
নির্বাচিত গান-৪র্থ খণ্ড
Author: এ কে এম আতিকুর রহমান Category: অনুবাদ Publisher: ছায়াবিথী Published: ০২/০১/২০১২ Tags: গান | গীতিকার More Detailsনির্বাচিত গান-৪র্থ খণ্ড – এই বইটি এ কে এম আতিকুর রহমান এর লেখা বই। যা নির্বাচিত কিছু গান নিয়ে লেখা । লেকখকের প্রকাশিত বই সমুহের মধ্য উল্লেখযোগ্য হলো নির্বাচিত গান (প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ খণ্ড)।
এ কে এম আতিকুর রহমান ১৯৫৪ সালের ৩১ ডিসেম্বর শরিয়তপুর জেলার জাজিরা থানায় জন্মগ্রহণ করেন। তিনি বিসিএস পররাষ্ট্র ক্যাডারের একজন সদস্য। বর্তমানে তিনি মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার হিসাবে কর্মরত। তিনি ইতালী, সেনেগাল, হংকং ও ভূটানেও কূটনৈতিক দায়িত্ব পালন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যানে বি.এসসি (সম্মান) ও এম.এসসি এবং জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে সিকিউরিটি স্টাডিজ বিষয়ে এম.ফিল ডিগ্রি অর্জন করেন। তিনি ফ্রান্সের আন্তর্জাতিক লোক প্রশাসন ইনস্টিটিউটে আন্তর্জাতিক সম্পর্ক ও কূটনীতি বিষয়ে পড়াশুনা করেন। তিনি ন্যাশনাল ডিফেন্স কলেজ থেকেও গ্রাজুয়েশন করেছেন।
আতিকুর রহমান একজন ‘ক’ শ্রেণির গীতিকার হিসাবে বাংলাদেশ টেলিভিশনে তালিকাভূক্ত। তাঁর লেখা গানের সংখ্যা দেড় হাজার ছাড়িয়ে গেছে। এছাড়া, তাঁর বেশ কিছু কবিতা, প্রবন্ধ ও গল্প বিভিন্ন দৈনিকে প্রকাশিত হয়েছে। রাষ্ট্রদূত আতিকুর রহমান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিলেন।