ইফফাত আরা দেওয়ান । বাংলাদেশী রবীন্দ্রসঙ্গীত শিল্পী ও চিত্রশিল্পী

ইফফাত আরা দেওয়ান হলেন একজন বাংলাদেশী রবীন্দ্রসঙ্গীত শিল্পী ও চিত্রশিল্পী। রবীন্দ্রসঙ্গীতে অবদানের তিনি ২০১২ সালে বাংলা একাডেমি কর্তৃক প্রদত্ত বাংলা একাডেমি রবীন্দ্র পুরস্কার লাভ করেন।

 

প্রারম্ভিক জীবন

ইফফাত আরা দেওয়ান ‘র জন্ম ১৯৫১ সালের ১২ জুন, ময়মনসিংহ। দেওয়ান ১৯৬৩ থেকে ১৯৬৮ সাল পর্যন্ত ছায়ানট থেকে সঙ্গীতের তালিম গ্রহণ করেন। তার সঙ্গীত গুরু ছিলেন ওয়াহিদুল হক ও সনজীদা খাতুন। তিনি ১৯৭৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিষয়ে স্নাতক সম্পন্ন করেন। তিনি ১৯৯২ সালে লন্ডনের বিয়াম শ স্কুল অব আর্টে শিল্পকলা বিষয়ক কোর্স করেন।

সঙ্গীত জীবন

ইফফাত আরা দেওয়ানের  কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত অসাধারণ। ইফ্ফাত আরা’র রবীন্দ্রসঙ্গীতের এলবাম রয়েছে ২০ টির অধিক। দেওয়ানের প্রথম রেকর্ড প্রকাশিত হয় ১৯৭০ সালে। ঢাকা ও কলকাতা থেকে প্রকাশিত দুটি রবীন্দ্র সঙ্গীত হল “আমি রূপে তোমায় ভোলাব না” এবং “প্রভু বলো বলো কবে”।

বর্তমানে ইফফাত আরা দেওয়ান ছায়ানটের নির্বাহী কমিটির একজন সম্মানিত সদস্য। দেশ-বিদেশে তিনি প্রচুর অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেছেন। ভারতের কলকাতা, শান্তিনিকেতন, দিল্লি ও মুম্বাই ছাড়াও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, সুইজারল্যান্ড, কানাডা ও বেলজিয়ামে গান গেয়েছেন।

১৯৬৮ সাল থেকে বাংলাদেশ টেলিভিশন ও বেতারে নিয়মিত শিল্পী হিসাবে গান গেয়ে আসছেন ইফফাত আরা দেওয়ান। ২০০৭ সালে তিনি শিল্পকলা একাডেমি পদক পান। গত কয়েক দশকে তার গাওয়া বেশকিছু জনপ্রিয় গানের অ্যালবাম সংগীতপ্রেমী ও বোদ্ধাদের প্রশংসা কুড়িয়েছে।

 

চিত্র প্রদর্শনী

সঙ্গীতের পাশাপাশি তিনি ছবি এঁকে চলেছেন। সেটাও দক্ষতার সঙ্গে। তার ফ্রেমে থাকে শিশুসুলভ সুবিন্যস্ত রেখামালা। সেসবের বেশির ভাগই ফুলদানিতে সাজানো ফুল বা জড় জীবন। প্যাস্টেল রঙে ইফ্ফাত আরা চমৎকার শিল্প ভাষা সৃষ্টি করেছেন।১৯৯০ সাল থেকে দেওয়ান চিত্রকর্ম শুরু করেন। ১৯৯২ সালে ঢাকার জার্মান কালচারাল সেন্টারে তার প্রথম একক চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

তার বেশ কয়েকটি একক প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে, ফ্রান্সের প্যারিসেও তার একটি চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। ইফফাত আরা দেওয়ানের আঁকা চিত্রকর্মের তিন দিনব্যাপী এক প্রদর্শনী প্যারিসে অনুষ্ঠিত হয়েছে। আতেলিয়ার আদজাক মিউজিয়ামের আর্ট গ্যালারিতে ৫-৭ সেপ্টেম্বর তা প্রদর্শিত হয়। বাংলাদেশের জীবন ও সামাজিক উপজীব্যকে কেন্দ্র করে আঁকা ছবিগুলো প্রদর্শনীতে আসা অতিথিদের নজর কাড়ে।

 

অ্যালবাম

১৯৭০ সালে প্রথম অ্যালবাম প্রকাশিত হয়। এ পর্যন্ত বাইশটি অ্যালবাম বেরিয়েছে তার।

  • জীবন নদীর ওপারে
  • নয়ন মেলে দেখি
  • তুমি যেয়ো না (২০১০)
  • হয়ত তোমারই জন্য (২০১২)
  • তুমি আমি দুই তীর (২০১৩)

পুরস্কার

  • ২০০৭: বাংলাদেশ শিল্পকলা একাডেমি পুরস্কার
  • ২০১১: রবীন্দ্র সঙ্গীত বিভাগে সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস
  • ২০১২: বাংলা একাডেমি রবীন্দ্র পুরস্কার
Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

জনপ্রিয় খবর

জনপ্রিয় বিভাগ

আমাদের সম্পর্কে

সঙ্গীত গুরুকুল, GOLN হলো সংগীতপ্রেমীদের জন্য একটি অনলাইন জ্ঞান ও তথ্যভান্ডার। এখানে থাকছে গানের কথা ও বাণী, শিল্পী ও সংগীত ব্যক্তিত্বের তথ্য, গানের ধরন, সংগীত শিক্ষা, ইতিহাস, রিভিউ এবং সংগীতজগতের সাম্প্রতিক নানা বিষয়। সংগীতকে জানা, শেখা ও ভালোবাসার একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

ইমেইল করুন:

Press Release: pr@bn.musicgoln.com

Complaint: complaint@bn.musicgoln.com

Contact: +8801775895618

© ২০২৬ সঙ্গীত গুরুকুল, GOLN। সর্বস্বত্ব সংরক্ষিত।