তোমার আমার দেখা লিরিক্স | Tomar amar dekha lyrics | S I Tutul

তোমার আমার দেখা হবে ঐ পারে গানটি গেয়েছেন এস আই টুটুল। তিনি একজন বাংলাদেশী গায়ক, সুরকার, গীতিকার ও অভিনয়শিল্পী। তিনি ধ্রুবতারা ব্যান্ড এ লিড গিটারিস্ট হিসেবে কাজ করেন। তিনি আইয়ুব বাচ্চুর সাথে দীর্ঘদিন কাজ করেছেন।

তোমার আমার দেখা হবে ঐ পারে লিরিক্স

 

হৃদয়ের লেনাদেনা
এপারেতে আর হবেনা,
হৃদয়ের লেনা দেনা
এপারেতে আর হবেনা,
দেখা হবে, দেখা হবে ঐ পারে
তোমার আমার দেখা হবে ঐ পারে, বন্ধু
তোমার আমার দেখা হবে ওই পারে,
তোমার আমার দেখা হবে ওই পারে, বন্ধু
তোমার আমার দেখা হবে ওই পারে।

আমি জনম জনম ঘুরিয়া
তোমায় কাছে না পাইয়া,
ভালোবাসা রাখিলাম যতন করে
বন্ধু যত্ন করে।

ও.. তোমার প্রেমে মজিয়া
চোখের জলে ভাসিয়া,
কেউ জানে না কিসের আগুন
আমার অন্তরে, বন্ধু আমার অন্তরে

হৃদয়ের লেনা দেনা
এপারেতে আর হবেনা,
দেখা হবে, দেখা হবে ওই পারে
তোমার আমার দেখা হবে ওই পারে, বন্ধু
তোমার আমার দেখা হবে ওই পারে।

থাকিও থাকিও তুমি
ঐপারেতে গিয়া,
আসিবো আসিবো আমি
প্রেমের তরী নিয়া, বন্ধু
প্রেমের তরী নিয়া।

ও.. তোমার আমার এই প্রনয়ে
ভুল যদি না থাকে,
ওই পারেতে আইসো তুমি
প্রেমো মালা হাতে, বন্ধু
প্রেমো মালা হাতে।

হৃদয়ের লেনাদেনা
এপারেতে আর হবে না,
হৃদয়ের লেনা দেনা
এপারেতে আর হবেনা,
দেখা হবে, দেখা হবে ঐ পারে
তোমার আমার দেখা হবে ঐ পারে, বন্ধু
তোমার আমার দেখা হবে ওই পারে, বন্ধু
ওই পারে,
তোমার আমার দেখা হবে ওই পারে, বন্ধু
তোমার আমার দেখা হবে ওই পারে।

tomar amar dekha hobe oi pare lyrics in english

Hridoyer lenadena eparete aar hobe na
Dekha hobe dekha hobe oi pare
Tomar amar dekha hobe oi pare bondhu
Tomar amar dekha hobe oipare
Ami jonom jonom ghuriya
Tomay kache na paiya
Valobasha rakhilam joton kore bondhu
Tomar preme mojiya chokher jole vasiya
Keu jane na kiser aagun
Amar ontone bondhu amar antore
Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

জনপ্রিয় খবর

জনপ্রিয় বিভাগ

আমাদের সম্পর্কে

সঙ্গীত গুরুকুল, GOLN হলো সংগীতপ্রেমীদের জন্য একটি অনলাইন জ্ঞান ও তথ্যভান্ডার। এখানে থাকছে গানের কথা ও বাণী, শিল্পী ও সংগীত ব্যক্তিত্বের তথ্য, গানের ধরন, সংগীত শিক্ষা, ইতিহাস, রিভিউ এবং সংগীতজগতের সাম্প্রতিক নানা বিষয়। সংগীতকে জানা, শেখা ও ভালোবাসার একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

ইমেইল করুন:

Press Release: pr@bn.musicgoln.com

Complaint: complaint@bn.musicgoln.com

Contact: +8801775895618

© ২০২৬ সঙ্গীত গুরুকুল, GOLN। সর্বস্বত্ব সংরক্ষিত।