পলাশ মুচ্ছলের গোপন প্রেম: কে এই তরুণী?

বলিউড গায়ক ও সুরকার পলাশ মুচ্ছল আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন। এর আগে মেরি ডি’কস্তা নামের এক নৃত্য পরিচালককে নিয়ে অন্তরঙ্গ চ্যাট ফাঁস হওয়ার পর, এবার গুঞ্জন উঠেছে যে তিনি নন্দিকা দ্বিবেদী নামের এক তরুণীকে নিয়ে সম্পর্ক করছেন। নন্দিকা পেশায় নৃত্যশিল্পী এবং নৃত্য পরিচালক। সম্প্রতি স্মৃতি মান্ধানার বিয়েবাড়িতে উপস্থিত ছিলেন তিনি। সেই বিয়েবাড়িতে তোলা ছবি এবং ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকে বিষয়টি আরও আলোচনার জন্ম দিয়েছে।

এর আগে জানা গিয়েছিল, বিয়েবাড়িতে পলাশকে এক নারীর সঙ্গে চুম্বন করতে দেখা গিয়েছিল। সেই ঘটনার সাক্ষী ছিলেন ভারতীয় ক্রিকেটার স্মৃতি মান্ধানা। ঘটনার পর পলাশের সঙ্গে স্মৃতির মধ্যে টানাপোড়েনও হয়েছিল। শুরুর দিকে গুঞ্জন ছিল, সেই নারী মেরি ডি’কস্তা। তবে মেরি দাবি করেছেন, তিনি ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না এবং পলাশের সঙ্গে তার কোনও বাস্তব দেখা হয়নি।

নতুন খবর অনুযায়ী, পলাশের সেই চুমুর সঙ্গী নন্দিকা দ্বিবেদী হতে পারেন। সামাজিক যোগাযোগমাধ্যমে নন্দিকার ইনস্টাগ্রাম প্রোফাইল প্রাইভেট করার পর থেকে এই গোপন সম্পর্কের গুঞ্জন আরও জোরালো হয়েছে। এছাড়া বিয়েবাড়ি থেকে তিনি দ্রুত প্রস্থান করেছেন।

২৩ নভেম্বর পলাশের বিয়েটি স্মৃতি মান্ধানার সঙ্গে হওয়ার কথা ছিল। তারা বাগদান এবং গায়েহলুদ অনুষ্ঠান সম্পন্ন করলেও, চূড়ান্ত বিয়ে স্থগিত রয়েছে। পলাশের অনুগামী ও স্মৃতির পরিবারও ইনস্টাগ্রামে পলাশকে আনফলো করেছেন। বিয়েটি আদৌ হবে কি না, তা এখনো অনিশ্চিত। তবে পলাশ এবং স্মৃতি উভয়েই এই বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন।

Tags :

Tanjim

জনপ্রিয় খবর

জনপ্রিয় বিভাগ

আমাদের সম্পর্কে

সঙ্গীত গুরুকুল, GOLN হলো সংগীতপ্রেমীদের জন্য একটি অনলাইন জ্ঞান ও তথ্যভান্ডার। এখানে থাকছে গানের কথা ও বাণী, শিল্পী ও সংগীত ব্যক্তিত্বের তথ্য, গানের ধরন, সংগীত শিক্ষা, ইতিহাস, রিভিউ এবং সংগীতজগতের সাম্প্রতিক নানা বিষয়। সংগীতকে জানা, শেখা ও ভালোবাসার একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

ইমেইল করুন:

Press Release: pr@bn.musicgoln.com

Complaint: complaint@bn.musicgoln.com

Contact: +8801775895618

© ২০২৬ সঙ্গীত গুরুকুল, GOLN। সর্বস্বত্ব সংরক্ষিত।