আমায় কেউ ভালোবাসেনা গো [ Amay Kew Bhalobashe Na Go ]

” কেউ আমায় ভালোবাসেনা গো “ গানটি লিখেছেন ফকির কালা শাহ । গানটি একটি বাউল গান ।

আমায় কেউ ভালোবাসেনা গো [ Amay Kew Bhalobashe Na Go ] 

গীতিকারঃ ফকির কালা শাহ

আমায় কেউ ভালোবাসেনা গো [ Amay Kew Bhalobashe Na Go ]

আমায় কেউ ভালোবাসে না গো

বন্দের সখি জানিয়া আমারে

আমায় কেউ ভালোবাসে না

আমায় কেউ ভালোবাসে গো।।

সবাই বলে দূরহো দূরহো

আইতায় আমার দ্বারেগো

বন্দের সখি জানিয়া আমারে

আমায় কেউ ভালোবাসে না গো

বন্দের সখি জানিয়া আমারে ।।

 

ওরে আমার বন্ধু নয়নের তারা

দেখলে বাঁচে জীবন আমার

না দেখলে মরা।।

বলুক বলুক লোকে মন্দগোও

বলুক বলুক লোকে মোন্দ

পরের মন্দে কি হবে

বন্দের সখি জানিয়া আমারে

আমায় কেউ ভালোবাসে না ।।

 

ওরে আমার বন্ধু হৃদয়েরও ধোণ

দেখলে বাঁচে জীবন আমার

না দেখলে মরণ।।

 

বন্ধুই আমায় গেলো সিন্ধুগোওও

বন্ধুই আমায় গেলো সিন্ধু

রাখছি হৃদয় বাসরে

বন্দের সখি জানিয়া আমারে

আমায় কেউ ভালোবাসে না গো

বন্দের সখি জানিয়া আমারে ।।

 

ওরে কালা শাহ কয়

পিরিতির ও তোর

পিরিতি কইরা যেজন মরল

সাফলো জীবন ।।

ভাবের ভাবিক প্রেমের প্রমিক গোওওও

ভাবের ভাবিক প্রেমের প্রমিক

কয়জন আছে সংসারে

বন্দের সখি জানিয়া আমারে

আমায় কেউ ভালোবাসে না

আমায় কেউ ভালোবাসে গো।।

সবাই বলে দূরহো দূরহো

আইতায় আমার দ্বারেগো

বন্দের সখি জানিয়া আমারে

আমায় কেউ ভালোবাসে না গো

বন্দের সখি জানিয়া আমারে ।।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

জনপ্রিয় খবর

জনপ্রিয় বিভাগ

সম্পাদক ও প্রকাশক : সুফি ফারুক ইবনে আবুবকর।

আমাদের সম্পর্কে

সঙ্গীত গুরুকুল, GOLN হলো সংগীতপ্রেমীদের জন্য একটি অনলাইন জ্ঞান ও তথ্যভান্ডার। এখানে থাকছে গানের কথা ও বাণী, শিল্পী ও সংগীত ব্যক্তিত্বের তথ্য, গানের ধরন, সংগীত শিক্ষা, ইতিহাস, রিভিউ এবং সংগীতজগতের সাম্প্রতিক নানা বিষয়। সংগীতকে জানা, শেখা ও ভালোবাসার একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

ইমেইল করুন:

Press Release: pr@bn.musicgoln.com

Complaint: complaint@bn.musicgoln.com

Contact: +8801775895618

© ২০২৬ সঙ্গীত গুরুকুল, GOLN। সর্বস্বত্ব সংরক্ষিত।