সঙ্গীত গুরুকুল ডেস্ক
প্রকাশ: ১ই জানুয়ারি ২০১০, ৯:৩০ পিএম
![সঙ্গীতের প্রকারভেদ [ জনরা, ধারা, ধরণ, প্রকার] প্রচলিত / অপ্রচলিত বিভিন্ন ধরণের সঙ্গীতের সাথে পরিচয়](https://bn.musicgoln.com/wp-content/uploads/2021/09/সঙ্গীতের-প্রকারভেদ.jpg)
সঙ্গীত মানব সভ্যতার সঙ্গে সঙ্গে বিকশিত এক চিরন্তন শিল্পধারা। এই বিশ্বজগতের প্রতিটি মুহূর্তই যেমন গতিশীল, তেমনি সঙ্গীতও পরিবর্তন ও বিবর্তনের এক নিরবচ্ছিন্ন যাত্রা। সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ তার ভাবনা, সাধনা, কর্ম, আকাঙ্ক্ষা ও সৃজনশীলতার মাধ্যমে সর্বদা নতুনের সন্ধান করেছে। সময়ের প্রবাহে সেই সৃজনশীল প্রচেষ্টার ফলেই সংগীতের রূপ, ধারা ও ধরণ ক্রমাগত পরিবর্তিত হয়ে আজকের সমৃদ্ধ অবস্থানে এসেছে।
Table of Contents
অতি প্রাচীনকালে “প্রবন্ধ”, “বস্তু”, “রূপক” প্রভৃতি নামে কিছু তালযুক্ত (নিবদ্ধ) ও তালবিহীন (অনিবদ্ধ) গান প্রচলিত ছিল। কালের বিবর্তনে এসব সংগীতধারা বিলুপ্ত হলেও তাদের সুরস্রোত বয়ে এসেছে পরবর্তী সময়ের ধ্রুপদ, ধামার প্রভৃতি গানে। রুচি ও শ্রোতাদের চাহিদা অনুযায়ী সংগীত আরও নতুন নতুন রূপ লাভ করেছে — যেমন খেয়াল, ঠুমরি, টপ্পা, তারানা, ত্রিবট প্রভৃতি গান।
এই ধারাটিই ক্রমে শাস্ত্রীয় সংগীত (Classical Music) নামে পরিচিতি পায়, যা তত্ত্ব, তাল, রাগ, বাণী ও পরিবেশনার গভীর নিয়মে গঠিত।
শাস্ত্রীয় ধারার পাশাপাশি “লঘু সংগীত” বা “হালকা সংগীত” নামে আরেকটি বিশাল ধারা সংগীতে স্থান পেয়েছে, যা সাধারণ মানুষের হৃদয়ের কাছাকাছি এবং সহজবোধ্য। এই ধারায় অন্তর্ভুক্ত হয়েছে নানা ধরণের গীতিধারা—
পল্লীগীতি
জারি
সারি
ভাটিয়ালি
চৈতি
মুর্শিদি
কীর্তন
লোকসংগীত
নজরুলসংগীত
রবীন্দ্রসংগীত
শ্যামাসংগীত
লালনগীতি
হামদ-নাত
হাছন রাজার গান
মনোমোহন দত্তের গান ইত্যাদি।
এই গানগুলো আমাদের সংস্কৃতি, ধর্মীয় ভাবধারা, সামাজিক বাস্তবতা এবং প্রকৃতির সঙ্গে নিবিড়ভাবে যুক্ত।
সময়ের আবর্তে কিছু সংগীতধারা আজ অপ্রচলিত হয়ে গেলেও, তারা আমাদের সংগীত ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। অতীতের সেই সঙ্গীতই বর্তমানের সংগীতচর্চার ভিত্তি গড়ে দিয়েছে। তাই একসময় যে সঙ্গীতের ধারা খুব প্রচলিত ছিল, আজ তা হারিয়ে গেলেও তার ঐতিহাসিক ও শিক্ষামূলক গুরুত্ব অপরিসীম।
একজন প্রকৃত সংগীতশিল্পী বা সংগীতরসিকের জন্য সংগীতের বিভিন্ন জনরা বা প্রকারভেদ সম্পর্কে ন্যূনতম জ্ঞান থাকা অত্যন্ত জরুরি। কারণ প্রতিটি ধারার নিজস্ব ভাব, ভাষা, রাগরাগিনী, উপস্থাপনা ও সৃষ্টিশীলতা ভিন্ন — যা একজন শিল্পীর দৃষ্টিকে সমৃদ্ধ করে, তার রুচি গড়ে তোলে।
আমরা এই আলোচনায় প্রচলিত ও অপ্রচলিত সংগীতধারার একটি বিস্তারিত তালিকা ও সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরতে চেষ্টা করছি। এই তথ্যসমূহ ভবিষ্যৎ শিল্পী, গবেষক ও সংগীতপ্রেমীদের জ্ঞানভান্ডার সমৃদ্ধ করবে — এই আমাদের প্রত্যাশা।
![সঙ্গীতের প্রকারভেদ [ জনরা, ধারা, ধরণ, প্রকার] প্রচলিত / অপ্রচলিত বিভিন্ন ধরণের সঙ্গীতের সাথে পরিচয় 1 সঙ্গীতের প্রকারভেদ](https://bn.musicgoln.com/wp-content/uploads/2021/09/সঙ্গীতের-প্রকারভেদ.jpg)
অবতার গান [ Avatar Song, Music Genre ] :
আধুনিক গান [ Modern Songs, Music Genre ] :
কওল গান বা কলবানা গান [ Kaul, Music Genre ] :
![সঙ্গীতের প্রকারভেদ [ জনরা, ধারা, ধরণ, প্রকার] প্রচলিত / অপ্রচলিত বিভিন্ন ধরণের সঙ্গীতের সাথে পরিচয় 2 কবিগান](https://bn.musicgoln.com/wp-content/uploads/2021/11/কবিগান-3.jpg)
কবিগান [ Kabigan, Music Genre ] :
দুটি দলের নায়কের (দলনেতা বা দলের প্রধান গায়ক) মধ্যে কোনো একটি বিষয়কে কেন্দ্র করে তৎক্ষণাৎ মুখে মুখে রচিত কবিতায় সুরারোপ করে পরিবেশনের মধ্য দিয়ে যে সংগীত লড়াই অনুষ্ঠিত হয় তাকেই বলে কবি গান। এই গানকে আঞ্চলিক ভাষায় তরজা গানও বলা হয়ে থাকে।
দুটি দলের মধ্যে উপস্থিত বুদ্ধি ব্যবহারের ক্ষমতা যার যত বেশি কবি গানে সে দলটিই তত বেশি পারদর্শিতা দেখাতে সমর্থ হয়। তৎক্ষণাৎ খেলে এমন বুদ্ধি প্রয়োগের মধ্য দিয়ে নির্ধারিত বিষয়ের এই সংগীত লড়াই শ্রোতা-দর্শককে বিশেষ আনন্দ দেয় অত্যন্ত উপভোগ্য এই কবি গান পল্লী অঞ্চলের মানুষের কাছে অসম্ভব জনপ্রিয় এক সংগীতশৈলী হিসেবে সমাদৃত।
কাওয়ালি গান [ Kawali, Music Genre ] :
কাজরি বা কাজলি [ Kajri, Music Genre] :
কীর্তন গান [ Kirtan, Kirtan, Music Genre ] :
খেয়াল গান [ Kheyal, Kheyal, Music Genre ] :
গজল গান (Ghazals, Music Genre ] :
গম্ভীরা গান [ Gambhira Song, Music Genre ]:
গাজন বা গাজন গান:
গুলনকশ্ গান বা গুলনকশ্ তারানা :
গীত [ Geet, Music Genre ] :
চট্কা বা চটকা গান [ Chotka Song, Music Genre ] :
চতুরঙ্গ গান [ Chaturanga, Music Genere] :
চুট্কলা [ Cutkala, Music Genre ] :
ঋতু গান [ Seasonal Song, Music Genre ] :
চৈতি গান [ Chaiti Song, Music Genre ] :
জনসংগীত :
জাগ গান [ Jaag Gaan, Music Genre ] :
জাতীয় সংগীত [ National Anthem, Music Genre ]
জারি গান [ Jari Song, Music Genre ]
জিগর গান [ Jigar Song, Music Genre ]
ঈশ্বরবিষয়ক সংগীতকে বলা হয় জিগর গান। এই গান কয়েকটি কলিতে নিবদ্ধ হয়। তবে জিগর গানের বিষয়বস্তু সবসময়ই পরমার্থ সম্পর্কিত হয়ে থাকে।
ঝুমুর গান [ Jhumur Song, Music Genre ]
টপ-খেয়াল [ Tap Kheyal or Tappa Kheyal, Music Genre ]
টপ্পা ও খেয়াল গানের সংমিশ্রণে সৃষ্ট গানকে বলা হয় টপ-খেয়াল গান।
টপ্পা [ Tappa, Music Genre ]
ঠুংরি বা ঠুমরি [ Thumri, Music Genre ]
তারানা [ Tarana, Music Genre ]
ত্রি-বট [ Tribot, Music Genre ]
ধামার [ Dhamar, Music Genre ]
ধ্রুপদ [ Dhrupad ]
পল্লীগীতি [ Palligiti ]
ভজন [ Bhajan ]
ভাওয়াইয়া [ Bhawaiya gaan ]
এই বিষয়ে বিস্তারিত আর্টিকেল খুব দ্রুতই পাবেন
ভাটিয়ালি [ Bhatiyali Gaan ]
এই বিষয়ে বিস্তারিত আর্টিকেল খুব দ্রুতই পাবেন
ভাষার গান
এই বিষয়ে বিস্তারিত আর্টিকেল খুব দ্রুতই পাবেন
লোকসংগীত
স্বাধীনতার গান
মন্তব্য