রাগ তিলং বা রাগ তিলং, বা রাগ তিলঙ্গ, বা রাগ তৈলঙ্গ উত্তর ভারতীয় সঙ্গীত পদ্ধতিতে খাম্বাজ ঠাটের অন্তর্গত রাগ বিশেষ। ঋষভ ও ধৈবত বর্জিত। পণ্ডিত ভীমরাও শাস্ত্রী তাঁর ‘রাগশ্রেণী’ গ্রন্থে এই রাগটিকে তৈলঙ্গ (মাদ্রাজ) অঞ্চলের রাগ হিসেবে উল্লেখ করেছেন। কর্ণাটকী সঙ্গীতে এর নাম তিলঙ্গী।
রাগ তিলং
আরোহণ: স গ ম প ন র্স
অবরোহণ : র্স ণ প ম, গ ম গ স
ঠাট : খাম্বাজ।
জাতি : ঔড়ব-ঔড়ব।

বাদীস্বর : নিষাদ
সমবাদী স্বর : গান্ধার
অঙ্গ : উত্তরাঙ্গ।
সময় : রাত্রি দ্বিতীয় প্রহর।
পকড় : ণ প গম গ, মপ ণ প, ন ন র্সন, র্স
তথ্যসূত্র:
রাগ বিন্যাস (প্রথম কলি)। শ্রীশচীন্দ্র নাথ ভট্টাচার্য্য। এস, চন্দ্র এন্ড কোং। শারদীয়া সপ্তমী, সেপ্টেম্বর ১৯৭৬।
রাগশ্রেণী। পণ্ডিত ভীমরাও শাস্ত্রী। শান্তিনিকেতন। ১৩৩৩ বঙ্গাব্দ।

সুফি ফারুক ইবনে আবুবকর একজন বাংলাদেশি শিক্ষক, উদ্যোক্তা, সঙ্গীতানুরাগী ও সঙ্গীতের পৃষ্ঠপোষক। ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গীত, বিশেষত শাস্ত্রীয় সঙ্গীত নিয়ে তিনি নিয়মিত লেখালেখি ও গবেষণামূলক চর্চা করেন। সঙ্গীতের ঐতিহ্য, নান্দনিকতা ও জ্ঞানকে বৃহত্তর মানুষের কাছে পৌঁছে দিতে তিনি বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে চলেছেন। সঙ্গীতের প্রচার, প্রসার ও সংরক্ষণে তাঁর আগ্রহ এবং সক্রিয় ভূমিকা তাঁকে একজন নিবেদিতপ্রাণ সঙ্গীতপ্রেমী হিসেবে পরিচিত করেছে।













