যেন কিছু মনে করো না [ Jeno kichu mone koro na ]
লেবেল: স্টুডিও গুরুকুল || [ Studio Gurukul ||
প্রযোজনা: সঙ্গীত গুরুকুল || Music Gurukul ||
কাভার: মনীষ সরকার নীড় || Manish Sarkar Nir ||
তবলা : তুষার পাল || Tusher Paul
কিবোর্ড : নন্দন চৌধুরী || Nandan Chowdhury
গীতিকার : দীপালী ঘোষ || Dipali Ghosh
মুল শিল্পী : অখিলবন্ধু ঘোষ || Akhilbondhu Ghosh
যেন কিছু মনে করো না
কত কি যে সয়ে যেতে হয় ভালোবাসা হলে
যেন কিছু মনে করো না কেউ যদি কিছু বলে
তার কোন কথা শুনে থেমো না গো কোনমতে
কেউ যদি দেখে ফেলে আসো তুমি এই পথে
তার কোন কথা শুনে থেমো না গো কোনমতে
চোখ দুটি ভরো না অভিমানী আঁখিজলে
সোনা সে তো খাঁটি সোনা হয় পুড়ে গেলে আগুনে
ফাগুনকে আরও মনে পড়ে মেঘ এলে ফাগুনে
সোনা সে তো খাঁটি সোনা হয় পুড়ে গেলে আগুনে
স্বরলিপি নাই থাক গান ভুল করো না গো
তাই বলি দেখা পেলে ভেঙ্গে তুমি পড়ো না গো
স্বরলিপি নাই থাক গান ভুল করো না গো
সব কথা গঞ্জনা মানো শুধু খেলাছলে
কত কি যে সয়ে যেতে হয় ভালোবাসা হলে
অখিলবন্ধু ঘোষ :
অখিলবন্ধু ঘোষ ( ২০ অক্টোবর, ১৯২০ – ২০ মার্চ, ১৯৮৮) ছিলেন বিখ্যাত বাঙালি সঙ্গীতশিল্পী। জন্ম কলকাতার ভবানীপুরে। তার পিতা বামনদাস ঘোষ, মাতা মণিমালা। তিনি সঙ্গীতের শিক্ষা নেন সংগীত গুরু কালিদাস গুহ, নিরাপদ মুখোপাধ্যায়, পণ্ডিত কে জি ঢেকন ও চিন্ময় লাহিড়ীর কাছে। বাংলা গানে তিনি এক নতুন মাত্রা সংযোজন করেছেন। বাংলা আধুনিক গানকে রাগাশ্রয়ী করার পিছনে তার অবদান অনেকখানি।
অখিলবন্ধুর আদি বাড়ি নদিয়ার রানাঘাটের নিকটে হলেও আসলে তাঁরা বালির বিখ্যাত ঘোষ পরিবারের বংশধর। অখিলবন্ধুর চাকদায় মামাবাড়িতে মানুষ হন। মামা কালিদাস গুহ-র জন্যেই সঙ্গীতের প্রতি ঝোঁক। কলকাতার ভবানীপুরে চলে আসার পর থেকেই সঙ্গীতজীবনের সূচনা হয় তাঁর।
![যেন কিছু মনে করো না [ Jeno kichu mone koro na ] 3 যেনকিছু মনে করো না](https://bn.musicgoln.com/wp-content/uploads/2024/02/অখিলবন্ধু-ঘোষ-217x300.jpg)
যেনকিছু মনে করো না [ Jeno kichu mone koro na ] নিয়ে কভার ঃ
সব ধরনের প্রচলিত ও অপ্রচলিত বাংলা গানের কথা সংগ্রহ করে সঙ্গীতপ্রেমীদের জন্য প্রকাশে কাজ করছে ‘লিরিক ডেস্ক’। আপনার কাঙ্ক্ষিত গানটি আমাদের ওয়েবসাইটে না পেলে জানান; আমরা তা সংগ্রহ করে দ্রুত আপলোড করে দেব।







![যেন কিছু মনে করো না [ Jeno kichu mone koro na ] 1 যেন কিছু মনে করো না](https://bn.musicgoln.com/wp-content/uploads/2024/02/যেন-কিছু-মনে-করো-না.webp)
![যেন কিছু মনে করো না [ Jeno kichu mone koro na ] 2 Google news](https://bn.musicgoln.com/wp-content/uploads/2023/03/Google_news_logo.png)
![পাপড়ি কেন বোঝে না [ Papri Keno Bojhena ] 5 পাপড়ি কেন বোঝে না [ Papri Keno Bojhena ]](https://bn.musicgoln.com/wp-content/uploads/2024/02/papri-keno-bojhena-1024x576.webp)
![তুই ডুবলে পরে রতন পাবি [ Tui Duble Pore Roton Pabi ] 6 তুই ডুবলে পরে রতন পাবি [ Tui Duble Pore Roton Pabi ]](https://bn.musicgoln.com/wp-content/uploads/2024/02/তুই-ডুবলে-পরে-রতন-পাবি-1024x576.webp)




