বেদের মেয়ে জোসনা [ Beder meye josna ]

বেদের মেয়ে জোসনা [Beder meye josna]
লেবেল: স্টুডিও গুরুকুল
প্রযোজনা: সঙ্গীত গুরুকুল
তবলায়: দ্বীপ
কাভার: শাহীন হোসেন ও শারমিন সুমি

 

Music Gurukul Logo 512x512

 

বেদের মেয়ে জোসনা [ Beder meye josna ]

বেদের মেয়ে জোছনা আমায় কথা দিয়েছে
আসি আসি বলে জোছনা ফাঁকি দিয়েছে
বেদের মেয়ে জোছনা আমায় কথা দিয়েছে
আসি আসি বলে জোছনা ফাঁকি দিয়েছে
তুমি জোছনা হেথা দিয়েছিলে কথা
তোমারে না দেখলে আমার প্রাণে লাগে ব্যথা
তুমি জোছনা হেথা দিয়েছিলে কথা
তোমারে না দেখলে আমার প্রাণে লাগে ব্যথা
বল তুমি এখানেতে আসতে কতক্ষণ
তোমারে না দেখলে আমার ঘরে রয় না মন
বেদের মেয়ে জোছনা আমায় কথা দিয়েছে
আসি আসি বলে জোছনা ফাঁকি দিয়েছে
আমি যখন রানতে বসি বন্ধু বাজায় বাঁশি
রান্না বাড়া রেখে আমি কেমন করে আসি
আমি যখন রানতে বসি বন্ধু বাজায় বাঁশি
রান্না বাড়া রেখে আমি কেমন করে আসি
দাদারে দাদীরে আমি কি দিয়ে বোঝায়
কাঙ্খে কলসি নিয়ে আমি প্রেম যমুনায় যাই
বেদের মেয়ে জোছনা আমায় কথা দিয়েছে
আসি আসি বলে জোছনা ফাঁকি দিয়েছে
কেমন তোমার মাতা পিতা কেমন তোমার হিয়া
এসব কথা রেখে তুমি আমায় কর বিয়া
কেমন তোমার মাতা পিতা কেমন তোমার হিয়া
এসব কথা রেখে তুমি আমায় কর বিয়া
আরে চল চল চল বন্ধু ঘরে ফিরে যায়
দাদা আর দাদীরে গিয়া নিরালায় বোঝায়
বেদের মেয়ে জোছনা আমায় কথা দিয়েছে
আসি আসি বলে জোছনা ফাঁকি দিয়েছে
বেদের মেয়ে জোছনা আমায় কথা দিয়েছে
আসি আসি বলে জোছনা ফাঁকি দিয়েছে
Google news
গুগল নিউজে আমাদের ফলো করুন

এন্ড্রু কিশোর :

এন্ড্রু কিশোর কুমার বাড়ৈ (মঞ্চনাম এন্ড্রু কিশোর হিসাবেই অধিক পরিচিত; ৪ নভেম্বর ১৯৫৫ – ৬ জুলাই ২০২০) ছিলেন একজন বাংলাদেশী গায়ক। তিনি বাংলাদেশ ও অন্যান্য দেশের বহু চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন, যে’জন্য তিনি ‘প্লেব্যাক সম্রাট’ নামে পরিচিত। তার সবচেয়ে জনপ্রিয় গানের মধ্যে রয়েছে “জীবনের গল্প আছে বাকি অল্প”, “হায়রে মানুষ রঙ্গীন ফানুস”, “ডাক দিয়াছেন দয়াল আমারে”, “আমার সারা দেহ খেয়ো গো মাটি”, “আমার বুকের মধ্যে খানে”, “আমার বাবার মুখে প্রথম যেদিন”, “ভেঙেছে পিঞ্জর মেলেছে ডানা”, “সবাই তো ভালোবাসা চায়” প্রভৃতি।

কিশোর ছয় বছর বয়স থেকে সঙ্গীতের তালিম নেওয়া শুরু করেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর তিনি রাজশাহী বেতারে নজরুল, রবীন্দ্র, লোকসঙ্গীত ও দেশাত্মবোধক গান শাখায় তালিকাভুক্ত হন। চলচ্চিত্রে তার প্রথম গান মেইল ট্রেন (১৯৭৭) চলচ্চিত্রের “অচিনপুরের রাজকুমারী নেই”।

তিনি বড় ভাল লোক ছিল (১৯৮২) চলচ্চিত্রের “হায়রে মানুষ রঙিন ফানুস” গানের জন্য শ্রেষ্ঠ পুরুষ কণ্ঠশিল্পী বিভাগে তার প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। এরপর তিনি সারেন্ডার (১৯৮৭), ক্ষতিপূরণ (১৯৮৯), পদ্মা মেঘনা যমুনা (১৯৯১), কবুল (১৯৯৬), আজ গায়ে হলুদ (২০০০), সাজঘর (২০০৭) ও কি যাদু করিলা (২০০৮) চলচ্চিত্রের গানের জন্য আরও সাতবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। এছাড়া তিনি পাঁচবার বাচসাস পুরস্কার ও দুইবার মেরিল-প্রথম আলো পুরস্কারসহ অসংখ্য পুরস্কার ও সম্মাননা লাভ করেছেন।

 

বেদের মেয়ে জোসনা

 

বেদের মেয়ে জোসনা [ Beder meye josna ] নিয়ে বিস্তারিত ঃ

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

জনপ্রিয় খবর

জনপ্রিয় বিভাগ

সম্পাদক ও প্রকাশক : সুফি ফারুক ইবনে আবুবকর।

আমাদের সম্পর্কে

সঙ্গীত গুরুকুল, GOLN হলো সংগীতপ্রেমীদের জন্য একটি অনলাইন জ্ঞান ও তথ্যভান্ডার। এখানে থাকছে গানের কথা ও বাণী, শিল্পী ও সংগীত ব্যক্তিত্বের তথ্য, গানের ধরন, সংগীত শিক্ষা, ইতিহাস, রিভিউ এবং সংগীতজগতের সাম্প্রতিক নানা বিষয়। সংগীতকে জানা, শেখা ও ভালোবাসার একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

ইমেইল করুন:

Press Release: pr@bn.musicgoln.com

Complaint: complaint@bn.musicgoln.com

Contact: +8801775895618

© ২০২৬ সঙ্গীত গুরুকুল, GOLN। সর্বস্বত্ব সংরক্ষিত।