বেহাগ যদি না হয় রাজী (1978) [ Behag Jodi Na Hoy Raji ]

“বাহাগ যদি না হয় রাজী” গানটি ভারতীয় বাংলা ছায়াছবি “দুই পুরুষ” এর মধ্যে গাওয়া হয়েছে । গানটি লিখেছেন ভারতীয় বাঙালী সুরকার ও গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায় , এবং গানটি গেয়েছেন মান্না দে

বেহাগ যদি না হয় রাজী [ Behag Jodi Na Hoy Raji ] 

গীতিকারঃ পুলক বন্দ্যোপাধ্যায় 

প্রথম রেকর্ডের কন্ঠশিল্পীঃ মান্না দে 

বেহাগ যদি না হয় রাজী [ Behag Jodi Na Hoy Raji ] 

কী গাইবো?
বেহাগ? আচ্ছা
আ… হা…
বসন্ত গাই
আ.এ…
ধের, ইমন?
বেহাগ যদি না হয় রাজী
বসন্ত যদি না আজ আসে
এ আসরে ইমন তুমি
থাকো বন্ধু আমার পাশে
বেহাগ যদি না হয় রাজী
বসন্ত যদি না আজ আসে
এ আসরে ইমন তুমি
থাকো বন্ধু আমার পাশে
তোমার সুরের হাতটি ধরে
চলো চলে যাই
যেখানেতে আনন্দ রাগ বাজে গো সদাই
তোমার সুরের হাতটি ধরে
চলো চলে যাই
যেখানেতে আনন্দ রাগ বাজে গো সদাই
কথার ফুলে সুরের ভ্রমর
যেথায় মিলন সুখে হাসে
সেই আসরে ইমন তুমি
থাকো বন্ধু আমার পাশে
এ আসরে ইমন তুমি
থাকো বন্ধু আমার পাশে
চোখের দেখা যাক ফুরিয়ে
ক্ষতি কিছু নাই
স্বপ্ন দেখার নাই সীমানা দেখে যাবো তাই
চোখের দেখা যাক ফুরিয়ে
ক্ষতি কিছু নাই
স্বপ্ন দেখার নাই সীমানা দেখে যাবো তাই
ভালোবাসাই শিখেছে মন
তাই তো শুধুই ভালোবাসে
এই আসরে ইমন তুমি
থাকো বন্ধু আমার পাশে
বেহাগ যদি না হয় রাজী
বসন্ত যদি না আজ আসে
এ আসরে ইমন তুমি
থাকো বন্ধু আমার পাশে

 

Tags :

লিরিক ডেস্ক, সঙ্গীত গুরুকুল, GOLN

সব ধরনের প্রচলিত ও অপ্রচলিত বাংলা গানের কথা সংগ্রহ করে সঙ্গীতপ্রেমীদের জন্য প্রকাশে কাজ করছে ‘লিরিক ডেস্ক’। আপনার কাঙ্ক্ষিত গানটি আমাদের ওয়েবসাইটে না পেলে জানান; আমরা তা সংগ্রহ করে দ্রুত আপলোড করে দেব।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

জনপ্রিয় খবর

জনপ্রিয় বিভাগ

আমাদের সম্পর্কে

সঙ্গীত গুরুকুল, GOLN হলো সংগীতপ্রেমীদের জন্য একটি অনলাইন জ্ঞান ও তথ্যভান্ডার। এখানে থাকছে গানের কথা ও বাণী, শিল্পী ও সংগীত ব্যক্তিত্বের তথ্য, গানের ধরন, সংগীত শিক্ষা, ইতিহাস, রিভিউ এবং সংগীতজগতের সাম্প্রতিক নানা বিষয়। সংগীতকে জানা, শেখা ও ভালোবাসার একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

ইমেইল করুন:

Press Release: pr@bn.musicgoln.com

Complaint: complaint@bn.musicgoln.com

Contact: +8801775895618

© ২০২৬ সঙ্গীত গুরুকুল, GOLN। সর্বস্বত্ব সংরক্ষিত।