রাগ জয়ন্ত মল্লার উত্তর ভারতীয় সঙ্গীত পদ্ধতিতে কাফি ঠাটের রাগ বিশেষ। এর আরোহণ জয়জয়ন্তী -এর মতো কিন্তু অবরোহণ মল্লার মতোম দেখানো হয়। এটি বর্ষা ঋতুর রাগ। চলন বক্র।
রাগ জয়ন্ত মল্লার
আরোহণ: স র পম, ণধ ন র্স
অবরোহণ : র্স ধনম প, ধপম গর জ্ঞর স ন্সা
ঠাট : কাফি
জাতি : ষাড়ব-সম্পূর্ণ (গান্ধার ও নিষাদ বর্জিত)।
বাদীস্বর : পঞ্চম
সমবাদী স্বর : ষড়্জ
অঙ্গ : পূর্বাঙ্গ।
সময় : রাত্রি দ্বিতীয় প্রহর।
পকড় : পজ্ঞমরস, ন্সধ্ণ্।
তথ্যসূত্র:
উচ্চাঙ্গ ক্রিয়াত্মক সঙ্গীত। শক্তিপদ ভট্টাচার্য। ১৫ এপ্রিল ১৯৮৩।

সুফি ফারুক ইবনে আবুবকর একজন বাংলাদেশি শিক্ষক, উদ্যোক্তা, সঙ্গীতানুরাগী ও সঙ্গীতের পৃষ্ঠপোষক। ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গীত, বিশেষত শাস্ত্রীয় সঙ্গীত নিয়ে তিনি নিয়মিত লেখালেখি ও গবেষণামূলক চর্চা করেন। সঙ্গীতের ঐতিহ্য, নান্দনিকতা ও জ্ঞানকে বৃহত্তর মানুষের কাছে পৌঁছে দিতে তিনি বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে চলেছেন। সঙ্গীতের প্রচার, প্রসার ও সংরক্ষণে তাঁর আগ্রহ এবং সক্রিয় ভূমিকা তাঁকে একজন নিবেদিতপ্রাণ সঙ্গীতপ্রেমী হিসেবে পরিচিত করেছে।















