আকাশ পানে চেয়ে চেয়ে – মান্না দে, নচিকেতা ঘোষ, পুলক বন্দোপাধ্যায়

আকাশ পানে চেয়ে চেয়ে – গানটি লিখেছেন গীতিকার পুলক বন্দোপাধ্যায়। গানটির সুর করেছেন সুরকার নচিকেতা ঘোষ। এই গাটিতে কণ্ঠ দিয়েছিলেন মান্না দে।

 

আকাশ পানে চেয়ে চেয়ে

আকাশ পানে চেয়ে চেয়ে
সারা রাত জেগে জেগে
দেখেছি অনেক তারার ভিড়
অরুন্ধতী, স্বাতী
সপ্তঋষির খেলা…
সব দেখেছি …শুধু…

চাঁদ দেখতে গিয়ে আমি তোমায় দেখে ফেলেছি…
চাঁদ দেখতে গিয়ে আমি তোমায় দেখে ফেলেছি…
কোন জোছনায় বেশি আলো এই দোটানায় পড়েছি।
চাঁদ দেখতে গিয়ে আমি তোমায় দেখে ফেলেছি…

বন্ধুরা সব বলে এমন ধারা হলে
চোখ নাকি আর সারেনা
যদি হটাৎ এমন করে কারো চোখেতে চোখ পড়ে
তবে দৃষ্টি নাকি ফেরেনা
বল তাহলে কি আমার এ চোখ
নষ্ট আমি করেছি …
হায়রে হায়রে চাঁদ দেখতে গিয়ে আমি
তোমায় দেখে ফেলেছি…

বন্ধুরা সব বলে এমন ধারা হলে ঘোর নাকি আর কাটেনা

আমার প্রানটা জ্বলে মরে, মন কেমন যেন করে
আমার কিছুই ভালো লাগেনা
তাই চিন্তা করে পাইনা বুঝে বেঁচেছি কি মরেছি …
হায়রে হায়রে চাঁদ দেখতে গিয়ে আমি
তোমায় দেখে ফেলেছি…

চাঁদ দেখতে গিয়ে আমি
তোমায় দেখে ফেলেছি…
কোন জোছনায় বেশি আলো এই দোটানায় পড়েছি।
চাঁদ দেখতে গিয়ে আমি তোমায় দেখে ফেলেছি…।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

জনপ্রিয় খবর

জনপ্রিয় বিভাগ

আমাদের সম্পর্কে

সঙ্গীত গুরুকুল, GOLN হলো সংগীতপ্রেমীদের জন্য একটি অনলাইন জ্ঞান ও তথ্যভান্ডার। এখানে থাকছে গানের কথা ও বাণী, শিল্পী ও সংগীত ব্যক্তিত্বের তথ্য, গানের ধরন, সংগীত শিক্ষা, ইতিহাস, রিভিউ এবং সংগীতজগতের সাম্প্রতিক নানা বিষয়। সংগীতকে জানা, শেখা ও ভালোবাসার একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

ইমেইল করুন:

Press Release: pr@bn.musicgoln.com

Complaint: complaint@bn.musicgoln.com

Contact: +8801775895618

© ২০২৬ সঙ্গীত গুরুকুল, GOLN। সর্বস্বত্ব সংরক্ষিত।