আমি অকারনে তুলসির মুলে [ Ami okarone tulshir mule ]

“আমি অকারনে তুলসির মুলে” গানতির গীতিকার বাংলাদেশ এর কালা মিয়া । এইটি একটি লোকসংগীত হিসেবে বিবেচিত হয় ।

আমি অকারনে তুলসির মুলে [ Ami okarone tulshir mule ]

গীতিকারঃ কালা মিয়া

গানের জনরাঃ লোকসংগীত 

আমি অকারনে তুলসির মুলে [ Ami okarone tulshir mule ]

অকারণে তুলসির মূলে জল ঢালিলাম
তার দেখা না পাইলাম, শুধু ভালবাসিলাম।।
আগে যদি জানতাম আমি
প্রেম শিখাইয়া যাইবায় তুমি
আমি না বুঝিয়া নতুন যৌবন
তারে সপিলাম ।।

তার দেখা না পাইলাম

শুধু ভালোবাসিলাম
প্রেম করা নয় প্রাণে মরা
জাতি সাপের লেজে ধরা
আমি না বুঝিয়া লোক সমাজে
দোষী হইলাম ।।
তার দেখা না পাইলাম
শুধু ভালোবাসিলাম
কালা মিয়া হইল সারা
প্রাণ বন্দের পিরিতের মরা
আমি না জানিয়া বন্ধুর সনে
পিরিত বাড়াইলাম ।।
তার দেখা না পাইলাম
শুধু ভালোবাসিলাম

লোকসংগীতঃ

আমি অকারনে তুলসির মুলে একটি লোক সঙ্গীত । লোক সঙ্গীত বাংলাদেশের সঙ্গীতের একটি অন্যতম ধারা। এটি মূলত বাংলার নিজস্ব সঙ্গীত। গ্রাম বাংলার মানুষের জীবনের কথা, সুখ দুঃখের কথা ফুটে ওঠে এই সঙ্গীতে। এর আবার অনেক ভাগ রয়েছে। এটি একটি দেশের বা দেশের যেকোনো অঞ্চলের কালচার সংস্কৃতিকে তুলে ধরে। যেমন ভাওয়াইয়া, ভাটিয়ালি, পল্লীগীতি, গম্ভীরা ইত্যাদি।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


জনপ্রিয় খবর

জনপ্রিয় বিভাগ

সম্পাদক ও প্রকাশক : সুফি ফারুক ইবনে আবুবকর।

আমাদের সম্পর্কে

সঙ্গীত গুরুকুল, GOLN হলো সংগীতপ্রেমীদের জন্য একটি অনলাইন জ্ঞান ও তথ্যভান্ডার। এখানে থাকছে গানের কথা ও বাণী, শিল্পী ও সংগীত ব্যক্তিত্বের তথ্য, গানের ধরন, সংগীত শিক্ষা, ইতিহাস, রিভিউ এবং সংগীতজগতের সাম্প্রতিক নানা বিষয়। সংগীতকে জানা, শেখা ও ভালোবাসার একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

ইমেইল করুন:

Press Release: pr@bn.musicgoln.com

Complaint: complaint@bn.musicgoln.com

Contact: +8801775895618

© ২০২৬ সঙ্গীত গুরুকুল, GOLN। সর্বস্বত্ব সংরক্ষিত।