আলম আরা মিনু । বাঙালি সঙ্গীতশিল্পী

আলম আরা মিনু বাংলা গানের একজন ভার্সেটাইল শিল্পী। তার পৈত্রিক নিবাস হলো ভোলা জেলার চরফ্যাশনে। বর্তমানে তিনি কুমিল্লা জেলার মেঘনার লুটেরচরে বসবাস করেন। তিনি বাংলাদেশের একজন খ্যাতনামা কণ্ঠশিল্পী। তিনি এই পর্যন্ত প্রায় ১০০ বাংলা চলচ্চিত্রের জন্য গান করেছেন। তিনি মূলত “যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা” গানটির জন্য সকলের কাছে জনপ্রিয়। এই গানটির সুরকার ছিল তারই স্বামী এবং বাংলাদেশের একজন বিখ্যাত সঙ্গীত সুরকার সেলিম আশরাফ।

 

জন্ম

আলম আরা মিনু ১৯৭৬ সালের ১০ই জানুয়ারী কুমিল্লা জেলায় জন্মগ্রহন করেন। সেখানেই কেটেছে তার শৈশব। তার পৈত্রিক বাড়ি ভোলা জেলার চরফ্যাশন উপজেলার নীলকমল গ্রামে। একসময় তার পিতা মো: ইয়াকুব আলী তার মা বেগম আয়েশা খাতুনের জন্মস্থান কুমিল্লায় স্থায়ী হন। তার বাবা একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলেন। তারা তিন বোন এক ভাই।

কর্মজীবন

তিনি প্রথম নিজে নিজে হারমোনিয়াম বাজানো শিখেন। সেই চর্চাই সংগীতাঙ্গনে একটা সময় তাকে প্রতিষ্ঠিত শিল্পী হিসেবে জায়গা করে দেয়।তার বাবা তাকে এর জন্য উৎসাহ দিতেন এবং সেখান থেকে মূলত তার গানের দিকে পথচলা। ১৯৮৭ সালে বাংলাদেশ বেতারে শিল্পী হিসেবে মনোনীত হন।

 

তবে তার প্রথম অ্যালবাম বের হয় যখন তিনি নবম শ্রেণিতে পড়েন ১৯৮৯ সালে। এরপর একাধারে তিনি মঞ্চে, রেডিও, টিভিতে, ও চলচ্চিত্রে গান নিয়ে কাজ করেন এবং একক অ্যালবামও বের করেন। নিজে সুর করেও গেয়েছন বেশ কিছু গান। মধ্যপথে ছদ্মনামেও গেয়েছেন বেশ কিছু গান।

শুধু অ্যালবাম করার মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং মঞ্চসহ শিল্প-সংস্কৃতির অন্য মাধ্যমগুলোতে বেশি স্বাচ্ছন্দ্যের সাথেই গান করেন মিনু। সংখ্যার চেয়ে গুণগত মানকে বেশি গুরুত্ব দেন প্রতিশ্রুতিশীল এই শিল্পী। বর্তমানে গান গাওয়ার পাশাপাশি সঙ্গীত একাডেমী গড়ার প্রস্তুতি নিচ্ছেন স্বনামখ্যাত এই সংগীতশিল্পী।

ব্যক্তিগত জীবন

আলম আরা মিনু বাংলাদেশের খ্যাতনামা সুরকার সেলিম আশরাফকে বিয়ে করেন। তাদের একটি মেয়ে তার নাম অদ্বিতীয়া। বাংলাদেশের আরেক জনপ্রিয় সঙ্গীত শিল্পী শামীম আরা অনু তার ছোট বোন।

 

চলচ্চিত্রের গান

  • মা বাবা সন্তান (২০১৫)
  • ইভটিজিং (২০১৩)
  • মন ছুঁয়েছে মন (২০০৯)
  • এ চোখে শুধু তুমি (২০০৮)
Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

জনপ্রিয় খবর

জনপ্রিয় বিভাগ

আমাদের সম্পর্কে

সঙ্গীত গুরুকুল, GOLN হলো সংগীতপ্রেমীদের জন্য একটি অনলাইন জ্ঞান ও তথ্যভান্ডার। এখানে থাকছে গানের কথা ও বাণী, শিল্পী ও সংগীত ব্যক্তিত্বের তথ্য, গানের ধরন, সংগীত শিক্ষা, ইতিহাস, রিভিউ এবং সংগীতজগতের সাম্প্রতিক নানা বিষয়। সংগীতকে জানা, শেখা ও ভালোবাসার একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

ইমেইল করুন:

Press Release: pr@bn.musicgoln.com

Complaint: complaint@bn.musicgoln.com

Contact: +8801775895618

© ২০২৬ সঙ্গীত গুরুকুল, GOLN। সর্বস্বত্ব সংরক্ষিত।