
বাংলা একাডেমী ফোকলোর সংগ্রহমালা-২৯ মারফতি গান-১ বইটি শামসুজ্জামান খান এর অন্যাতম উল্লেখযোগ্য বই। বাংলাদেশের অন্যতম লােকসাহিত্য গবেষক ও প্রাবন্ধিক শামসুজ্জামান খানের জন্ম ১৫ জুন ১৯৩৭। কৈশােরেই তাঁর সাহিত্যচর্চার সূত্রপাত। স্কুলে পড়াকালে যৌথ সম্পাদনায় বের করেন হাতে-লেখা সাহিত্যপত্রিকা ‘পূর্বাভাষ’। প্রথম লেখা ছাপা হয় দৈনিক আজাদের মুকুলের মহফিল-এ, ১৯৫৭ সালে। ‘লাল শার্ট’ শিরােনামের গল্পটির বিষয় ছিল ভাষা আন্দোলনের শহিদ রফিকের জীবন। ষাটের দশক থেকে কচিকাঁচার মেলার সংগঠক হিসেবে অজিত কুমার গুহ, সুফিয়া কামাল, আবদুল্লাহ আল-মুতী এবং রােকনুজ্জামান খান দাদাভাইয়ের সঙ্গে সারা দেশ ঘুরে বেড়িয়েছেন।