আমার ডুবু ডুবু তরী [ Amar Dubu Dubu Tori ]

“আমার ডুবু ডুবু তরী” গানটি একটি বাংলার বাউল গান ।  যা লিখেছেন  একজন খ্যাতনামা বাংলাদেশী গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী আব্দুল লতিফ।

আমার ডুবু ডুবু তরী [ Amar Dubu Dubu Tori ]

গীতিকারঃ আব্দুল লতিফ

আমার ডুবু ডুবু তরী [ Amar Dubu Dubu Tori ]

আজ আমার বান্ধব কেহ নাই দয়াল তুমি বিহনে….
ডুবু ডুবু তরী কেমনে ধরি পাড়ি,
হাইলে বৈঠা খাইল রে ঘুনে,
দয়াল তুমি বিহনে……
দেখে নদীর ঝড় সবাই হইল পর
ফেলিয়া আমায় তুফানে,
কোথায় আছো দয়াল
ডাকে তোমার কাঙ্গাল
তরাইয়া লও ঘোর এ নিদানে….
ডাকিতে ডাকিতে হয় যদি মরণ
দুঃখ রবে না ভুবনে
আমার পাপে ভরা দেহ ফেলিও না কেহ
রেখে দিও গুরুর চরণে
দয়াল তুমি বিহনে……
ঐ চরণের ছোয়ায় অমৃত সুধায়
ঘুচিবে কলঙ্ক জীবনে
কয় লতিফ সরকার দয়াল চাঁন হলে আমার
ধন্য জীবন হবে ভুবনে
দয়াল তুমি বিহনে……

আব্দুল লতিফঃ

আমার ডুবু ডুবু তরী গানের গীতিকার আব্দুল লতিফ  একজন খ্যাতনামা বাংলাদেশী গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী। তিনি ১৯৫২ সালে ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত আবদুল গাফফার চৌধুরীর কবিতা আমার ভাইয়ের রক্তে রাঙানো এর প্রথম সুরকার। পরবর্তীকালে তিনি নিজেও ভাষা আন্দোলনের উপর অসংখ্য গান রচনা করেছেন । তিনি ১৬ বছর বয়স থেকে গান গাইতে শুরু করেন। ১৯৪৮ সালের জুলাই মাসে তিনি ঢাকায় আসেন এবং পরের মাসে রেডিও পাকিস্তানের নিয়মিত শিল্পী হিসেবে যোগ দেন। তিনি নিয়মিত বিভিন্ন মঞ্চ অনুষ্ঠানে গান গাইতেন এবং ভাষা আন্দোলনে অণুপ্রেরণা যোগাতেন। তিনি বাংলাদেশ সরকারের তথ্য অধিদপ্তরে চাকরি করেছেন।

এই  খ্যাতনামা বাংলাদেশী গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী ২০০৫ সালে মৃত্যূবরণ করেন । 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

জনপ্রিয় খবর

জনপ্রিয় বিভাগ

আমাদের সম্পর্কে

সঙ্গীত গুরুকুল, GOLN হলো সংগীতপ্রেমীদের জন্য একটি অনলাইন জ্ঞান ও তথ্যভান্ডার। এখানে থাকছে গানের কথা ও বাণী, শিল্পী ও সংগীত ব্যক্তিত্বের তথ্য, গানের ধরন, সংগীত শিক্ষা, ইতিহাস, রিভিউ এবং সংগীতজগতের সাম্প্রতিক নানা বিষয়। সংগীতকে জানা, শেখা ও ভালোবাসার একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

ইমেইল করুন:

Press Release: pr@bn.musicgoln.com

Complaint: complaint@bn.musicgoln.com

Contact: +8801775895618

© ২০২৬ সঙ্গীত গুরুকুল, GOLN। সর্বস্বত্ব সংরক্ষিত।