আমি সেই সুতো হবো ,
যে তোমায় আলোকিত করে,
নিজে জ্বলে যাবো।
আমি সেই নৌকো হবো ,
যে তোমায় পার করে,
নিজেই ডুবে যাবো।
হবো সেই চোখ
যে তোমায় দেখেই বুজে যাবো।
হবো সেই সুর
যে তোমায় মাতিয়ে করুণ হবো।
হবো সেই চাঁদ
যে হয়ে গেলে রাত,
তোমাকে আলো দেবে।
দিন ফিরে এলেই আবার ফুরিয়ে যাবো ,
শুধু ভালোবেসো আমায়।
ঝরিয়ে আমার চোখের বৃষ্টি আনবো রংধনু,
শুধু আপন থেকো,
ভালবেসো…ভালবেসো আমায়
করে…প্রমান…মোহ তোমায়,
হয়ে… যাবো আমি অগণ্য।
এ অপরাধে হলে,
আমি অপরাধী ভেবে নেবো।
এটাই পুণ্য
আমি সেই সুতো হবো ,
যে তোমায় আলোকিত করে
নিজে জ্বলে যাবো।
আমি সেই নৌকো হবো ,
যে তোমায় পার করে
নিজেই ডুবে যাবো।
হবো সেই চোখ
যে তোমায় দেখেই বুজে যাবো।
হবো সেই সুর
যে তোমায় মাতিয়ে করুণ হবো।
হবো সেই চাঁদ
যে হয়ে গেলে আধ ,
তোমাকে আলো দেবো।
দিন ফিরে এলেই আবার ফুরিয়ে যাবো ,
শুধু ভালোবেসো আমায়
ঝরিয়ে আমার চোখের বৃষ্টি আনবো রংধনু,
শুধু আপন থেকো,
ভালবেসো…ভালবেসো আমায়।
তাহসান রহমান খান (জন্ম ১৮ অক্টোবর ১৯৭৯) যিনি তাহসান নামেই সমধিক পরিচিত, বাংলাদেশের একজন জনপ্রিয় গায়ক, গীতিকার, সুরকার, গিটার বাদক, কী-বোর্ড বাদক, পরিচালক, অভিনেতা, মডেল এবং উপস্থাপক। তাহসানের পৈতৃক নিবাস মুন্সিগঞ্জের বিক্রমপুর। ২০০৬ সালের ৩ আগস্ট তিনি বিয়ে করেন মডেল, অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলাকে। ২০১৩ সালের ৩০ এপ্রিল তিনি কন্যাসন্তানের বাবা হন। তার মেয়ের নাম আইরা তাহরিম খান। ২০১৭ সালের ২০শে জুলাই তাহসান তার স্ত্রী মিথিলার সাথে আসন্ন বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন।
তাহসান পড়াশোনা করেন এ জি চার্চ স্কুলে ও সেন্ট যোসেফ মাধ্যমিক বিদ্যালয়ে। ১৯৯৮ সালে নটর ডেম কলেজ থেকে এইচএসসি পাস করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট থেকে ব্যবসায় প্রশাসনে ব্যাচেলর (মার্কেটিং) ও মাস্টার (ফাইন্যান্স) ডিগ্রী লাভ করেন। ২০০৮ খ্রিষ্টাব্দে তিনি ফুলব্রাইট স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মিনেসোটা কার্লসন স্কুল অব ম্যানেজমেন্টে ব্র্যান্ড ম্যানেজমেন্টের উপর পড়তে যান এবং ২০১০ খ্রিষ্টাব্দে মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ডিগ্রী অর্জন করে দেশে ফিরে আসেন।
মন্তব্য