সত্য সাহা । বাঙালি সুরকার এবং সংগীত পরিচালক

সত্য সাহা বাংলাদেশের প্রখ্যাত সুরকার এবং সংগীত পরিচালক। জনপ্রিয় ‘আমার মন বলে তুমি আসবে’, ‘তুমি কি দেখেছ কভু’, ‘তোমারই পরশে জীবন আমার’, ‘নীল আকাশের নিচে আমি’ সহ অনেক গানের সুরকার তিনি।

 

 

সত্য সাহা । বাঙালি সুরকার এবং সংগীত পরিচালক

জন্ম ও শিক্ষাজীবন

১৯৩৪ সালের ২৫শে ডিসেম্বর সত্য সাহার জন্ম হয় উত্তর চট্টগ্রামের হাটহাজারী উপজেলাধীন নন্দীরহাট জমিদার বংশে। নন্দীহাট গ্রামের জমিদার প্রশন্ন কুমার সাহার প্রথম স্ত্রীর ২ পুত্র ১ মেয়ের মাঝে সত্য সাহা, প্রেম বিনয়, ভূষণ সাহা, মেয়ে রাজ নন্দিনী, দ্বিতীয় স্ত্রীর দুই ছেলে অমিয় ভূষণ সাহা, সুনীতা ভূষন সাহা, মেয়ে নিলু সাহা, চৈত্রা সাহা।

১৯৪৬-১৯৪৮ এর মাঝামাঝি সময়ে তিনি নারায়ণগঞ্জ রামকৃষ্ণ স্কুল থেকে এণ্ট্রান্স পাশ করেন এবং ১৯৫১ ও ১৯৫২ সালে ভারতের কলকাতা বিদ্যাসাগর কলেজ থেকে বি.এ পাশ করেন। জমিদার বংশের লোকেরা গ্রীষ্মকালে বিলাস বহুল চলাফেরা করতেন, ঘোড়ার গাড়ি এবং সু-সজ্জিত পালকি ছাড়া বাড়ি থেকে বের হতেন না সেই সব দিনের ইতিহাস ঐতিহ্যের সাক্ষী জমিদার বাড়ি বর্তমানে ধ্বংসের মুখোমুখি।

 

YaifwwriN4BzRFCyqbslL4 সত্য সাহা । বাঙালি সুরকার এবং সংগীত পরিচালক
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

কর্মজীবন

১৯৬৪ সালে সুভাষ দত্ত পরিচালিত প্রথম ছায়াছবি সুতরাং থেকে তার সঙ্গীত পরিচালক হিসেবে যাত্রা শুরু। বাংলা ছায়াছবির জনপ্রিয় নায়িকা কবরীর ছবিতে আগমন তার হাত ধরে। পরিচালক সুভাষ দত্ত তার সুতরাং ছবির জন্য নায়িকা খুঁজছিলেন সে সময়ে ছবির সঙ্গীত পরিচালক সত্য সাহা কবরীকে নিয়ে এলেন।

 

 

পরে ১৯৭৫ সালের মাঝামাঝি সময়ে তার প্রযোজনায় ও সুরে ‘অশিক্ষিত’ বাংলা ছায়াছবিটি সম্পূর্ণ এই জমিদার বাড়িতেই চিত্রায়িত হয়েছে।  চলচ্চিত্রনির্মাতা দিলীপ বিশ্বাস ‘সমাধি’ নামক ছবি বানাবেন।

গীতিকার গাজী মাজহারুল আনোয়ারের মালিবাগের বাসায় সুরকার সত্য সাহা গানটির সুর করেন এবং এর রেকর্ডিং হয় কাকরাইলের ইপসা রেকর্ডিং স্টুডিওতে। পরবর্তীতে গানটি বেশ জনপ্রিয় হয়।

 

জনপ্রিয় গানের তালিকা

  • চেনা চেনা লাগে তবু অচেনা
  • দুঃখ আমার বাসর রাতের পালঙ্ক
  • চিঠি দিও প্রতিদিন
  • আমার মন বলে তুমি আসবে
  • রূপালী নদীরে
  • বন্ধু হতে চেয়ে তোমার
  • আকাশের হাতে আছে একরাশ নীল
  • তুমি কি দেখেছো কভু
  • ঐ দূর দূরান্তে
  • মাগো মা ওগো মা

পুরস্কার

তিনি চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা ও সুর প্রদানের জন্য তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন এবং সঙ্গীতে অবদানের জন্য ২০১৩ সালে মরণোত্তর স্বাধীনতা পুরস্কার লাভ করেন।

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

জনপ্রিয় খবর

জনপ্রিয় বিভাগ

আমাদের সম্পর্কে

সঙ্গীত গুরুকুল, GOLN হলো সংগীতপ্রেমীদের জন্য একটি অনলাইন জ্ঞান ও তথ্যভান্ডার। এখানে থাকছে গানের কথা ও বাণী, শিল্পী ও সংগীত ব্যক্তিত্বের তথ্য, গানের ধরন, সংগীত শিক্ষা, ইতিহাস, রিভিউ এবং সংগীতজগতের সাম্প্রতিক নানা বিষয়। সংগীতকে জানা, শেখা ও ভালোবাসার একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

ইমেইল করুন:

Press Release: pr@bn.musicgoln.com

Complaint: complaint@bn.musicgoln.com

Contact: +8801775895618

© ২০২৬ সঙ্গীত গুরুকুল, GOLN। সর্বস্বত্ব সংরক্ষিত।