সঙ্গীত গুরুকুল ডেস্ক
প্রকাশ: ১১ই ডিসেম্বর ২০২২, ২:৪৪ পিএম

শওকত আলী ইমন একজন বাংলাদেশী সঙ্গীতশিল্পী, সঙ্গীত পরিচালক, গীতিকার, ও সুরকার। দুই দশকে প্রায় ৪০০ চলচ্চিত্রের গানের সুর দিয়েছেন এবং সঙ্গীত পরিচালনা করেছেন। তিনি ২০১৩ সালে পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করে অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
Table of Contents
শওকত আলী ইমনের জন্ম বাংলাদেশের ঢাকা জেলায় ১৯৭১ সালের ১৯ জুলাই। তার পৈতৃক নিবাস মানিকগঞ্জ জেলার সিঙ্গাইরে। তার মা মুসলিমা বেগম একজন সঙ্গীতশিল্পী ছিলেন। তার দুই বোন আবিদা সুলতানা ও রেবেকা সুলতানাও দেশের নামকরা সঙ্গীতশিল্পী।
শওকত আলী ইমনের সঙ্গীত জীবন শুরু হয় ১৯৯৬ সালে রুটি চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা দিয়ে। ২০০২ সালে চলচ্চিত্রে অশ্লীলতা দেখা দিলে তিনি সঙ্গীত পরিচালনা বন্ধ করে দেন। এরপর ২০০৭ সালে এক টাকার বউ চলচ্চিত্র দিয়ে নতুন করে যাত্রা শুরু করেন।ইমনের সুরে কণ্ঠ দিয়ে সঙ্গীত জীবন শুরু করেছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী আসিফ আকবর, দিনাত জাহান মুন্নী, তাসিফ সহ আরো অনেকে।
তিনি কলকাতার অন্যায় অবিচার, বিচারক সহ ১২টি চলচ্চিত্রের গান পরিচালনা করেন। সেখানে তার গানে কণ্ঠ দিয়েছেন কুমার শানু, অলকা ইয়াগনিক, সাধনা সরগম, বাবুল সুপ্রিয়, সনু নিগম, শানদের মত জনপ্রিয় সঙ্গিতশিল্পীরা। এছাড়াও তিনি বলিউডে মহেশ ভাট পরিচালিত সার্চ-২ চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেন।
এছাড়াও তিনি বহু চলচ্চিত্রেও গান গেয়েছেন।
শওকত আলী ইমন ১৯৮৯ সালে ঢাকার হোটেল শেরাটনে চাইম ব্যান্ডের এক কনসার্টে নাট্যঅভিনেত্রী বিজরী বরকতুল্লাহর সাথে পরিচিত হন এবং কিছুদিন পর তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ১৭ বছর একসাথে সংসার করা পর ২০১৩ সালে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। ২০১২ সালে তিনি জিনাত কবীরকে বিয়ে করেন।

২০১৪ সালে তার স্ত্রী জিনাত কবীরের কিছু আপত্তিকর ছবি অনলাইনে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে সমালোচিত হন এই সঙ্গীত ব্যক্তিত্ব। তথ্যপ্রযুক্তি আইনে তাকে গ্রেফতার করা হয়।
মন্তব্য