পরাণ বন্ধুরে ভালোবাইসা [ Poran bondhure Valo baisha ]

“পরাণ বন্ধুরে ভালোবাইসা” গানটি লিখেছেন গোষ্ঠ গোপাল দাস অ্যালবাম “গুরু না ভোজি মুই”  থেকে । গোষ্ঠ গোপাল দাস তার গাওয়া লোকগান এর জন্য সবার কাছে পরিচিত ।

পরাণ বন্ধুরে ভালোবাইসা [ Poran bondhure Valo baisha ]

গীতিকারঃ গোষ্ঠ গোপাল দাস 

পরাণ বন্ধুরে ভালোবাইসা [ Poran bondhure Valo baisha ]

পরাণ বন্ধুরে,
ভালোবাইসা ও তোর,
মন পাইলাম না রে।।
কাদার সাথে জলের পিরিত
কি শোভা দেখায়।
চান্দের সাথে রাইতের পিরিত
কি আলো ছড়ায়।
তোর সাথে মোর পিরিতি সই
কেন সইল না রে।
পরাণ বন্ধুরে
ভালোবাইসা ও তোর
মন পাইলাম না রে।
আন্ধারে হায় মন বিকাইলাম,
কি ফলও দিলা,
চিরজনম দুঃখ সইলাম,

নিজেরে বিকাইলাম বন্ধু,

নিজেরে বিকাইলাম।।
মরম বাইন্ধা দিলাম আমি
আপন ভাবিয়া।
চইলা গেলি কোন পাপেতে
কিছু না বলিয়া।
কি অনলে পোড়াইয়া গেলি
কারে কইমু রে।
পরাণ বন্ধুরে,
ভালোবাইসা ও তোর,
মন পাইলাম না রে।।

গোষ্ঠ গোপাল দাসঃ

পরাণ বন্ধুরে ভালোবাইসা গানের গীতিকার বাউল সম্রাট গোষ্ঠ গোপাল দাস  ছিলেন বিখ্যাত বাঙালী লোকসঙ্গীত শিল্পী যা বাংলাদেশে পল্লীগীতি নামে পরিচিত, যা সমৃদ্ধ হয়েছিল ভাটিয়ালি, ভাওয়াইয়া, জারি, মুর্শিদী ইত্যাদি ধারার সঙ্গীতের মাধ্যমে।

গোষ্ঠ গোপাল দাস ১৯৪৮ সালে ভারতের পশ্চিমবঙ্গের, বগুলায় জন্ম নেন।

তিনি ১৯৮৬ সালে মারা যান।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

জনপ্রিয় খবর

জনপ্রিয় বিভাগ

আমাদের সম্পর্কে

সঙ্গীত গুরুকুল, GOLN হলো সংগীতপ্রেমীদের জন্য একটি অনলাইন জ্ঞান ও তথ্যভান্ডার। এখানে থাকছে গানের কথা ও বাণী, শিল্পী ও সংগীত ব্যক্তিত্বের তথ্য, গানের ধরন, সংগীত শিক্ষা, ইতিহাস, রিভিউ এবং সংগীতজগতের সাম্প্রতিক নানা বিষয়। সংগীতকে জানা, শেখা ও ভালোবাসার একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

ইমেইল করুন:

Press Release: pr@bn.musicgoln.com

Complaint: complaint@bn.musicgoln.com

Contact: +8801775895618

© ২০২৬ সঙ্গীত গুরুকুল, GOLN। সর্বস্বত্ব সংরক্ষিত।