মরবে না,মরবে না রাধে মন্ত্র ভালো জানি
দু-একখানা ঝাড়া দিয়ে
বিষ করিবো পানি।
এমন অংগের বিষ যে ঝারিতে পারে
সোনার এই যৌবনখানি
দান করিবো তারে।
এই কথা শুনিয়া কানাই বিষ ঝাড়িয়ে দিল
ঝেরে-ঝুরে রাধে তখন গৃহবাসে গেল
গৃহবাসে গিয়ে রাধে আড়ে পেচায় চুল
কদম ডালে থাইক্কা কানাই
ফিক্কে মারে ফুল।
বিয়া নাকি কর কানাই
বিয়া নাকি কর
পরের রমনি দেখে
জ্বালায় জ্বলে মর
বিয়া তো করিবো রাধে
বিয়া তো করিবো।
তোমার মত সুন্দর রাধে
কোথায় গেলে পাবো।
আমার মত সুন্দর রাধে
যদি পেতে চাও
গলায় কলস বেধে যমুনাতে যাও
কোথায় পাব হার কলসি,কোথায় পাব দড়ি
তুমি হও যমুনা রাধে আমি ডুবে মরি।
সর্বত মঙ্গল রাধে বিনোদিনী রাই
বৃন্দাবনের বংশীধারী ঠাকুরও কানাই
একলা রাধে জল ভরিতে
যমুনাতে যায়।
পেছন থেকে কৃষ্ণ তখন
আড়ে আড়ে চায়।
জল ভর, জল ভর রাধে
ও গোয়ালের ঝি
কলস আমার পুর্ণ কর রাধে বিনোদী
মন্তব্য