শ্যামল মিত্র । বাঙালি সঙ্গীত শিল্পী ও সুরকার

শ্যামল মিত্র পশ্চিম বাংলার এক প্রখ্যাত সঙ্গীত শিল্পী ও সুরকার। পঞ্চাশ ও ষাটের দশকের সবচেয়ে জনপ্রিয় গায়কদের অন্যতম। নজরুল গীতি, রবীন্দ্র সংগীত ও আধুনিক গানের পাশাপাশি বহু চলচ্চিত্রের গানে নেপথ্যে কণ্ঠ দিয়েছেন তিনি। তার সুর করা জনপ্রিয় চলচ্চিত্র হল আনন্দ আশ্রম ও অমানুষ। তার পুত্রের নাম সৈকত মিত্র।

 

 

শ্যামল মিত্র । বাঙালি সঙ্গীত শিল্পী ও সুরকার

জন্ম ও প্রারম্ভিক জীবন

শ্যামল মিত্রের  ১৯২৯ সালের ১৪ জানুয়ারি বৃটিশ ভারতের অবিভক্ত চব্বিশ পরগনা জেলার নৈহাটিতে জন্মগ্রহণ করেন। তাদের আদি নিবাস ছিল হুগলি জেলার শিয়াখালার নিকটবর্তী পাতুল গ্রামে। পিতা ছিলেন নৈহাটির খ্যাতনামা চিকিৎসক সাধনকুমার মিত্র।

ছোটবেলা থেকেই তিনি খুব গান ভালবাসতেন। মাতা প্রতিভাময়ী এবং স্থানীয় গায়ক মৃণালকান্তি ঘোষের অনুপ্রেরণায় সঙ্গীতেই আকৃষ্ট হন সংগীতে তালিম নিয়েছেন সুধীরলাল চক্রবর্তীর কাছে।

ভারতীয় গণনাট্য সংঘের সদস্যরা প্রায়ই তাদের বাড়িতে বাবার কাছে আসতেন। তাদের সূত্রে তরুণ তার যোগাযোগ ঘটে সলিল চৌধুরীর সঙ্গে। তিনি ভগিনী রেবাকে নিয়ে ভারতীয় গণনাট্য সংঘ আয়োজিত পথসভায় প্রথম গাইলেন ও আলোর পথযাত্রী।

শ্যামলের প্রাথমিক শিক্ষা স্থানীয় স্কুলে। হুগলি মহসিন কলেজ থেকে আই.এ এবং কলকাতার বঙ্গবাসী কলেজ থেকে বি.এ পাশ করেন।

 

YaifwwriN4BzRFCyqbslL4 শ্যামল মিত্র । বাঙালি সঙ্গীত শিল্পী ও সুরকার
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

 

সঙ্গীত জীবন

শ্যামল মিত্রের সঙ্গীত শিক্ষার গুরু সুধীরলাল চক্রবর্তী পরে শেখেন সতীনাথ মুখোপাধ্যায়ের কাছে। বাইশ বছর বয়সে আধুনিক গান নিয়ে তার গাওয়া প্রথম রেকর্ড বেরোয় কলকাতার এইচ.এম.ভি থেকে। এরপর কেবলই সামনে এগিয়ে চলা। নিজের সুর করা গান নিয়ে একের পর এক বেরোতে থাকে আধুনিক গানের রেকর্ড। কণ্ঠশিল্পীর পাশাপাশি সুরকার হিসেবেও জনপ্রিয় এবং প্রতিষ্ঠিত হয়ে ওঠেন তিনি।

সন্ধ্যা মুখোপাধ্যায়, সতীনাথ মুখোপাধ্যায় প্রমুখ প্রথিতযশা শিল্পী শ্যামল মিত্রের সুরে গান গেয়েছেন। রবীন্দ্র সংগীতে শিল্পী প্রশিক্ষণ নিয়েছিলেন দেবব্রত বিশ্বাসের কাছে। রবীন্দ্র সংগীতে শ্যামলের একাধিক রেকর্ড রয়েছে। গেয়েছেন নজরুলের গান।

আধুনিক গানে ও চলচ্চিত্রে প্লেব্যাক শিল্পী হিসেবে সুধীন দাশগুপ্ত, সলীল চৌধুরী, নচিকেতা ঘোষ, রবীন চট্টোপাধ্যায়, অভিজিত বন্দ্যোপাধ্যায় প্রমুখের সুরে গান গেয়েছেন তিনি।

 

 

উল্লেখযোগ্য গান সমূহ

তাঁর গাওয়া অসংখ্য জনপ্রিয় গানের মধ্যে উল্লেখযোগ্য :স্মৃতি তুমি বেদনার,আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে, ওই আঁকা বাঁকা যে পথ. কেন তুমি ফিরে এলে, দূর নয় বেশি দূর ওই. ধরো কোন এক শ্বেত পাথরের প্রাসাদে, নাম রেখেছি বনলতা,রাজার পঙ্খী উইড়্যা গেলে.কি নামে ডেকে, শুভ্র শঙ্খ রবে (মহালয়া) প্রভৃতি জনপ্রিয় গানের সুর করেছেন শ্যামল মিত্র। বর্তমান যুগেও হারানো দিনের সেসব গানের আবেদন অমলিন।

মৃত্যু

১৯৮৭ সালের ১৫ নভেম্বর তিনি মৃত্যুবরণ করেন।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


জনপ্রিয় খবর

জনপ্রিয় বিভাগ

সম্পাদক ও প্রকাশক : সুফি ফারুক ইবনে আবুবকর।

আমাদের সম্পর্কে

সঙ্গীত গুরুকুল, GOLN হলো সংগীতপ্রেমীদের জন্য একটি অনলাইন জ্ঞান ও তথ্যভান্ডার। এখানে থাকছে গানের কথা ও বাণী, শিল্পী ও সংগীত ব্যক্তিত্বের তথ্য, গানের ধরন, সংগীত শিক্ষা, ইতিহাস, রিভিউ এবং সংগীতজগতের সাম্প্রতিক নানা বিষয়। সংগীতকে জানা, শেখা ও ভালোবাসার একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

ইমেইল করুন:

Press Release: pr@bn.musicgoln.com

Complaint: complaint@bn.musicgoln.com

Contact: +8801775895618

© ২০২৬ সঙ্গীত গুরুকুল, GOLN। সর্বস্বত্ব সংরক্ষিত।