
ব্রাহহ্মনবাড়িয়ার মেয়েলী গীত
Author: শাহনাজ মুন্নী Category: অনুবাদ, অন্যভাষার সাহিত্য Publisher: বাংলা একাডেমি Published: ০২/০১/২০০৩ ISBN: 9840743201 Tags: বাংলা একাডেমি | সঙ্গীত বিষয়ক বই More Detailsব্রাহহ্মনবাড়িয়ার মেয়েলী গীত শাহনাজ মুন্নীর লেখা একটি উল্লেখযোগ্য বই। বাংলাদেশের লোকসঙ্গীতের প্রবহমান ধারায় উল্লেখযোগ্য বৈশিষ্ট্যের দাবিদার মেয়েলি গীত। মেয়েলি গীত-এর মধ্যে চমৎকারভাবে রূপায়িত হয়েছে সমাজ বাস্তবতা। ব্রাহ্মণবাড়িয়ার মেয়েলি গীত গ্রন্থে শাহনাজ মুন্নী সংবেদনশীল অধ্যবসায় ও সৃজনশীল গবেষণা-পদ্ধতির সাহায্যে উদঘাটন করেছেন সমাজের গভীরতর অংশে লুকায়িত বোধ ও ভাবসমূহকে। এই গ্রন্থটিতে লেখকের মাঠপর্যায়ের গবেষণা-অভিজ্ঞতা বিধৃত হয়েছে।
বিশ্বসংস্কৃতির অন্যতম উপাদান সঙ্গীত। সামাজিক মানুষের বিচিত্র চিন্তাধারা ও বহুমুখী জীবনাচরণের মধ্যেই সভ্যতা ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হিসেবে সেই সুপ্রাচীনকাল থেকে এই উপমহাদেশেও সঙ্গীত জন্ম ও পরিপুষ্টি লাভ করেছে। ভারতীয় উপমহাদেশের একদিকে যেমন ক্রমান্বয়ে বিকশিত হয়েছে মার্গ বা রাগ সঙ্গীত তেমনি তারই পাশাপাশি জনসমাজের সমমর্যাদায় বিকশিত হয়েছে বিভিন্ন ধরনের অসংখ্য লোকসঙ্গীত। এই সমস্ত লোকসঙ্গীতের ঐতিহ্য প্রাচীন ও সুগভীর। যুগ যুগ ধরে বাংলার লোকসঙ্গীতের ভাণ্ডার সমৃদ্ধ হয়েছে নারী-পুরুষ, হিন্দু-মুসলিম, কৃষিজীবী-শ্রমজীবী নির্বিশেষে বিচিত্র ও ব্যাপক জনগোষ্ঠীর আন্তরিক ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে। বাঙালির এই সাঙ্গীতিক সংস্কার নিজের মধ্যে ধারণ করে লোকসঙ্গীতের একটি বৃহদংশে বিশেষভাবে নারীদের সাগ্রহ অংশগ্রহণ বিভিন্ন বিবেচনায় অত্যন্ত তাৎপর্যপূর্ণ।