ক্যাটাগরি ব্যক্তিত্ব

পন্ডিত হিরণ চন্দ্র নট্ট

হিরণ চন্দ্র নট্ট : অবিভক্ত বাংলার বরিশাল জেলার ঝালকাঠির (বর্তমানে জেলা) বাউকাঠি পাঁজিপুঁথিপাড়া গ্রামের এক সাংগীতিক পরিবারের ১৯০৬ খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন উপমহাদেশের প্রখ্যাত তবলাশিল্পী ও গুরু পণ্ডিত হিরণ চন্দ্র নট্ট। পিতা শশীভূষণ নট্ট ছিলেন তৎকালীন সময়ের বিখ্যাত যাত্রাদল নট্ট কোম্পানির পরিচালক ও স্বত্বাধিকারী। মা সারদা সুন্দরী নট্ট ছেলেবেলা থেকেই পুত্রের মধ্যে অসাধারণ প্রতিভার বিচ্ছুরণ দেখতে […]
পণ্ডিত ওঙ্কারনাথ ঠাকুর

পণ্ডিত ওঙ্কারনাথ ঠাকুর: জীবন, সাধনা ও সংগীতযাত্রা

পণ্ডিত ওঙ্কারনাথ ঠাকুর [Pandit Omkarnath Thakur ] এর জীবনী নিয়ে আজকের আলোচনা। ভারতের গুজরাট রাজ্যের বরোদার জহাজ নামক গ্রামে ১৮৯৭ খ্রিষ্টাব্দের ২৪ জুন এক অভিজাত ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন পণ্ডিত ওঙ্কারনাথ ঠাকুর। তাঁর পিতা পণ্ডিত গৌরীশংকর ঠাকুর প্রণব মন্ত্রের (ওঁ) উপাসক ছিলেন বলে সন্তানের নাম ওঙ্কারনাথ রাখবেন স্থির করেছিলেন। শিশুপুত্রের চার বছর বয়স হলে ১৯০১ […]

সদারঙ্গ [ Sadarang ] ওস্তাদ নিয়ামত খা

সম্রাট আওরঙ্গজেবের রাজত্বকালে (১৬৫৮-১৭০৭ খ্রিষ্টাব্দ) আনুমানিক ১৬৭০ খ্রিষ্টাব্দে সদারঙ্গের জন্ম হয়। বিশেষ ঐতিহ্যপূর্ণ সংগীতশিল্পীর বংশজাত সদারঙ্গের আসল নাম নিয়ামত খা। তিনি সংগীতসম্রাট মিয়া তানসেনের কন্যা বংশের দশম পুরুষ ছিলেন। তাঁর পিতার নাম লাল সানি এবং পিতামহের নাম খুশহাল খাঁ। তাঁর পূর্বপুরুষরা ছিলেন প্রসিদ্ধ বীণাশিল্পী। মোহাম্মদ শাহ ১৭১৯ খ্রিষ্টাব্দে দিল্লির সিংহাসনে আরোহণ করেন। তিনি ছিলেন অসাধারণ […]
মিয়া তানসেন বা মোহাম্মদ আতা আলী খান

মিয়া তানসেন [ Miyan Tansen ] বা মোহাম্মদ আতা আলী খান

মিয়া তানসেন [ Miyan Tansen ] সংগীতজগতের অবিস্মরণীয় একটি নাম। তাঁর নাম জানেন না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। আসুন আজ তার সম্পর্কে জেনে নেই। মিয়া তানসেন এর জন্ম [ Birth of Miyan Tansen ]: সংগীতের উজ্জ্বলতম এই জোতিষ্কের জন্ম ঠিক কত খ্রিষ্টাব্দে তা নিয়ে বহু মতভেদ আছে। কিন্তু তাঁর জন্মস্থান নিয়ে কোনো মতভেদ নেই। […]

রাজা মানসিংহ তোমর [ Raja ManSingh Tomar ]

রাজা মানসিংহ তোমর [ ManSingh Tomar ] : সংগীতজগতে যে সকল মনীষী আত্মত্যাগ এবং অকৃপণ অধ্যবসায়ের মাধ্যমে চির অমর হয়ে আছেন তাঁদের মধ্যে গোয়ালিয়রের রাজা মানসিংহ তোমর (রাজত্বকাল ১৪৮৬-১৫১৬ খ্রি.) বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি নিজেই ছিলেন সংগীত ও সাহিত্যের এক উচ্চমার্গীয় প্রতিষ্ঠান। ভারতীয় সংগীতের এক মহা যুগসন্ধিক্ষণে তিনি আবির্ভূত হন। তোমর বংশীয় রাজন্যবর্গ শুধু রাজ্য শাসন […]

হযরত আমির খসরু [ Hazrat Amir Khusro ]

হযরত আমির খসরু [ Hazrat Amir Khusro ] উত্তর ভারতের অ্যাটোয়া জেলার মমিনপুর (পাতিয়ালি বা পাতিয়ালা) গ্রামে ১২৫৩ খ্রিষ্টাব্দে (মতান্তরে ১২৩৪, ভিন্নমতে ১২৫৪ খ্রিষ্টাব্দে) জন্মগ্রহণ করেন। এই গ্রামটিকে অনেকে আবার মমিনাবাদ বলে উল্লেখ করেছেন। তাঁর পিতা আমির সাইফুদ্দিন মামুদ হাজরা বংশীয় তুর্কি এবং পারস্যের খোরাসান প্রদেশের বলবনের একজন সম্ভ্রান্ত বংশীয় জমিদার ছিলেন। দ্বাদশ শতাব্দীতে মুঘলদের […]
তিমিরবরণ ভট্টাচার্য - সরদ বাদক, সুরকার ও সঙ্গীত পরিচালক (1)

তিমিরবরণ ভট্টাচার্য | সরদ বাদক, সুরকার ও সঙ্গীত পরিচালক

তিমিরবরণ ভট্টাচার্য (ইংরেজিতে Timir Baran Bhattacharya, জন্ম: ১০ জুলাই, ১৯০৪; মৃত্যু: ২৯ মার্চ, ১৯৮৭) ছিলেন একজন অসাধারণ বাঙালি সরোদবাদক, সুরকার, সঙ্গীত পরিচালক এবং ভারতীয় অর্কেস্ট্রার প্রাণপুরুষ। তাঁকে আধুনিক ভারতীয় সঙ্গীতের ইতিহাসে “Father of Indian Symphony Orchestra” বলে অভিহিত করা হয়। তাঁর হাতে সরোদ যন্ত্রটি, যা বিশ শতকের প্রথম দশকে ভারতে মাত্র ছয়জন বাদকের মধ্যে সীমাবদ্ধ […]
ওস্তাদ মুনশী রইসউদ্দিন

ওস্তাদ মুনশী রইসউদ্দিন [ ১৯০১-১৯৭৩ ] Ostad Munshi Raisuddin

ওস্তাদ মুনশী রইসউদ্দিন – বাংলাভূমির এক বিদগ্ধ সংগীতগুণীজন। ব্রিটিশ শাসনামলে যশোর জেলার মাগুরা মহকুমার (বর্তমানে জেলা) নাকোল গ্রামে ১৯০১ খ্রিষ্টাব্দের ১০ জানুয়ারি মতে ১৩০৮ বঙ্গাব্দের ২৩ পৌষ শুক্রবার এক ধার্মিক মুসলিম পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। পিতা মুন্সি আব্বাসউদ্দিন ছিলেন অত্যন্ত কড়া মেজাজের মানুষ। সংগীতের প্রতি কোনো রকম অনুরাগ ছিল না তাঁর কোনো দিনও। কিন্তু ধর্মের […]
লালন সাঁই

লালন সাঁই এই জীবনী। লালন শাহ [ Short Biography of Lalon, Lalon Shai, Lalon Shah ]

লালনকথা, লালন শাহ, লালন সাঁই এই জীবনী [ Short Biography of Lalon, Lalon Shai, Lalon Shah ] : কুষ্টিয়া শহরের অদূরে ছেঁউড়িয়া একটি ছায়াঘেরা নিবিড় গ্রাম। একপাশে গড়াই অন্যপাশে কালিগঙ্গা দু’টি বহমান নদী। আজ থেকে প্রায় দুইশত সতের বছর আগের একদিন ভোরবেলা ষোল-সতের বছরের অচেতন লালন ভাসতে ভাসতে কালিগঙ্গা নদীর তীরে এসে ভিড়ল। ছেঁউড়িয়া গ্রামের […]
অদিতি মহসিন, বাঙালী সঙ্গীত শিল্পী

অদিতি মহসিন | বাঙালি সঙ্গীত শিল্পী

অদিতি মহসিন হলেন একজন বাংলাদেশী জনপ্রিয় সঙ্গীত শিল্পী। তিনি মূলত একজন সুমধুর কণ্ঠী রবীন্দ্র সঙ্গীত শিল্পী। অদিতি হলেন তাদের মধ্যে একজন যারা দেশের তরুণ প্রজন্মের মাঝে রবীন্দ্রনাথ ঠাকুরের গান রবীন্দ্র সঙ্গীত জনপ্রিয়করণের জন্য জীবন উৎসর্গ করেছেন। প্রতিভাবান এই রবীন্দ্র সঙ্গীত শিল্পী বাংলাদেশ এবং ভারত উভয় দেশের সঙ্গীত প্রেমীদের কাছে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছেন এবং প্রশংসিত […]

জনপ্রিয় খবর

আমাদের সম্পর্কে

সঙ্গীত গুরুকুল, GOLN হলো সংগীতপ্রেমীদের জন্য একটি অনলাইন জ্ঞান ও তথ্যভান্ডার। এখানে থাকছে গানের কথা ও বাণী, শিল্পী ও সংগীত ব্যক্তিত্বের তথ্য, গানের ধরন, সংগীত শিক্ষা, ইতিহাস, রিভিউ এবং সংগীতজগতের সাম্প্রতিক নানা বিষয়। সংগীতকে জানা, শেখা ও ভালোবাসার একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

ইমেইল করুন:

Press Release: pr@bn.musicgoln.com

Complaint: complaint@bn.musicgoln.com

Contact: +8801775895618

© ২০২৬ সঙ্গীত গুরুকুল, GOLN। সর্বস্বত্ব সংরক্ষিত।