বলো কি হবে
জীবন খাতার ছিন্ন পাতায়
শুধু বেহিসাবে ভরে রবে।
কোন দিন যাবে পথে ফেলে।
ফুরাবে আমার এ গান যবে
আমায় কি গো ডেকে নেবে জানি
নেবে না নেবে না নেবে না।
পথের ধারে ছিড়ে ফেলে
আঁচলে চন্দ্র ঢেকে
সে হয় খুশি পিদিম জ্বেলে
গানশুনে ভাল লাগে যারে
এত দেখে চেনো নিকো তারে।
ঠিকানা তোমার বল কবে
সুরের রেখায় এঁকে দেবে জানি
দেবে না দেবে না দেবে না।
মন্তব্য