
শাহ আবদুল করিম রচনাসমগ্র
Author: শুভেন্দু ইমাম Category: অনুবাদ, আত্মজীবনী Publisher: বইপত্র Published: ০১/০২/২০১৩ ISBN: 9847005901488 Tags: সঙ্গীত বিষয়ক বই More Detailsশাহ আবদুল করিম রচনাসমগ্র – বইটি শুভেন্দু ইমাম এর লেখা একটি রচনা সামগ্রিক বই। বাউলগানের একজন নিবিষ্ট সাধক হিসেবে শাহ আবদুল করিম (১৯১৬-২০০৯) তাঁর জীবদ্দশায়ই পেয়েছিলেন রাষ্ট্র, সমাজ ও জনসাধারণের দুর্লভ মনোযোগ। দেশ-বিদেশের বাঙালি ভাবুকসমাজ তাঁর গান নিয়ে তাঁদের স্বকীয় বিবেচনা প্রকাশ করেছেন নানাভাবে, নানা মাধ্যমে। করিমের মৃত্যুর বছর ছয়েক পূর্বে লিখিত এক দীর্ঘ প্রবন্ধে লোকগানের অন্যতম জহুরি সুধীর চক্রবর্তী’ শাহ আবদুল করিমকে ‘ভাটি অঞ্চলের গণগীতিকার’ আখ্যায়িত করে বলেন: ‘অখণ্ড বাংলার লোকায়ত সাধনার একজন মরমি গীতিকার রূপে শাহ আবদুল করিমের একটি স্থায়ী আসন… আমাদেরই পাততে হবে।’
তিনি তাঁর লেখায় বিস্তারিত বর্ণনা করেছেন যে কীভাবে করিম তত্ত্বগান ছেড়ে চলে এলেন অসহায় মানুষের ‘কথাকারের ভূমিকায়’। ‘আগে কী সুন্দর দিন কাটাইতাম’ গানের ভণিতার সূত্রে সুধীর চক্রবর্তীর পর্যবেক্ষণ ‘তিনি বর্তমান মানবভাগ্য ও তার ভ্রষ্ট চৈতন্য নিয়ে ভাবী সংকটের দুশ্চিন্তায় গ্রস্ত হয়ে ভাবছেন মানুষ শেষ পর্যন্ত কোন পথে যাবে? এমন এক সামুহিক ও সর্বাতিশায়ী ভাবনার সূচনা করে আবদুল করিম পার হয়ে যান উজানধলের প্রাকৃতিক সীমা-হয়ে ওঠেন বিশ্বমানবের প্রতিনিধি।’