চুট্কলা গান নিয়ে আজকের আলোচনা। জৌনপুরের সুলতান হুসেন শাহ শর্কি আবিষ্কৃত বিশেষ ধারার গীতরীতিকে বলা হয় ‘চুট্কলা’। জৌনপুরে ব্যাপক প্রচলিত এই গানে দুটি কলি থাকে । চুট্কলা গানের কলিতে পদের শেষে মিল থাকে না এবং তাল ছাড়া গাওয়া হয় । দুটি কলির দ্বিতীয়টি সম্পূর্ণই কবিতার মতো করে সাজানো থাকে।
চুট্কলা গানের প্রথম কলিতেই যাবতীয় অনুষ্ঠান সম্পাদিত হয়। স্থানীয়ভাবে জনপ্রিয় গান চুট্কলার বিষয়বস্ত্র হচ্ছে প্রেম ও বিরহ। চুট্কলা গান যখন যুদ্ধ সম্পর্কে রচিত হয় তখন তাকে বলে ‘সাদরা চুট্কলা’।
![চুট্কলা গান [ Cutkala Song, Music Genre ] গীত ধারা । সঙ্গীত 1 সুফি ফারুক ইবনে আবুবকর](https://bn.musicgoln.com/wp-content/uploads/2026/09/সুফি-ফারুক-ইবনে-আবুবকর-20.png)
সুফি ফারুক ইবনে আবুবকর একজন বাংলাদেশি শিক্ষক, উদ্যোক্তা, সঙ্গীতানুরাগী ও সঙ্গীতের পৃষ্ঠপোষক। ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গীত, বিশেষত শাস্ত্রীয় সঙ্গীত নিয়ে তিনি নিয়মিত লেখালেখি ও গবেষণামূলক চর্চা করেন। সঙ্গীতের ঐতিহ্য, নান্দনিকতা ও জ্ঞানকে বৃহত্তর মানুষের কাছে পৌঁছে দিতে তিনি বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে চলেছেন। সঙ্গীতের প্রচার, প্রসার ও সংরক্ষণে তাঁর আগ্রহ এবং সক্রিয় ভূমিকা তাঁকে একজন নিবেদিতপ্রাণ সঙ্গীতপ্রেমী হিসেবে পরিচিত করেছে।












