবরণে এ এক সামাজিক ইতিহাস বটে!

বিয়ের গীতসংগ্রহ ও সুরসংরক্ষণের মাধ্যমে সেই ইতিহাস উদ্ধার করার জরুরি। পুরোনো পত্রপত্রিকা ঘেঁটে ময়মনসিংহের মেয়েলিগীত সম্পর্কে কয়েকটি অমূল্য প্রবন্ধ সংগ্রহ করেছেন ইতিহাসন্ধানী গবেষক ও প্রাবন্ধিক খান মাহবুব। লোকসংস্কৃতিচর্চার ক্ষেত্রে এই গ্রন্থ নতুন কিছু রসদ দেবে। বাংলাদেশে মেয়েলিগীত বেশকিছু গবেষণাকর্ম প্রকাশিত হয়েছে। হাসান হাফিজুর রহমান ও আলমগীর জলিলের সম্পাদনায় বাংলা একাডেমি থেকে ১৯৬৩ সালে বেরিয়েছিল ‘উত্তরবঙ্গের মেয়েলি গীত’ নামের একটি গ্রন্থ। এরপর ১৯৬৫ সালে বাংলা একাডেমি সংকলিত ‘লোকসাহিত্য’ গ্রন্থের ৪র্থ খণ্ডে স্থান পায় ‘মেয়েলিগীত’। ১৯৮৫ সালে প্রকাশিত লোকসাহিত্য সংকলন’ গ্রন্থের ৩৬তম খণ্ডে ‘মেয়েলি গীত’

 পিছনে

আমাদের সম্পর্কে

সঙ্গীত গুরুকুল, GOLN হলো সংগীতপ্রেমীদের জন্য একটি অনলাইন জ্ঞান ও তথ্যভান্ডার। এখানে থাকছে গানের কথা ও বাণী, শিল্পী ও সংগীত ব্যক্তিত্বের তথ্য, গানের ধরন, সংগীত শিক্ষা, ইতিহাস, রিভিউ এবং সংগীতজগতের সাম্প্রতিক নানা বিষয়। সংগীতকে জানা, শেখা ও ভালোবাসার একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

ইমেইল করুন:

Press Release: pr@bn.musicgoln.com

Complaint: complaint@bn.musicgoln.com

Contact: +8801775895618

© ২০২৬ সঙ্গীত গুরুকুল, GOLN। সর্বস্বত্ব সংরক্ষিত।