নোলক বাবু । বাংলাদেশী গায়ক

নোলক বাবু একজন বাংলাদেশী গায়ক। তিনি ক্লোজআপ ওয়ান এর প্রতিযোগিতার একজন আধুনিক গায়ক হিসেবে প্রথম পুরস্কার বিজয়ী, যা একটি টিভি অনুষ্ঠান সবার অংশ গ্রহণ ও ভোটের মাধ্যমে সেরা গায়ক নির্বাচন করে।

 

প্রথম জীবন

নোলক বাবু জামালপুর জেলায় জন্ম গ্রহণ করেন। তার পারিবারিক নাম ছিল ফরহাদ। তিনি একটি গরীব পরিবারে দারিদ্রতার সাথে লড়াই করে বেড়ে উঠেন। সংগীত শিক্ষা গ্রহণের কোন সুযোগ ছিলনা তার। এর পরেও তিনি কিছু সহায়তা পেয়েছেন জামালপুর শিল্পকলা একাডেমী (সংগীত একাডেমী) থেকে। তার মা ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম এবং তিনি খুব দূর্বল ছিলেন তাই তিনি ছেলের সংগীত শিক্ষার অর্থ যোগাড় করতে পারেননি।

২০০৫ সালে যখন ক্লোজআপ১ শুরু হয় তখন ফরহাদ নিজের নাম রেজিষ্টার করেন নোলক বাবু হিসেবে।

ক্লোজআপ১

সিলেকশন রাউন্ডে তিনি এসেছিলেন মনোযোগের সহিত “শোয়া চান পাখি” নামের প্রয়াত লোকগীতি গায়ক উকিল মুন্সীর একটি জনপ্রিয় লোকগীতি নিয়ে। পরের রাউন্ডে তিনি গান “আমার গায়ে যত দুঃখ সয়”, “মেঘ ভাঙ্গা রোদ”, “কেন এই নিঃসঙ্গতা”, “তারা ভরা রাতে” এবং “মা গো ভাবনা কেন”। অবশেষে তাকে ইন্টারনেট ও মোবাইল এসএমএস এর মাধ্যমে ভোটে বিজয়ী ঘোষণা করা হয়।

 

একক এলবাম সমুহ

  • সে যে কন্যা ভালো (২০০৬)
  • দুই চোখের কাঁদন (২০০৮)

ইসলামি গান

নোলক বাবু বেশ কিছু ইসলামি গান গেয়েছেন

২০১৩ সালে প্রকাশিত হয় শাহ সোহেল এর কথায় ‘আমি নামাজ পড়লাম না রে ‘শিরোনামে গান

এছাড়াও আরো রয়েছে

  • রহমের ফল্গু ধারা—-গীতিকার ও সুরকার আয়েশা সিদ্দিকা পাঠান।
  • তোমার সমীপে——গীতিকার বেলাল হোসাইন নূরী ও সুরকার আয়েশা সিদ্দিকা পাঠান।
  • করবে আমায় পার—-গীতিকার ও সুরকার আয়েশা সিদ্দিকা পাঠান।

সমালোচনা

নোলক বাবু মানুষের নিন্দার মুখে পরেন তার জীবনধারা দ্রুত পরিবর্তন করা ও অশিষ্টাচারের কারণে। ২০০৭ সালে তিনি একজন পথিককে রাস্তায় মারধর করার কারণে কয়েকদিন জেল খেটেছেন।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

জনপ্রিয় খবর

জনপ্রিয় বিভাগ

সম্পাদক ও প্রকাশক : সুফি ফারুক ইবনে আবুবকর।

আমাদের সম্পর্কে

সঙ্গীত গুরুকুল, GOLN হলো সংগীতপ্রেমীদের জন্য একটি অনলাইন জ্ঞান ও তথ্যভান্ডার। এখানে থাকছে গানের কথা ও বাণী, শিল্পী ও সংগীত ব্যক্তিত্বের তথ্য, গানের ধরন, সংগীত শিক্ষা, ইতিহাস, রিভিউ এবং সংগীতজগতের সাম্প্রতিক নানা বিষয়। সংগীতকে জানা, শেখা ও ভালোবাসার একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

ইমেইল করুন:

Press Release: pr@bn.musicgoln.com

Complaint: complaint@bn.musicgoln.com

Contact: +8801775895618

© ২০২৬ সঙ্গীত গুরুকুল, GOLN। সর্বস্বত্ব সংরক্ষিত।