No Image Available

মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনের গান

 Author: মোনায়েম সরকার  Category: অনুবাদ  Publisher: আগামী প্রকাশনী  Published: ০১/০২/২০১৬  ISBN: 9789840418671  Tags: গান | সঙ্গীত বিষয়ক বই More Details
 Description:

‘মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনের গান’ বইটি মোনায়েম সরকার এর খুব সারা জাগানো একটি উল্লেখযোগ্য বই। বাঙালি জাতির ইতিহাসে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ একটি তাৎপর্যপূর্ণ ঘটনা। তিরিশ লক্ষ শহিদ আর দুই লক্ষ মা-বোনের সম্ভ্রম বিসর্জনের মধ্য দিয়ে বাঙালি জাতি তাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা অর্জন করে। মুক্তিযুদ্ধের সময় নিরস্ত্র বাঙালি জাতি বুকের মনোবলকে সম্বল করে ভয়াবহ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। যুদ্ধরত বাঙালিকে সেই সময় শক্তি ও সাহস যুগিয়েছিল কিছু কালজয়ী গান। সেই গানগুলোর আবেদন আজো দেশপ্রেমিক মানুষের মনে সজীব হয়ে আছে। যুদ্ধকালীন সেই গানগুলো শুধু সুর-তালের জন্যই নয়- উৎকৃষ্ট গীতি কবিতা হিসেবেও অত্যন্ত মূল্যবান। সেই সময় গীত ‘মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি’, ‘সব কটা জানালা খুলে দাও না’ কিংবা ‘জয় বাংলা বাংলার জয়’ গানগুলো বাংলা গানের অমূল্য সম্পদ। এছাড়া রবি-নজরুলের দেশপ্রেমমূলক গানগুলোও মুক্তিযোদ্ধাদের মনোবল বাড়াতে বিশেষ ভূমিকা রেখেছিল।

মুক্তিযুদ্ধের পূর্বে ১৯৫২ সালে সংঘটিত ভাষা-আন্দোলনকে কেন্দ্র করে বাঙালি যে লড়াকু মনোভাবের পরিচয় দেয় বিশ্বের ইতিহাসে সেই ঘটনা তুলনারহিত। মাতৃভাষাকে প্রতিষ্ঠা করতে গিয়ে রাজপথে রক্ত দেয় এদেশের সাহসী মানুষ। ভাষা-আন্দোলন আমাদের অহংকার, আমাদের নিরন্তর প্রেরণার উৎসও বটে। ভাষা-আন্দোলন নিয়ে রচিত ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি/ আমি কি ভুলিতে পারি।’ এই গানটি আজ সারাবিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে গীত হয়। আবদুল গাফ্ফার চৌধুরী রচিত এই গান যেন শুধু ভাষার নয়, বাংলা ভাষার মহিমাকেই সমগ্র বিশ্বে প্রচার করছে।

ভাষা-আন্দোলন ও মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় জীবনের কত গুরুত্বপূর্ণ, ঐতিহাসিক ঘটনা ছিল তা এ প্রজন্মের নতুন মানুষেরা যেন ঠিক মতো উপলব্ধি করতে পারেন সেই চিন্তা মাথায় রেখেই ‘মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনের গান’ নাম দিয়ে এই গ্রন্থটি প্রকাশ করা হলো। শুধু মুক্তিযুদ্ধ কিংবা ভাষ্য আন্দোলনই নয়, যুগে যুগে বাঙালির লড়াইয়ের মনোভাব সমুন্নত রাখতে বিভিন্ন সময়ে বিভিন্ন গীতিকবি যে অসামান্য গান রচনা করেছেন সেই গানগুলোও এই গ্রন্থে সন্নিবেশিত হলো। এই গ্রন্থে ১৯৭১ সালে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত প্রায় সবগুলো গানই স্থান দেওয়া হয়েছে। সেই সঙ্গে যুক্ত করা হলো ভাষা-আন্দোলন নিয়ে রচিত। অমূল্য গানগুলো। আশা করি গ্রন্থটি পাঠককে অভিভূত করবে। বইটি পাঠকনন্দিত হলেই নিজের শ্রম সার্থক হয়েছে বলে মনে করবো।

 

 Back