বন্ধু তোর লাইগা রে [ Bondhu Tor Laiga ]

“বন্ধু তোড় লাইগা রে” গানটি লিখেছনে বাংলাদেশী মরমী কবি ও সাহিত্যিক সৈয়দ শাহনূর । তিনি সাধক কবি ও পীর হিসেবে সমধিক পরিচিত।

বন্ধু তোর লাইগা রে [ Bondhu Tor Laiga ]

গীতিকারঃ সৈয়দ শাহনূর

বন্ধু তোর লাইগা রে [ Bondhu Tor Laiga ]

বন্ধু তোর লাইগা রে
আমার তনু জড়জড়
মনে লয় ছাড়িয়ারে যাইতাম
থুইয়া বাড়ি ঘর

অরণ্য জঙ্গলার মাঝে

আমার একখান ঘর
ভাইও নাই বান্ধবও নাই মোর
কে লইবো খবর হায়রে

বট বৃক্ষের তলে আইলাম
ছায়া পাইবার আশে
ডাল ভাঙ্গিয়া রৌদ্র ওঠে
আমার কর্মদোষে

নদী পাড় হইতে গেলাম
নদীরও কিনারে
নদীরও কিনার বানাইয়া
নদী পাড় হইতে গেলাম
নদীরও কিনারে
আমারে দেখিয়ারে নৌকা
সরে দুরে দুরে হায়রে

সৈয়দ শাহনূরের কান্দন
নদীর কূলে বইয়া
পাড় হইমু পাড় হইমু কইরা
দিনতো যায় চলিয়া হায়রে

সৈয়দ শাহনূরঃ

সৈয়দ শাহনূর একজন বাংলাদেশী মরমী কবি ও সাহিত্যিক। তিনি সাধক কবি ও পীর হিসেবে সমধিক পরিচিত। সৈয়দ শাহনূর বিরচিত আধ্যাত্মিক গান বাংলাদেশের মরমী ভুবনকে সমৃদ্ধ করেছে। সিলেটের মরমী সাহিত্যে সৈয়দ শাহ নুরকে সকলের উর্ধে স্থান দেয়া হয়। চৌধুরী গোলাম আকবর সাহিত্যভুষণ সহ গবেষকদের মতে সৈয়দ শাহনুরের রচিত আধ্যাত্মিক গান ভাববাদী মানুষকে আধ্যাতিক জগতের সন্ধান দিতে সহায়ক। এছাড়া তত্বসংগীত রচনায় বাংলার বিখ্যাত কবি লাল সাহের পুর্বসুরী হিসেবে সৈয়দ শাহনুর অনুমিত হন। বাংলা সাহিত্যের প্রথমিক যুগে সৈয়দ শাহনুর রচনা করেন তার বিখ্যাত গ্রন্থ নুর নছিয়ত। এছাড়া রাগনূর, নূরের বাগান, সাত কন্যার বাখান ও মণিহার নামে আরও চারটি বই তিনি লিখেছেন।

শাহ জালালের সঙ্গীয় দরবেশ সৈয়দ শাহ আলাউদ্দিনের পুত্র সৈয়দ শাহ রোকন উদ্দিনের অধঃস্থন পুরুষ সৈয়দ শাহনুর। তার পিতা সৈয়দ মোহাম্মদ নূর, মাতা কলসী বিবি। সৈয়দ শাহনুর কোথায় জন্ম গ্রহণ করেছেন এ নিয়ে গবেষকগণ ভিন্ন মত ব্যক্ত করেন।

তিনি ১৮৫৮ সালে মারা যান ।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

জনপ্রিয় খবর

জনপ্রিয় বিভাগ

আমাদের সম্পর্কে

সঙ্গীত গুরুকুল, GOLN হলো সংগীতপ্রেমীদের জন্য একটি অনলাইন জ্ঞান ও তথ্যভান্ডার। এখানে থাকছে গানের কথা ও বাণী, শিল্পী ও সংগীত ব্যক্তিত্বের তথ্য, গানের ধরন, সংগীত শিক্ষা, ইতিহাস, রিভিউ এবং সংগীতজগতের সাম্প্রতিক নানা বিষয়। সংগীতকে জানা, শেখা ও ভালোবাসার একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

ইমেইল করুন:

Press Release: pr@bn.musicgoln.com

Complaint: complaint@bn.musicgoln.com

Contact: +8801775895618

© ২০২৬ সঙ্গীত গুরুকুল, GOLN। সর্বস্বত্ব সংরক্ষিত।