সঙ্গীত গুরুকুল ডেস্ক
প্রকাশ: ১৫ই জুন ২০২২, ৭:৩০ পিএম
দুঃখ বিলাস লিরিক্স | dhukkho bilash | আর্টসেল (ArtCell বা Artcell) বাংলাদেশের একটি প্রগ্রেসিভ মেটাল ব্যান্ড। তারা অন্যান্য ধারার সঙ্গীতের উপরেও বিভিন্ন সময়ে বিভিন্ন পরীক্ষা চালিয়েছে। ২০১৯ সালে ব্যান্ডটির ২০ বছর পূর্ণ হয়।
তোমরা কেউ কি দিতে পারো
প্রেমিকার ভালোবাসা?
দেবে কি কেউ জীবনে উষ্ণতার
সত্য আশা?
ভালোবাসার আগে নিজেকে নিও বাজিয়ে
আমার মনের মত নিও সাজিয়ে,
আমি বড় অসহায় অন্য পথে
একটি নাটকই দেখি মহাকালের মঞ্চে।
ও আমায় ভালোবাসেনি
অসীম এ ভালোবাসা ও বোঝেনি,
ও আমায় ভালোবাসেনি
অতল এ ভালোবাসা তলিয়ে দেখেনি।।
তোমরা কেউ কি করবে
আমার জন্য অপেক্ষা?
ভালোবাসবে শুধুই আমায়
করবে প্রতিজ্ঞা?
তোমরা কেউ কি করবে
আমার জন্য অপেক্ষা?
ভালোবাসবে শুধুই আমায়
করবে প্রতিজ্ঞা?
ভালোবাসার আগে নিজেকে নিও বাজিয়ে
আমার মনের মত নিও সাজিয়ে,
আমি বড় অসহায় অন্য পথে
একটি নাটকই দেখি মহাকালের মঞ্চে।
ও আমায় ভালোবাসেনি
অসীম এ ভালোবাসা ও বোঝেনি,
ও আমায় ভালোবাসেনি
অতল এ ভালোবাসা তলিয়ে দেখেনি।।
এত ভিড়েও আজও আমি একা
মনে শুধুই যে শূন্যতা,
এত ভিড়েও আজও আমি একা
মনে শুধুই যে শূন্যতা,
আঁধারে যত ছড়াই আলো
সবই আঁধারে মিলায়,
ও যে কোথায় হারালো
ব্যথা কাকে যে শুধাই?
আ হা.. হা..
২০০৯ সালে আর্টসেল কক্সবাজার সমুদ্র সৈকত পরিচ্ছন্নতা বিষয় দিনব্যাপী প্রচারণায় অংশ নেয়। তারা ২০১০ সালের ৩রা জানুয়ারি অস্ট্রেলিয়াতে কনসার্ট করে প্রবাসীদের জন্য বেলমোর স্পোর্টস গ্রাউন্ডে। ২০১০ সালের ডিসেম্বরে তারা কনসার্ট এগেইনস্ট ভায়োলেন্স টু উইম্যান-এ অংশ নেয়। প্রায় ১০ বছর পর আর্ট’সেল ২০১৬ সালে তাদের নতুন গান “অবিমৃষ্যতা” মুক্তি দেয়। এরপরে নিজেদের মধ্যকার কিছু সমস্যার কারণে ব্যান্ডের বাকি তিন সদস্য লিড গিটারিস্ট এরশাদ জামানের সাথে কাজ করতে অস্বীকৃতি জানায়। আর এভাবেই আর্টসেলের চার সেলের মধ্যে একজনের বিদায় হয়।
পরবর্তীতে ২০১৯ সালে কাজী ফয়সাল আহমেদ লিড গিটারিস্ট হিসেবে যোগদান করেন। আর্টসেলের তাদের তৃতীয় এলবামের একটি গান “সংশয়” ২০১৯ সালে অনলাইন প্ল্যাটফর্মে উন্মুক্ত করে। এছাড়াও ‘রক ফর পিস’ প্রজেক্টের অধীনে “অভয়” নামের একটি একক মুক্তি দেয় আর্টসেল। ২০১৯ এর ২৪ ডিসেম্বর তাদের ২০ বছর পূর্তি উপলক্ষে একটি জাঁকমকপূর্ণ সলো কনসার্টের আয়োজন করে যেখানে প্রায় ৮ হাজারেরও বেশি দর্শক উপস্থিত হয়েছিলো।
মন্তব্য