
সুরের মুরতি বইটি আবদুল মতিন খান এর লিখা একটি চমক-জাগানো বই। পরম সুন্দরতম সত্তাকে পাওয়ার আকুতি ও আর্তনাদের আবেগনিঃসৃত কথামালাই আমার গানের সংকলন। যে-বা যাঁরা এ থেকে ভাব আহরণ করতে অসমর্থ তাঁদের জন্য তা পড়া বা মন্তব্য থেকে বিরত থাকার অনুরোধ রইল। কু-ধারণা কিংবা খারাপ বাসনা নিয়ে বাণিজ্যিক উদ্দেশ্য সাধন করা পাঠকের জন্য মোটেই সমীচীন নয়। মনের টানে লেখা গানগুলোর সংকলনে যাঁরা প্রভাবিত করেছেন, আমার পরম পড়শি ও হিতৈষী সিলেট বেতারশিল্পী হ্যাপি রানী দাস ও কবি আবিদ ফায়সালকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি। কৃতজ্ঞতা প্রকাশে খাটো করা হবে, আমার সহকর্মী বোন শাহানারা বেগমকে-যাঁর চরম উৎসাহে আমার গানের লেখনীধারা অব্যাহত আছে। এছাড়া সংশ্লিষ্ট সকল শুভাকাঙ্ক্ষীর প্রতি রইল কৃতজ্ঞতা।