সংগীত মঞ্জুরি (প্রথম খণ্ড)

সংগীত মঞ্জুরি (প্রথম খণ্ড)

 লেখক: ফিরোজ আহমেদ ইকবাল  Category: অনুবাদ  Publisher: বেঙ্গল পাবলিকেশন্‌স  প্রকাশিত: 01/02/2016  ISBN: 9789849162292  পাতাসমূহ: 243  ট্যাগগুলি: গান | সঙ্গীত বিষয়ক বই More Details
 বিবরণ:

সংগীত মঞ্জুরি (প্রথম খণ্ড) বইটি ফিরোজ আহমেদ ইকবাল এর সারা জাগানো একটি বই। সংগীত মানেই সুরের অপূর্ব মূর্ছনা, যা হৃদয়কে করে তোলে আন্দোলিত। মনোমুগ্ধকর এক প্রশাস্তিতে ভরিয়ে দেয় শ্রোতার মন ও শরীরকে। সংগীত ক্রিয়াত্মক বিদ্যা তো বটেই, তবে একে শুদ্ধতার সঙ্গে ধারণ, সাধন ও লালন করার জন্য ঔপপত্তিক বিষয়ের কোনো বিকল্প নেই। ভারতীয় উপমহাদেশের খ্যাতিমান সুরসাধকবৃন্দ সে বিষয়টি উপলব্ধি করেই সংগীত নিয়ে সফর করেছেন দেশ থেকে দেশান্তরে। ব্যবহারিক সংগীতের উৎকর্ষ সাধনের পাশাপাশি তত্ত্বীয় বিষয়গুলোকে সমৃদ্ধ করে তুলতে তাঁদের প্রচেষ্টা ছিল নিরন্তর। আর সে কারণেই সময়ে সময়ে বিভিন্ন দেশে সংগীত সম্মেলন আয়োজনের কথা জানা যায়।

পশ্চিমবঙ্গের অনেক সংগীতগুণীজন তত্ত্বীয় বিষয় নিয়ে উল্লেখ করার মতো বেশ কিছু মহামূল্যবান গ্রন্থ রচনা করেছেন। সংগীতপিপাসুদের তৃষ্ণা মেটাতে সেই বইগুলো প্রশংসনীয় ভূমিকা রাখছে। অপরদিকে সংগীতের তত্ত্বীয় বিষয় নিয়ে কাজ করার আগ্রহ ও প্রচেষ্টা আমাদের দেশে সে তুলনায় অনেক পিছিয়ে।

বেশিরভাগ ক্ষেত্রেই সংগীতের কিছু প্রাথমিক বিষয়, প্রচলিত কয়েকটি তালের পরিচয়, স্বরলিপিসহ সুপরিচিত কয়েকটি শাস্ত্রীয় সংগীত, জনপ্রিয় কয়েকটি গানের স্বরলিপি এবং কখনো কখনো কয়েকজন সংগীতজ্ঞের অতিসংক্ষিপ্ত জীবনী ছাপার অক্ষরে একত্রিত করার মধ্যেই সংগীতের বইগুলো সীমাবদ্ধ। গবেষক ও গ্রন্থকার ফিরোজ আহমেদ ইকবাল সেই পথ থেকে সরে এসে সংগীতের তত্ত্বীয় বিষয় নিয়ে চিন্তাভাবনাসহ সমৃদ্ধ কাজ করার চেষ্টা করছে- এটা খুবই সম্ভাবনার কথা। জানার আগ্রহে বিভিন্ন সময় সংগীতের তত্ত্বীয় বিষয় নিয়ে আমার সঙ্গে আলাপ-আলোচনা করেছে সে বেশ উৎসাহ নিয়ে। প্রসঙ্গত না বললেই নয়, গবেষণামূলক কাজের জন্য

 পিছনে

আমাদের সম্পর্কে

সঙ্গীত গুরুকুল, GOLN হলো সংগীতপ্রেমীদের জন্য একটি অনলাইন জ্ঞান ও তথ্যভান্ডার। এখানে থাকছে গানের কথা ও বাণী, শিল্পী ও সংগীত ব্যক্তিত্বের তথ্য, গানের ধরন, সংগীত শিক্ষা, ইতিহাস, রিভিউ এবং সংগীতজগতের সাম্প্রতিক নানা বিষয়। সংগীতকে জানা, শেখা ও ভালোবাসার একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

ইমেইল করুন:

Press Release: pr@bn.musicgoln.com

Complaint: complaint@bn.musicgoln.com

Contact: +8801775895618

© ২০২৬ সঙ্গীত গুরুকুল, GOLN। সর্বস্বত্ব সংরক্ষিত।