প্রাণ সখিরে, ঐ শোন কদম্ব তলে বংশী বাজায় কে লিরিক্স [ Prano Sokhi Re Lyrics ]

“প্রাণ সখিরে, ঐ শোন কদম্ব তলে বংশী বাজায় কে” — এটি বাংলা সংগীতের এক অসাধারণ ও কালজয়ী ভক্তিমূলক গান। এই গানের কথা, সুর এবং পরিবেশনায় এক অপূর্ব মরমিয়া আবেশ রয়েছে, যা ভক্তিরস, রাধা-কৃষ্ণের পারস্পরিক প্রেম এবং বাংলার পল্লিবাসিনীর অন্তর্লীন আকুলতা—এই তিনের সম্মিলিত রূপ।

 

প্রাণ সখিরে লিরিক্স [ Prano Sokhi Re Lyrics ] । ফেরদৌসী রহমান । Ferdousy rahman

প্রাণ সখিরে লিরিক্স

প্রাণ সখিরে,
ঐ শোন কদম্ব তলে বংশী বাজায় কে,
বংশী বাজায় কে রে সখী,
বংশী বাজায় কে।

আমার মাথার বেনী বদল দেব,
তারে আইনা দে,
আমার মাথার বেনী বদল দেব,
তারে আইনা দে।

প্রাণ সখিরে,
ঐ শোন কদম্ব তলে বংশী বাজায় কে।

প্রাণ সখিরে,
ঐ শোন কদম্ব তলে বংশী বাজায় কে।
প্রাণ সখিরে,
ঐ শোন কদম্ব তলে বংশী বাজায় কে।

বংশী বাজায় কে রে সখী,
বংশী বাজায় কে।
আমার মাথার বেনী বদল দেব,
তারে আইনা দে,
আমার মাথার বেনী বদল দেব,
তারে আইনা দে।

প্রাণ সখিরে,
ঐ শোন কদম্ব তলে বংশী বাজায় কে।

(মধ্যাংশ)

যে পথ দিয়ে বাজায় বাঁশি,
যে পথ দিয়ে যায়,
সোনার নুপূর পরে পায়।
যে পথ দিয়ে বাজায় বাঁশি,
যে পথ দিয়ে যায়,
সোনার নুপূর পরে পায়।

আমার নাকের নোলক খুইলা দেব,
সেই না পথের গায়,
আমার গলার হার গড়িয়ে দেব,
সেই না পথের গায়।

যদি হার জড়িয়ে পড়ে পায় যায়…

প্রাণ সখিরে,
ঐ শোন কদম্ব তলে বংশী বাজায় কে।

(শেষাংশ)

টরোলা বাঁশের ও বাঁশি,
ছিদ্র গোটা ছয়,
বাঁশি কত কথা কয়।
টরোলা বাঁশের ও বাঁশি,
ছিদ্র গোটা ছয়,
বাঁশি কত কথা কয়।

নাম ধরিয়া বাজায় বাঁশি,
রহনও না যায়,
ঘরে রহনও না যায়…

প্রাণ সখিরে,
ঐ শোন কদম্ব তলে বংশী বাজায় কে।
প্রাণ সখিরে,
ঐ শোন কদম্ব তলে বংশী বাজায় কে।

বংশী বাজায় কে রে সখী,
বংশী বাজায় কে।
আমার মাথার বেনী বদল দেব,
তারে আইনা দে,
আমার মাথার বেনী বদল দেব,
তারে আইনা দে।

প্রাণ সখিরে,
ঐ শোন কদম্ব তলে বংশী বাজায় কে।

প্রাণ সখিরে,
ঐ শোন কদম্ব তলে বংশী বাজায় কে।
প্রাণ সখিরে,
ঐ শোন কদম্ব তলে বংশী বাজায় কে।

 

 

 

 

 

 

প্রাণ সখিরে লিরিক্স [ Prano Sokhi Re Lyrics ] । ফেরদৌসী রহমান । Ferdousy rahman

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

জনপ্রিয় খবর

জনপ্রিয় বিভাগ

সম্পাদক ও প্রকাশক : সুফি ফারুক ইবনে আবুবকর।

আমাদের সম্পর্কে

সঙ্গীত গুরুকুল, GOLN হলো সংগীতপ্রেমীদের জন্য একটি অনলাইন জ্ঞান ও তথ্যভান্ডার। এখানে থাকছে গানের কথা ও বাণী, শিল্পী ও সংগীত ব্যক্তিত্বের তথ্য, গানের ধরন, সংগীত শিক্ষা, ইতিহাস, রিভিউ এবং সংগীতজগতের সাম্প্রতিক নানা বিষয়। সংগীতকে জানা, শেখা ও ভালোবাসার একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

ইমেইল করুন:

Press Release: pr@bn.musicgoln.com

Complaint: complaint@bn.musicgoln.com

Contact: +8801775895618

© ২০২৬ সঙ্গীত গুরুকুল, GOLN। সর্বস্বত্ব সংরক্ষিত।