আমাদের সঙ্গীত : একটি ঐতিহাসিক পাঠ

আমাদের সঙ্গীত : একটি ঐতিহাসিক পাঠ

 লেখক: এম এন মুস্তাফা , তুহিন খান  Category: অনুবাদ, অন্যভাষার সাহিত্য  Publisher: আদর্শ  প্রকাশিত: 02/03/2021  ISBN: 9789849532439  পাতাসমূহ: 239  ট্যাগগুলি: সঙ্গীত বিষয়ক বই More Details
 বিবরণ:

‘আমাদের সঙ্গীত: একটি ঐতিহাসিক পাঠ’, ভারতীয় সঙ্গীতের ইতিহাসবিষয়ক বেশ উপভোগ্য একটি বই।… জনাব এম এন মুস্তাফা এই উপমহাদেশে সঙ্গীতের উদ্ভব ও বিকাশের বেশ সচিত্র বিবরণ দিয়েছেন। অদ্ভুত, আদিম কল্পনার জগৎ থেকে পুরোপুরি বাস্তব তথ্য-উপাত্ত- সর্বত্রই এই লেখকের অবাধ বিচরণ।… জনাব মুস্তাফা তার বইয়ে গ্রিস ও পারস্যের মতো দূরবর্তী অঞ্চলগুলোয় গড়ে ওঠা সঙ্গীতের সঙ্গে উপমহাদেশীয় সঙ্গীতের যোগাযোগ দেখাতে চেয়েছেন।

জনাব মুস্তাফা এই অঞ্চলে ব্যবহৃত বাদ্যযন্ত্রগুলোর উদ্ভব ও বিকাশেরও বেশ প্রাণবন্ত বর্ণনা দিয়েছেন। এই বাদ্যযন্ত্রগুলোর সজীব বিবরণ পড়তে পড়তে পাঠক রীতিমতো ইতিহাসের পথে পথে, গলি-ঘুপচিতে হাঁটা শুরু করবেন। বিবরণগুলো চিত্তাকর্ষকই শুধু নয়, বেশ কাব্যিকও বটে। আমার ধারণা, জনাব মুস্তাফার এই কাজ সঙ্গীতপ্রেমীদের কাছে গ্রহণযোগ্যতা পাবে। বইটি অবশ্যপাঠ্য; এবং আমার দৃঢ় বিশ্বাস, এই অঞ্চলের সঙ্গীতের সত্যিকার ইতিহাসটা তুলে ধরার ক্ষেত্রে এই বই হবে একটি গুরুত্বপূর্ণ কাজ। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত, রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের গানের পাশাপাশি যথাযথ গুরুত্বের সঙ্গে লোকসঙ্গীতের ইতিহাসও তুলে এনেছেন লেখক। সঙ্গীতপ্রেমীদের আমি নিজেই এ বইটি পড়ার পরামর্শ দিতে চাই- ড. আব্দুল করিম (১৯২৮-২০০৭) সাবেক উপাচার্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

 পিছনে

সম্পাদক ও প্রকাশক : সুফি ফারুক ইবনে আবুবকর।

আমাদের সম্পর্কে

সঙ্গীত গুরুকুল, GOLN হলো সংগীতপ্রেমীদের জন্য একটি অনলাইন জ্ঞান ও তথ্যভান্ডার। এখানে থাকছে গানের কথা ও বাণী, শিল্পী ও সংগীত ব্যক্তিত্বের তথ্য, গানের ধরন, সংগীত শিক্ষা, ইতিহাস, রিভিউ এবং সংগীতজগতের সাম্প্রতিক নানা বিষয়। সংগীতকে জানা, শেখা ও ভালোবাসার একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

ইমেইল করুন:

Press Release: pr@bn.musicgoln.com

Complaint: complaint@bn.musicgoln.com

Contact: +8801775895618

© ২০২৬ সঙ্গীত গুরুকুল, GOLN। সর্বস্বত্ব সংরক্ষিত।