সোমবার, ৩ই আগস্ট ২০২৬, ১৯শে শ্রাবণ ১৪৩৩
সোমবার, ৩ই আগস্ট ২০২৬, ১৯শে শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ :
আকাশ সেন ও নিশি শ্রাবণীর নতুন জুটির সৃষ্টি: মুক্তি পেল ‘প্রেমিক ৪২০’ সুরাঙ্গনের নিভৃত পথিক: স্মরণে সুরকার ও কালজয়ী কণ্ঠশিল্পী আনোয়ার উদ্দিন খান চিরস্মরণীয় কণ্ঠশিল্পী মোহাম্মদ রফির জীবন ও সুরের যাত্রা ট্রাম্প প্রশাসনের সামরিক ভিডিওতে নিজের গান ব্যবহার নিয়ে ক্ষুব্ধ কেটি পেরি নতুন করে ভাইরাল ‘আজ কেন মন উদাসী হয়ে’ গানের পেছনের গল্প নয় মাসের ছেলেকে মঞ্চে এনে ‘বাবা’ গাইলেন নোবেল বাংলাদেশ বেতারে সুরকার ও সংগীত পরিচালক হিসেবে তালিকাভুক্ত হলেন ৯২ শিল্পী একই দিনে জন্ম, সুরের টানে বাঁধা পড়া বাংলা গানের অমর জুটি লিসবনে জেমস ও জায়েদ খান: পর্তুগালে প্রবাসীদের বর্ণিল মেলা বিশ্বমঞ্চে দেশীয় গৌরব: মিউজিক প্রডিউসার সঞ্জয়ের উত্থান আকাশ সেন ও নিশি শ্রাবণীর নতুন জুটির সৃষ্টি: মুক্তি পেল ‘প্রেমিক ৪২০’ সুরাঙ্গনের নিভৃত পথিক: স্মরণে সুরকার ও কালজয়ী কণ্ঠশিল্পী আনোয়ার উদ্দিন খান চিরস্মরণীয় কণ্ঠশিল্পী মোহাম্মদ রফির জীবন ও সুরের যাত্রা ট্রাম্প প্রশাসনের সামরিক ভিডিওতে নিজের গান ব্যবহার নিয়ে ক্ষুব্ধ কেটি পেরি নতুন করে ভাইরাল ‘আজ কেন মন উদাসী হয়ে’ গানের পেছনের গল্প নয় মাসের ছেলেকে মঞ্চে এনে ‘বাবা’ গাইলেন নোবেল বাংলাদেশ বেতারে সুরকার ও সংগীত পরিচালক হিসেবে তালিকাভুক্ত হলেন ৯২ শিল্পী একই দিনে জন্ম, সুরের টানে বাঁধা পড়া বাংলা গানের অমর জুটি লিসবনে জেমস ও জায়েদ খান: পর্তুগালে প্রবাসীদের বর্ণিল মেলা বিশ্বমঞ্চে দেশীয় গৌরব: মিউজিক প্রডিউসার সঞ্জয়ের উত্থান আকাশ সেন ও নিশি শ্রাবণীর নতুন জুটির সৃষ্টি: মুক্তি পেল ‘প্রেমিক ৪২০’ সুরাঙ্গনের নিভৃত পথিক: স্মরণে সুরকার ও কালজয়ী কণ্ঠশিল্পী আনোয়ার উদ্দিন খান চিরস্মরণীয় কণ্ঠশিল্পী মোহাম্মদ রফির জীবন ও সুরের যাত্রা ট্রাম্প প্রশাসনের সামরিক ভিডিওতে নিজের গান ব্যবহার নিয়ে ক্ষুব্ধ কেটি পেরি নতুন করে ভাইরাল ‘আজ কেন মন উদাসী হয়ে’ গানের পেছনের গল্প নয় মাসের ছেলেকে মঞ্চে এনে ‘বাবা’ গাইলেন নোবেল বাংলাদেশ বেতারে সুরকার ও সংগীত পরিচালক হিসেবে তালিকাভুক্ত হলেন ৯২ শিল্পী একই দিনে জন্ম, সুরের টানে বাঁধা পড়া বাংলা গানের অমর জুটি লিসবনে জেমস ও জায়েদ খান: পর্তুগালে প্রবাসীদের বর্ণিল মেলা বিশ্বমঞ্চে দেশীয় গৌরব: মিউজিক প্রডিউসার সঞ্জয়ের উত্থান আকাশ সেন ও নিশি শ্রাবণীর নতুন জুটির সৃষ্টি: মুক্তি পেল ‘প্রেমিক ৪২০’ সুরাঙ্গনের নিভৃত পথিক: স্মরণে সুরকার ও কালজয়ী কণ্ঠশিল্পী আনোয়ার উদ্দিন খান চিরস্মরণীয় কণ্ঠশিল্পী মোহাম্মদ রফির জীবন ও সুরের যাত্রা ট্রাম্প প্রশাসনের সামরিক ভিডিওতে নিজের গান ব্যবহার নিয়ে ক্ষুব্ধ কেটি পেরি নতুন করে ভাইরাল ‘আজ কেন মন উদাসী হয়ে’ গানের পেছনের গল্প নয় মাসের ছেলেকে মঞ্চে এনে ‘বাবা’ গাইলেন নোবেল বাংলাদেশ বেতারে সুরকার ও সংগীত পরিচালক হিসেবে তালিকাভুক্ত হলেন ৯২ শিল্পী একই দিনে জন্ম, সুরের টানে বাঁধা পড়া বাংলা গানের অমর জুটি লিসবনে জেমস ও জায়েদ খান: পর্তুগালে প্রবাসীদের বর্ণিল মেলা বিশ্বমঞ্চে দেশীয় গৌরব: মিউজিক প্রডিউসার সঞ্জয়ের উত্থান আকাশ সেন ও নিশি শ্রাবণীর নতুন জুটির সৃষ্টি: মুক্তি পেল ‘প্রেমিক ৪২০’ সুরাঙ্গনের নিভৃত পথিক: স্মরণে সুরকার ও কালজয়ী কণ্ঠশিল্পী আনোয়ার উদ্দিন খান চিরস্মরণীয় কণ্ঠশিল্পী মোহাম্মদ রফির জীবন ও সুরের যাত্রা ট্রাম্প প্রশাসনের সামরিক ভিডিওতে নিজের গান ব্যবহার নিয়ে ক্ষুব্ধ কেটি পেরি নতুন করে ভাইরাল ‘আজ কেন মন উদাসী হয়ে’ গানের পেছনের গল্প নয় মাসের ছেলেকে মঞ্চে এনে ‘বাবা’ গাইলেন নোবেল বাংলাদেশ বেতারে সুরকার ও সংগীত পরিচালক হিসেবে তালিকাভুক্ত হলেন ৯২ শিল্পী একই দিনে জন্ম, সুরের টানে বাঁধা পড়া বাংলা গানের অমর জুটি লিসবনে জেমস ও জায়েদ খান: পর্তুগালে প্রবাসীদের বর্ণিল মেলা বিশ্বমঞ্চে দেশীয় গৌরব: মিউজিক প্রডিউসার সঞ্জয়ের উত্থান আকাশ সেন ও নিশি শ্রাবণীর নতুন জুটির সৃষ্টি: মুক্তি পেল ‘প্রেমিক ৪২০’ সুরাঙ্গনের নিভৃত পথিক: স্মরণে সুরকার ও কালজয়ী কণ্ঠশিল্পী আনোয়ার উদ্দিন খান চিরস্মরণীয় কণ্ঠশিল্পী মোহাম্মদ রফির জীবন ও সুরের যাত্রা ট্রাম্প প্রশাসনের সামরিক ভিডিওতে নিজের গান ব্যবহার নিয়ে ক্ষুব্ধ কেটি পেরি নতুন করে ভাইরাল ‘আজ কেন মন উদাসী হয়ে’ গানের পেছনের গল্প নয় মাসের ছেলেকে মঞ্চে এনে ‘বাবা’ গাইলেন নোবেল বাংলাদেশ বেতারে সুরকার ও সংগীত পরিচালক হিসেবে তালিকাভুক্ত হলেন ৯২ শিল্পী একই দিনে জন্ম, সুরের টানে বাঁধা পড়া বাংলা গানের অমর জুটি লিসবনে জেমস ও জায়েদ খান: পর্তুগালে প্রবাসীদের বর্ণিল মেলা বিশ্বমঞ্চে দেশীয় গৌরব: মিউজিক প্রডিউসার সঞ্জয়ের উত্থান আকাশ সেন ও নিশি শ্রাবণীর নতুন জুটির সৃষ্টি: মুক্তি পেল ‘প্রেমিক ৪২০’ সুরাঙ্গনের নিভৃত পথিক: স্মরণে সুরকার ও কালজয়ী কণ্ঠশিল্পী আনোয়ার উদ্দিন খান চিরস্মরণীয় কণ্ঠশিল্পী মোহাম্মদ রফির জীবন ও সুরের যাত্রা ট্রাম্প প্রশাসনের সামরিক ভিডিওতে নিজের গান ব্যবহার নিয়ে ক্ষুব্ধ কেটি পেরি নতুন করে ভাইরাল ‘আজ কেন মন উদাসী হয়ে’ গানের পেছনের গল্প নয় মাসের ছেলেকে মঞ্চে এনে ‘বাবা’ গাইলেন নোবেল বাংলাদেশ বেতারে সুরকার ও সংগীত পরিচালক হিসেবে তালিকাভুক্ত হলেন ৯২ শিল্পী একই দিনে জন্ম, সুরের টানে বাঁধা পড়া বাংলা গানের অমর জুটি লিসবনে জেমস ও জায়েদ খান: পর্তুগালে প্রবাসীদের বর্ণিল মেলা বিশ্বমঞ্চে দেশীয় গৌরব: মিউজিক প্রডিউসার সঞ্জয়ের উত্থান আকাশ সেন ও নিশি শ্রাবণীর নতুন জুটির সৃষ্টি: মুক্তি পেল ‘প্রেমিক ৪২০’ সুরাঙ্গনের নিভৃত পথিক: স্মরণে সুরকার ও কালজয়ী কণ্ঠশিল্পী আনোয়ার উদ্দিন খান চিরস্মরণীয় কণ্ঠশিল্পী মোহাম্মদ রফির জীবন ও সুরের যাত্রা ট্রাম্প প্রশাসনের সামরিক ভিডিওতে নিজের গান ব্যবহার নিয়ে ক্ষুব্ধ কেটি পেরি নতুন করে ভাইরাল ‘আজ কেন মন উদাসী হয়ে’ গানের পেছনের গল্প নয় মাসের ছেলেকে মঞ্চে এনে ‘বাবা’ গাইলেন নোবেল বাংলাদেশ বেতারে সুরকার ও সংগীত পরিচালক হিসেবে তালিকাভুক্ত হলেন ৯২ শিল্পী একই দিনে জন্ম, সুরের টানে বাঁধা পড়া বাংলা গানের অমর জুটি লিসবনে জেমস ও জায়েদ খান: পর্তুগালে প্রবাসীদের বর্ণিল মেলা বিশ্বমঞ্চে দেশীয় গৌরব: মিউজিক প্রডিউসার সঞ্জয়ের উত্থান আকাশ সেন ও নিশি শ্রাবণীর নতুন জুটির সৃষ্টি: মুক্তি পেল ‘প্রেমিক ৪২০’ সুরাঙ্গনের নিভৃত পথিক: স্মরণে সুরকার ও কালজয়ী কণ্ঠশিল্পী আনোয়ার উদ্দিন খান চিরস্মরণীয় কণ্ঠশিল্পী মোহাম্মদ রফির জীবন ও সুরের যাত্রা ট্রাম্প প্রশাসনের সামরিক ভিডিওতে নিজের গান ব্যবহার নিয়ে ক্ষুব্ধ কেটি পেরি নতুন করে ভাইরাল ‘আজ কেন মন উদাসী হয়ে’ গানের পেছনের গল্প নয় মাসের ছেলেকে মঞ্চে এনে ‘বাবা’ গাইলেন নোবেল বাংলাদেশ বেতারে সুরকার ও সংগীত পরিচালক হিসেবে তালিকাভুক্ত হলেন ৯২ শিল্পী একই দিনে জন্ম, সুরের টানে বাঁধা পড়া বাংলা গানের অমর জুটি লিসবনে জেমস ও জায়েদ খান: পর্তুগালে প্রবাসীদের বর্ণিল মেলা বিশ্বমঞ্চে দেশীয় গৌরব: মিউজিক প্রডিউসার সঞ্জয়ের উত্থান আকাশ সেন ও নিশি শ্রাবণীর নতুন জুটির সৃষ্টি: মুক্তি পেল ‘প্রেমিক ৪২০’ সুরাঙ্গনের নিভৃত পথিক: স্মরণে সুরকার ও কালজয়ী কণ্ঠশিল্পী আনোয়ার উদ্দিন খান চিরস্মরণীয় কণ্ঠশিল্পী মোহাম্মদ রফির জীবন ও সুরের যাত্রা ট্রাম্প প্রশাসনের সামরিক ভিডিওতে নিজের গান ব্যবহার নিয়ে ক্ষুব্ধ কেটি পেরি নতুন করে ভাইরাল ‘আজ কেন মন উদাসী হয়ে’ গানের পেছনের গল্প নয় মাসের ছেলেকে মঞ্চে এনে ‘বাবা’ গাইলেন নোবেল বাংলাদেশ বেতারে সুরকার ও সংগীত পরিচালক হিসেবে তালিকাভুক্ত হলেন ৯২ শিল্পী একই দিনে জন্ম, সুরের টানে বাঁধা পড়া বাংলা গানের অমর জুটি লিসবনে জেমস ও জায়েদ খান: পর্তুগালে প্রবাসীদের বর্ণিল মেলা বিশ্বমঞ্চে দেশীয় গৌরব: মিউজিক প্রডিউসার সঞ্জয়ের উত্থান

ব্যক্তিত্ব

কলিম শরাফী । বাঙালি রবীন্দ্র সঙ্গীত শিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব

সঙ্গীত গুরুকুল ডেস্ক

প্রকাশ: ১৭ই অক্টোবর ২০২২, ২:৪৬ পিএম

কলিম শরাফী । বাঙালি রবীন্দ্র সঙ্গীত শিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব

কলিম শরাফী হলেন বাংলাদেশের একজন স্বনামধন্য রবীন্দ্রসঙ্গীত শিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব। তার পূর্ণ নাম মাখদুমজাদা শাহ সৈয়দ কলিম আহমেদ শরাফী। দেশাত্মবোধক গানের ক্ষেত্রেও তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। এর বাইরে তিনি ছয় দশকেরও বেশি সময় ধরে বিভিন্ন প্রগতিশীল রাজনৈতিক কর্মকাণ্ডে নিজেকে জড়িত রেখেছিলেন।

 

প্রাথমিক জীবন ও শিক্ষা

কলিম শরাফী ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার সিউড়ি সদর মহকুমার অন্তর্গত খয়রাদিহি গ্রামে জন্মগ্রহণ করেন৷ তার পিতার নাম সামি আহমেদ শরাফী ও মাতার নাম আলিয়া বেগম। মাত্র চার বছর বয়সে মা আলিয়া বেগমকে হারান তিনি। রক্ষণশীল মুসলিম পরিবারে জন্ম নেয়া তার আরও দুই বোন রয়েছে। তার হাতেখড়ি হয় আরবি ওস্তাদ আর বাংলা পণ্ডিত মশাইয়ের হাতে।

এরপর ১৯২৯ সালে তিনি পাঠশালায় ভর্তি হয়ে শিক্ষাজীবন শুরু করেন। তাঁতিপাড়া প্রাইমারি স্কুলে তৃতীয় শ্রেণি পর্যন্ত পড়াশোনা করে চলে আসেন কলকাতায় বাবা সামি আহমেদ শরাফীর কাছে। সেখানে ১৯৩৫ সালে ভর্তি হন মাদ্রাসা-ই-আলিয়াতে। ইঙ্গ-পারসীক বিভাগে চতুর্থ শ্রেণিতে ভর্তি হন। সে সময় সাংবাদিক শহীদুল্লাহ কায়সার তার সহপাঠী ছিলেন। কলিম কলকাতার বিখ্যাত সঙ্গীত বিদ্যালয় ‘দক্ষিণী’ থেকে ১৯৪৬ থেকে ১৯৫০ পর্যন্ত সঙ্গীত শিক্ষা লাভ করেন।

পূর্ববঙ্গে উদ্বসন

শরাফী ১৯৫০ সালে ঢাকায় বসবাস শুরু করেন। তিনি ১৯৬৪-৬৭ সাল পর্যন্ত পাকিস্তান টেলিভিশনে প্রোগ্রাম পরিচালক হিসাবে দায়িত্ব পালন করেন। এরপর তিনি ১৯৬৯-৭২ সাল পর্যন্ত পাকিস্তান গ্রামোফোন কোম্পানি লিমিটেডের পরিচালক ও মহাব্যবস্থাপক হিসাবে কর্মরত ছিলেন। ১৯৭৪-৭৬ সালে তিনি বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের প্রধান তথ্য কর্মকর্তা ও মহাব্যবস্থাপক পদে দায়িত্ব পালন করেন।

 

প্রাতিস্বিক জীবন

কলিম শরাফী প্রথমবার পরিণয়ে আবদ্ধ হন ১৯৪৯ সালে। প্রথম‌স্ত্রীর সাথে ১৯৫৭ সালে বিচ্ছেদ ঘটার পর ১৯৬৩ সালে দ্বিতীয়বারের মতো দার পরিগ্রহ করেন। তার দ্বিতীয় স্ত্রী অধ্যাপিকা নওশেবা খাতুন ঢাকা বিশ্ববিদ্যালয়ে মনোবিজ্ঞান বিভাগে অধ্যাপনা করতেন। তার দুই সন্তানের নাম আলেয়া শরাফী এবং আজিজ শরাফী।

সাংস্কৃতিক কর্মকাণ্ড

রক্ষণশীল পরিবার থেকে উঠে আসলেও তিনি সাংস্কৃতিক কর্মকাণ্ডে নিজেকে সবসময়ে নিয়োজিত রেখেছেন। ১৯৪৪ সালে তিনি ভারতীয় গণনাট্য সংঘে যোগ দিয়ে কলকাতার হাজরা পার্কে হাজার হাজার দর্শক-শ্রোতার উপস্থিতিতে সর্বপ্রথম গণসঙ্গীত পরিবেশন করেন। এরপর ১৯৪৬ সালে বিখ্যাত গ্রামোফোন কোম্পানি এইচএমভি থেকে বের হয় তার প্রথম গণসঙ্গীতের রেকর্ড।

প্রায় সাথে সাথেই নিয়মিত শিল্পী হিসেবে তালিকাভুক্ত হন কলকাতা বেতারে। এরপর শুভ গুহঠাকুরতার রবীন্দ্র সঙ্গীত শেখাবার প্রতিষ্ঠান ‘দক্ষিণী’তে নিয়মিত রবীন্দ্র সঙ্গীত চর্চা শুরু করেন। এক সময় তিনি দক্ষিণীতে যোগ দিয়েছিলেন শিক্ষক হিসেবে। দক্ষিণীতে কলিম শরাফী সঙ্গীতগুরু দেবব্রত বিশ্বাস, হেমন্ত মুখোপাধ্যায় ও সুচিত্রা মিত্রের সাহচর্য পেয়েছিলেন।

১৯৪৮ সালে নীতিগত বিরোধের কারণে মহর্ষি মনোরঞ্জন ভট্টাচার্য, শম্ভু মিত্র, তৃপ্তি মিত্র, অশোক মজুমদার, মোহাম্মদ ইসরাইল, কলিম শরাফী প্রমুখ সংঘ থেকে বেরিয়ে এসে গঠন করেন নাট্যসংস্থা ‘বহুরূপী’।

কলিম শরাফী ১৯৬২ সালে সোনার কাজল চলচ্চিত্রে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। সেখানে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছিলেন পরবর্তী প্রখ্যাত চলচ্চিত্রকার জহির রায়হান। এ সময় তার সঙ্গীত পরিচালনায় নির্মিত প্রামাণ্যচিত্র ভেনিস চলচ্চিত্র উৎসবে পুরস্কার অর্জন করে।

তারপর ‘সূর্যস্নান ছবিতে পথে পথে দিলাম ছড়াইয়া রে গানটি গেয়ে তিনি শ্রোতামহলে ব্যাপক জনপ্রিয়তা পান। এছাড়া কবিয়াল রমেশ শীলের জীবন নিয়ে একটি তথ্যচিত্রও নির্মাণ করেন কলিম শরাফী। ১৯৬৪ সালে ঢাকায় প্রথম টিভি সেন্টার চালু হলে তিনি সেখানে প্রোগ্রাম পরিচালক পদে যোগ দেন।

কলিম শরাফী ১৯৬৯ সালে সত্যেন সেনের সঙ্গে উদীচীর কর্মকাণ্ডে যোগ দেন এবং ১৯৭৭ থেকে প্রায় অনেকগুলো বছর সভাপতি ও সংগঠকের দায়িত্ব পালন করেন। ১৯৭৯ সালে গঠিত হয় ‘জাহিদুর রহিম স্মৃতি পরিষদ’। তিনি এই উদ্যোগের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ছিলেন। পরে এই ‘জাহিদুর রহিম স্মৃতি পরিষদ’ই ‘জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ’-এ পরিণত হয়।

 

কলিম শরাফী ১৯৮৩ সালের এপ্রিলে ‘সঙ্গীত ভবন’ নামে একটি সঙ্গীত বিদ্যালয় গড়ে তোলেন। প্রতিষ্ঠাকাল থেকেই শিল্পী কলিম শরাফী এ প্রতিষ্ঠানের অধ্যক্ষের দায়িত্ব পালন করেছেন। তিনি একাধিক চলচ্চিত্রে কণ্ঠদান করেছেন ৷ “স্মৃতি অমৃত” তার প্রকাশিত গ্রন্থ৷ তার গানের পনেরোটি ক্যাসেট ও তিনটি সিডি ক্যাসেট প্রকাশিত হয়েছে৷ তিনি শিল্পকলা একাডেমি কাউন্সিল ও শিশু একাডেমি কাউন্সিলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাছাড়া বাংলাদেশ বেতার টিভি শিল্পী সংস্থা, বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থা ও নাগরিক নাট্য অঙ্গনের সভাপতি ছিলেন।

গানের অ্যালবাম সমূহ

সুদীর্ঘ সাংস্কৃতিক জীবনে কলিম শরাফীর মাত্র ৫টি অ্যালবাম প্রকাশিত হয়েছে। এগুলোর হলো:

  • এই কথাটি মনে
  • আমি যখন তার
  • কলিম শরাফীর যত
  • রবীন্দ্রনাথ ঠাকুরের গান
  • নবজীবনের গান (জ্যোতিরিন্দ্র মৈত্রের কথা ও সুর)

রাষ্ট্রীয় ও বেসরকারি স্বীকৃতি

সঙ্গীত শিল্পে অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ জনাব কলিম শরাফী একুশে পদক (১৯৮৫), স্বাধীনতা দিবস পুরস্কার (১৯৯৯), নাসিরউদ্দিন স্বর্ণ পদক (১৯৮৮), বেগম জেবুন্নেছা ও কাজী মাহবুব উল্লাহ স্বর্ণ পদক (১৯৮৭), সত্যজিৎ রায় পুরস্কার (১৯৯৫) এবং শিক্ষা ও সংস্কৃতি চর্চা কেন্দ্র হতে কৃতি বাঙালি সম্মাননা পদক (১৯৮৮)-এ ভূষিত হন। বাংলা একাডেমি ফেলোশিপ, রবীন্দ্র সুবর্ণ জয়ন্তী পাটনা, কলকাতার শিল্প মেলার বঙ্গ সংস্কৃতি, বুলবুল ললিতকলা একাডেমি, সিকোয়েন্স সম্মাননা পদ, রাষ্ট্রপতি আবু সাঈদ চৌধুরী পদক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গুণিজন সংবর্ধনা, পশ্চিমবঙ্গের রবীন্দ্রনাথ ঠাকুর ১২৫তম জন্ম বার্ষিকী, ডি-৮ আর্ট অ্যান্ড কালচার ফেস্টিভেল, পাকিস্তান ইত্যাদি অনুষ্ঠানে সম্মানিত হন। সর্বশেষ তিনি বাংলা একাডেমি প্রবর্তিত ‘রবীন্দ্র পুরস্কার-২০১০’-এ ভূষিত হন।

 

মৃত্যু

২রা নভেম্বর, ২০১০ তারিখে সকাল ১১টা ৫৫ মিনিটে নিজ বাসভবনে তিনি মৃত্যুবরণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদে নামাজে জানাজ়া শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রীয় সম্মাননার পর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাঁকে সমাহিত করা হয়।

মন্তব্য