
বাংলার গণসংগীত বইটি শামসুজ্জামান খান এর সারা জাগানো একটি বই। প্রথম প্রকাশের ত্রিশ বছর পর বাংলার গণসংগীত বইটির তৃতীয় সংস্করণ প্রকাশ করছে কথাপ্রকাশ। তিন দশক আগে রচিত বইটির দ্বিতীয় এবং বর্তমান সংস্করণে আমূল পরিবর্তনের ফলে এই সংস্করণে বইটি প্রায় একটি নতুন বইয়ে রূপ নিয়েছে। আশা করি বর্তমান সংস্করণে বইটি অনুরাগী পাঠকদের কাছে আরও আদরণীয় হবে।