সঙ্গীত গুরুকুল ডেস্ক
প্রকাশ: ৫ই জানুয়ারি ২০২৩, ২:২৯ এএম
মধুর আমার মায়ের লিরিক্স [ Modhur Amar Mayer Lyrics ]
Sudirlal Chakraborty
সুধীরলাল চক্রবর্তী (১৯১৬ – ২০ এপ্রিল ১৯৫২) বাংলা ভাষার সুরকার ও সঙ্গীতশিল্পী। পণ্ডিত ও সংগীতরসিক পিতা গঙ্গাধর চক্রবর্তীর পৃষ্ঠপোষকতায় বাড়িতে উচ্চাঙ্গ সংগীতের আসর বসতো। ফলে ছোটবেলা থেকে সংগীত শিক্ষার অনুপ্রেরণা লাভ করেন।
মধুর আমার মায়ের হাসি
চাঁদের মুখে ঝরে
মাকে মনে পড়ে আমার
মাকে মনে পড়ে
মধুর আমার মায়ের হাসি
চাঁদের মুখে ঝরে
মাকে মনে পড়ে আমার
মাকে মনে পড়ে
তার মায়ায় ভরা সজল বীথি
সেকি কভু হারায়
সে যে জড়িয়ে আছে
ছড়িয়ে আছে
সন্ধ্যা রাতের তারায়
সেই যে আমার মা
বিশ্বভুবন মাঝে তাহার নেই কো তুলনা
মধুর আমার মায়ের হাসি
চাঁদের মুখে ঝরে
মাকে মনে পড়ে আমার
মাকে মনে পড়ে
তার ললাটের সিঁদুর দিয়ে
ভোরের রবি উঠে
আলতা পড়া পায়ের ছোঁয়ায়
রক্ত কমল ফোটে
তার ললাটের সিঁদুর দিয়ে
ভোরের রবি উঠে
আলতা পড়া পায়ের ছোঁয়ায়
রক্ত কমল ফোটে
প্রদীপ হয়ে মোর শিয়রে
কে জেগে রয় দুঃখের ঘরে
সেই যে আমার মা
সেই যে আমার মা
বিশ্বভুবন মাঝে তাহার নেই কো তুলনা
সেই যে আমার মা
মধুর আমার মায়ের লিরিক্স [ Modhur Amar Mayer Lyrics ] । সুধীরলাল চক্রবর্তী । Sudirlal Chakraborty
মন্তব্য